যশোরের ঝিকরগাছা পৌরসদরের স্থানীয় বিএম হাই স্কুল মাঠের চারিপাশে বয়স্ক ও ডায়াবেটিস রোগীদের জন্য নিয়মিত সকাল-সন্ধ্যা চলাচলের জন্য ওয়াক ওয়ে রাস্তা নির্মাণের জন্য পদক্ষেপ নিয়েছেন পৌরসভার মেয়র আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামাল।
শুক্রবার সকাল সাড়ে ১১টার সময় ঝিকরগাছা বিএম হাই স্কুল মাঠে ওয়াক ওয়ে রাস্তা নির্মাণ কাজের পরিদর্শন করতে উপস্থিত হন যশোর-২ (চৌগাছ-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) অধ্যাপক ডাক্তার মোঃ নাসির উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম, পৌরসভার মেয়র আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামাল, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি চৌধুরী রমজান শরীফ বাদশা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, জেলা যুবলীগ নেতা আজাহার আলী, জাফিরুল হক, ঝিকরগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়েদ ইমরানুর রশিদ, পৌরসভা সহকারী প্রকৌশলী মোঃ ইদ্রিস আলী সর্দার, কার্য সহকারী এনামুল কবির, প্রমুখ।

0 মন্তব্য(গুলি):