ঝিকরগাছায় ৪৯তম জাতীয় সমবায় দিবসের আলোচনা সভা

SHARE

 

আফজাল হোসেন চাঁদ :

যশোরের ঝিকরগাছা উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৪৯তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষ্যে 'বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন' এবং স্বাস্থ্যবিধি মেনে সমবায়ের কার্যক্রমকে গতিশীল রাখা' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের ভিডিও কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার আরাফাত রহমানের সভাপতিত্বে ও উপজেলা সমবায় অফিসার মোঃ ফরিদুল ইসলামের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, উপজেলা প্রকৌশলী শ্যামল কুমার বসু, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার বিএম কামরুজ্জামান, উপজেলা সমবায় অফিসের  অফিস সহকারী শাহনেওয়াজ শাওন, সহকারী পরিদর্শক কামরুন্নাহার, মাহমুদা আক্তার, আলোর পরশ সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ফিলিপ রমেশ বিশ্বাস সহ উপজেলা ও পৌরসভার ১৫০টি সমবায় সমিতির নতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঝিকরগাছার সমবায় উদ্যোক্তা সাঈদ হাফিজ।

SHARE

0 মন্তব্য(গুলি):