বিশেষ প্রতিনিধি ॥
বিপুল উৎসাহ উদ্দীপনা ও উৎসব-আনন্দমূখর পরিবেশের মধ্যেদিয়ে যশোরের ঝিকরগাছায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার বিকালে ঝিকরগাছা উপজেলা শাখার রাজাপট্টিস্থ দলীয় কার্যালয়ে হতে র্যালী বের হয়, উপজেলার মোড়ে বঙ্গবন্ধু ম্যুড়ালে পুষ্প অর্পণ, দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়েছে।
সংগঠনের ঝিকরগাছা উপজেলা শাখার যুগ্ম আহবায়ক মোঃ ছেলিমুল হক সালামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা শাখার যুগ্ম আহবায়ক-২ মোঃ ইলিয়াস হোসেন, সদস্য তাজ উদ্দিন আহম্মেদ, পৌর যুবলীগের যুগ্ম আবহায়ক মুনিরুল আলম মিশর, আলিমুল মৃধা, সদস্য মাস্টার আশরাফুজ জামান বাবু, শাওন রেজা খোকা, ফজলে হাসান বাদশা, ৪নং গদখালী ইউনিয়নের আহবায়ক বিএম ইমামুল হক লিন্টু, যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন, শাহিন আহম্মেদ, ৫নং পানিসারা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক মাহাবুর রহমান, আনারুল মেম্বর, ৬নং ঝিকরগাছা ইউনিয়ন যুবলীগের আহবায়ক শাহিন কবির, যুগ্ম আহবায়ক সাদ্দাম হোসেন, ৭নং নাভারণ ইউনিয়র যুবলীগের আহবায়ক মহিদুর রহমান পলাশ, যুগ্ম আহবায়ক উজ্জ্বল হোসেন, যুবলীগের নেতা নাসিমুল হক, তরিকুল ইসলাম তরি, আলমগীর হোসেন, লাফি, মালেক, শাহিন, জয়, তুহিন, আকবার প্রমুখ।

0 মন্তব্য(গুলি):