ঝিকরগাছার জি.আর শপিং মলের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন পৌর মেয়র জামাল

SHARE

আফজাল হোসেন চাঁদ :

যশোরের ঝিকরগাছা পৌরসদরের পুরন্দরপুর (পাঁচপুকুর সংলগ্ন) নিরিবিলি পরিবেশের মধ্যে তৈরী হতে যাচ্ছে জি.আর শপিং মল। আর এই শপিং মলের ভিত্তি স্থাপন করলেন ঝিকরগাছা পৌরসভার মেয়র আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামাল। 

শুক্রবার (০৯ অক্টোবর) সকাল ১০টার সময় উপস্থিত ছিলেন জি.আর শপিং মলের প্রোপাইটর ও উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মোঃ জুলফিকার আলী ভুট্টো, বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাষ্ট ঝিকরগাছা উপজেলা শাখার সভাপতি সুলতান আহম্মেদ, সাংবাদিক আফজাল হোসেন চাঁদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


SHARE

0 মন্তব্য(গুলি):