ঝিকরগাছার গদখালীতে ধর্ষণের দ্রুত বিচারের দাবিতে সেচ্ছাসেবী সংগঠন মানববন্ধন

SHARE

 

আফজাল হোসেন চাঁদ :

যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী বাজারে ধর্ষণ বিরোধী মানববন্ধনের আয়োজন করে উপজেলার মধ্যে থাকা বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন।

ধর্ষণের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে শুক্রবার(০৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার সময় হারবে ধর্ষক, জিতবে দেশ, ধর্ষণ মুক্ত বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে নারীর প্রতি সহিংসতা, হত্যা, ধর্ষণের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন।

এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন সেবা সংগঠন ঝিকরগাছার প্রতিষ্ঠাতা আশরাফুজ্জামান বাবু, দপ্তর সম্পাদক সাংবাদিক আফজাল হোসেন চাঁদ, সেবক সংগঠনের সভাপতি সাংবাদিক মতিয়ার রহমান, বাংলাদেশ ফুল সমিতির সভাপতি আব্দুর রহীম, যশোর উদিচি শিল্পগোষ্ঠীর সদস্য শাহীন আহমেদ এবং সাবেক ইউপি সদস্য ফয়েজ আহমেদ, গদখালী যুবলীগের যুগ্ম আহবায়ক এবং মিতালী সংঘের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, স্বপ্নচুড়া স্বেচ্ছাসেবী সংগঠনের উপদেষ্টা ও ইউপি সদস্য সাইফুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক উজ্জল হোসেন, গদখালী ছাত্র সমাজের সম্রাট আকবর ও ইশরাম প্রমুখ।

উল্লেখ্য এসময় বক্তরা নোয়াখালী বেগমগঞ্জ, সিলেট-খাগড়াছড়ি সহ সারাদেশে ধর্ষণের সাথে জড়িতদের অতিদ্রুত আইনের আওতায় এনে ধর্ষকদের ফাঁসির দাবী ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেন।


SHARE

0 মন্তব্য(গুলি):