আফজাল হোসেন চাঁদ :
যশোরের ঝিকরগাছায় মহসিন আলম নামের এক সংবাদকর্মী সন্ত্রাসী হামলায় আহত হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ঝিকরগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ঐ সংবাদকর্মী। সংবাদকর্মী মহসিন আলম ঝিকরগাছা উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের পারবেড়ারোপানি গ্রামের সিদ্দিক হোসেনের ছেলে ও চ্যানেল এস টিভির শার্শা উপজেলা প্রতিনিধি। এ ঘটনায় সোমবার দুপুরে ঝিকরগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মহসিন আলম।
অভিযোগ সুত্রে জানা যায়, গত রবিবার সন্ধ্যায় প্রতিদিনের ন্যায় নাভারন থেকে নিজ বাড়িতে ফিরছিলেন মহসিন আলম। পথিমধ্যে ঝিকরগাছা উপজেলাধীন পাঁচপোতা বাজারে পৌছালে মৃতঃ বাহার আলী সরদারের ছেলে সন্ত্রাসী আব্দুর রশীদ (৪৭) তার মোটরসাইকেলের গতিরোধ করে। এসময় একই গ্রামের মৃতঃ খলিল গাজির ছেলে জারর্জিদ (৪৫) ও আব্দুর রশীদ তার কাছে ৪০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা দিতে অপারগতা প্রকাশ করায় উল্লেখিত দূ’সন্ত্রাসীরা মহসিন আলমকে এলোপাতাড়ী মারপিট করে। এসময় মহসিনের কাছে থাকা চ্যানেল এস টিভির ক্যামেরা ভাংচুর করে। যার আনুমানিক মূল্য প্রায় ৭৫ হাজার টাকা বলেও লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে। এছাড়া সংবাদকর্মী মহসিন আলমের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং ঘটনার সাথে জড়িদের গ্রেফতারের দাবিতে সোমবার দুপুরে ঝিকরগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি ও যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের ঝিকরগাছা ইউনিট প্রধান আতাউর রহমান জসির সভাপতিত্বে এক জরুরীসভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সদস্য ও ঝিকরগাছা প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক তরিকুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য এম আর মাসুদ, যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন ঝিকরগাছা ইউনিটের কার্যনির্বাহী সদস্য ও চ্যানেল এস বেনাপোল প্রতিনিধি ইসমাইল হোসেন, দৈনিক সত্যপাঠ প্রতিনিধি আফজাল হোসেন চাঁদ, লোকমত অনলাইনের প্রকাশক ও সম্পাদক মিঠুন সরকার, মোহনা টিভির বেনাপোল প্রতিনিধি শিশির কুমার সরকার, বৈশাখী টিভির কামাল হোসেন, দৈনিক যশোরের নাভারণ প্রতিনিধি জসিম উদ্দিন, অনলাইন ২৪ ঘন্টা চ্যানেলের মিলন কবির, দৈনিক পূর্বাঞ্চল প্রতিনিধি জিল্লুর রহমান, সময়ের গর্জনর প্রতিনিধি এবিএম রনি, কোয়ালিটির বিপুল হোসেন, কালের চিত্রের হাসানুল কবীর, পত্রদূত প্রতিনিধি শরীফুল ইসলাম প্রমূখ।

0 মন্তব্য(গুলি):