ঝিকরগাছা অফিস :
ঝিকরগাছায় জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলনের রোগ মুক্তি কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তিনি সম্প্রতি সময়ে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাহমুদের কৃষ্ণনগরস্থ বাসভবনে উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল পূর্ব এক আলোচনা সভায় আওয়ামী লীগ নেতা মাস্টার আব্দুল সাত্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাহমুদ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক এ্যাড. আব্দুল কাদের আজাদ, শংকরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শরিফুল ইসলাম, মুক্তিযোদ্ধা শাহজাহান আলী, ইলিয়াস হোসেন, আওয়ামী লীগ নেতা মফিজুর রহমান তোতন, বুলু হোসেন, নাভারণ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, বাংলাদেশ অটো মোবাইলস মালিক সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বাবুল আক্তার, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ইলিয়াস হোসেন, সদস্য তাজউদ্দিন আহমেদ, সাদ আমিন রনি, যুবলীগ নেতা শাওন রেজা খোকা, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম, আলিমুল মৃধা, গদখালী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক লিন্টু বিশ্বাস, সদর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক শাহীন কবির, যুগ্ম-আহ্বায়ক সাদ্দাম হোসেন, নাভারণ ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মহিদুর রহমান পলাশ, যুগ্ম-আহ্বায়ক হারুন-অর-রশিদ উজ্জ্বল, পানিসারা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক পিপুল হোসেন, যুগ্ম-আহ্বায়ক মাহবুবুর রহমান, গঙ্গানন্দপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ও ইউপি সদস্য বাবলুর রহমান, যুগ্ম-আহ্বায়ক ময়েজ উদ্দিন, শংকরপুরের আহ্বায়ক নুরুল হক, যুবলীগ নেতা রাকিবুল হাসান, নাসির উদ্দিন, রাজন হোসেন, সুলতান মাহমুদ রানা, উপজেলা ছাত্রলীগ নেতা জিএম শাহীন রেজা, স্বদেশ রেজা, আল মাহী মামুন প্রমুখ। অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনায় করেন পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ মিলন।
সম্প্রতি ৩১ আগস্ট রিপোর্টে তার করোনা পজেটিভ আসে। এর এক সপ্তাহ পূর্ব থেকে তিনি হোম কোয়ারেন্টিনে চিকিৎসা নিচ্ছিলেন। এছাড়াও উক্ত দোয়া মাহফিলে করোনা আক্রান্ত হয়ে কেন্দ্রীয় আওয়ামীলীগের প্রয়ত নেতা কর্মী ও জেলা আওয়ামী লীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক ওহিদুল ইসলাম তরফদার এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কাজল রায়হানের রোগমুক্তির জন্যও দোয়া কামনা করা হয়।

0 মন্তব্য(গুলি):