ঝিকরগাছায় খরিপ-২ মৌসুমে প্রণোদনা কর্মসূচির বীজ ও সার বিতরণ

SHARE

আফজাল হোসেন চাঁদ :

কৃষিই সমৃদ্ধি এই স্লোগানকে সামনে রেখে যশোরের ঝিকরগাছায় খরিপ-২/২০২০-২১ মৌসুমে মাসকলাই আবাদ ও উৎপাদন বৃদ্ধিও লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টার সময় উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের বাস্তবায়নে কৃষি অফিস প্রশিক্ষণ কক্ষের অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আরাফাত রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মাসুদ হোসেন পলাশ’র স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, নাভারণ ইউনিয়ন আওয়ামীলীগ সহ সভাপতি হারণ অর রশিদ প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষি অফিসের উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ মফিজুর রহমান।


SHARE

0 মন্তব্য(গুলি):