প্রেসবিজ্ঞপ্তি :
যশোর সিটি ক্যাবল প্রাইভেট লিমিটেড কোম্পানির ত্রি-বার্ষিক নির্বাচন (২০২০-২৩) যশোর জেস টাওয়ারে অনুষ্ঠিত হয়েছে। যশোর সিটি ক্যাবল প্রাইভেট লিমিটেড কোম্পানি ত্রি-বার্ষিক নির্বাচন-২০২০-২৩ ঘোষিত তফসিল অনুযায়ী গত ৭ সেপ্টেম্বর প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ, ৯ সেপ্টেম্বর ভোটার তালিকা সম্পর্কে আপত্তি দাখিল, ১০ সেপ্টেম্বর ভোটার তালিকা সম্পর্কে আপত্তি নিষ্পত্তি করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ১২ সেপ্টেম্বর মনোনয়নপত্র বিক্রি, ১৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই,১৬ সেপ্টেম্বর মনোনয়ন বাতিল ও আদর্শের উপর আপিল দাখিল, ১৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র আপিলের শুনানি, হাজার ১৯ সেপ্টেম্বর প্রার্থী প্রাথমিক তালিকা প্রকাশ, ২০ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন, ২১ শে সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পর নির্বাচনের দায়িত্ব পালন কারি প্রধান নির্বাচন কমিশনার জাহিদ হাসান টুকুন, সহকারী নির্বাচন কমিশনার ছিলেন এ্যাড. মোঃ নুরুল ইসলাম সিদ্দিকী ও এ্যাড. শাহরিয়ার বাবুর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন নির্বাচনে ১১ জন ডাইরেক্টর পদের বিপরীতে ১০ জন মনোনয়নপত্র গ্রহণ করায় ১০ জনকেই নির্বাচিত ঘোষণা করা হয়। ২৪ শে সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে নির্বাচন নিয়ে সর্বসম্মতিক্রমে বোর্ড গঠন করা হয়।
নবনির্বাচিত ত্রি-বার্ষিক নির্বাহী কমিটির তালিকায় চেয়ারম্যান শেখ মোঃ মারুফ হাসান, ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ব্যবস্থাপনা পরিচালক মীর মোশারফ হোসেন বাবু, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আমিনুল ইসলাম, পরিকল্পনা পরিচালক আফজালুল করিম রানু, অর্থ পরিচালক একেএম অহিদুজ্জামান বাপি, দপ্তর পরিচালক মোঃ হুমায়ুন কবীর, প্রশাসন পরিচালক শহীদুজ্জামান অপু, কারিগরি পরিচালক মোঃ রিজাউল হাসান, ডিজিটাল ও ইন্টারনেট পরিচালক রুহুল কুদ্দুস মুকুল নির্বািচত হয়েছেন।

0 মন্তব্য(গুলি):