আফজাল হোসেন চাঁদ :
যশোরের ঝিকরগাছা উপজেলার আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ঝিকরগাছা পৌরসভার মেয়র আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামাল এর ৬০ তম শুভ জন্মদিন, তারই কার্যালয়ে মঙ্গলবার সকালে জন্মদিনে বাংলাদেশ কৃষক লীগের ঝিকরগাছা উপজেলা শাখার পক্ষ থেকে কেক কাটা হয়েছে। এছাড়াও উপহার দেন ঝিকরগাছা উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি মকবুল হোসেন, কৃষক লীগের সাধারণ সম্পাদক পৌরসভার ১নং ওয়ার্ডেও কাউন্সিলর মোঃ শরিফুল ইসলাম। উপস্থিত ছিলেন কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা পর্যায়ের নেতা কর্মী বৃন্দ, ঝিকরগাছা উপজেলার বিশিষ্ট শিল্পপতি কায়সার আহমেদ, ঝিকরগাছা পৌরসভার সচিব সন্তোষ হাজরা, ঝিকরগাছা পৌরসভার ইঞ্জিনিয়ার ইদ্রিস আলী ও কর্মকর্তা কর্মচারী বৃন্দ। উক্ত অনুষ্ঠানের মাধ্যমে তার দীর্ঘয়ু সুস্বাস্থ্য কামনা করা হয়েছে।

0 মন্তব্য(গুলি):