আফজাল হোসেন চাঁদ :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী উদ্যাপন উপলক্ষে যশোরের ঝিকরগাছা উপজেলার বীর মুক্তিযোদ্ধা গ্রুপ ও বাংলাদেশ আওয়ামীলীগ ঝিকরগাছা পৌরসভার ৬নং ওর্য়াডের আয়োজনে আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) দুপুর ২টার সময় ঝিকরগাছা রেলওয়ে স্টেশনে আলোচনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম। অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, যুদ্ধহত বীর মুক্তিযোদ্ধা আনিছুর কাদের ( ইলিয়াছ), বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, আব্দুল মালেক, মদন মোহন দাস, বীর মুক্তিযোদ্ধার সন্তান আব্দুর রাজ্জাক, উপজেলা যুবলীগ নেতা জাফিরুল হক, মিরাজ হোসেন মিঠু, তরিকুল ইসলাম, ইব্রাহীম হোসন, রনি ইসলাম প্রমুখ।

0 মন্তব্য(গুলি):