ঝিকরগাছায় মুক্তিযোদ্ধা শাহাদৎ মোড়লের মৃত্যু : রাষ্ট্রিয় মর্য়াদায় দাফন

SHARE

 আফজাল হোসেন চাঁদ :

যশোরের ঝিকরগাছায় বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব শাহাদৎ মোড়ল (৮৫) যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীঘদিন যাবৎ বিভিন্ন রোগে ভুগছিলেন। বৃহস্পতিবার বিকেলে ব্রেন ট্রোক করে ইন্তেকাল করেন। সে পৌর এলাকার পঞ্চনগর গ্রামের মৃত কিতাবদি মোড়লের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মৃত্যুর খবর পেয়ে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

শুক্রবার সকাল সাড়ে ১০টার সময়  বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব শাহাদৎ মোড়লের জানাজা নামজে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহি অফিসার আরাফাত রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও পৌরসভার মেয়র আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামাল, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার লিয়াকত আলী, মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, মুক্তিযোদ্ধা সৈয়েদ আব্দুল কাদের, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ সভাপতি হাফিজুর রহমান, সাধরণ সম্পাদক তারিকুজ্জামান, যুবলীগ নেতা শহিদুল ইসলাম খোকন, আমেরিকা প্রবাসী মিজানুর রহমান লাল্টুসহ আরো অনেকে। উপজেলা প্রশাসনের পক্ষ হতে একমিনিট নিরাবতা পালনের মধ্যদিয়ে রাষ্ট্রিয় মর্য়াদায় দাফন করার সকল কর্যক্রম সম্পূর্ণ হয়েছে।   


SHARE

0 মন্তব্য(গুলি):