আফজাল হোসেন চাঁদ :
কৃষিই সমৃদ্ধি এই স্লোগানকে সামনে রেখে যশোরের ঝিকরগাছা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মুজিব জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে ১০০টি বৃক্ষ রোপন কর্মসূচীর শুভ উদ্বোধন উপজেলা চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ট্রেনিং রুমে পার্শ্বে বুধবার সকালের অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সুমী মজুমদার’র সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মাসুদ হোসেন পলাশ’র স্বাগত বক্তব্যের মাধ্যমে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা ও মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ মফিজুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন ঝিকরগাছা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহ সকল উপসহকারী কৃষি অফিসার এবং কৃষকবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মাহবুব আলম রনি।
