ঝিকরগাছার বিদায়ী ইউএনও সুমী মজুমদারের সাথে সংবাদকর্মীদের মতবিনিময়

SHARE
চাঁদনী বিডি ডেস্ক :
যশোরের ঝিকরগাছা উপজেলা প্রশাসনের বিদায়ী নারী নির্বাহী অফিসার (ইউএনও) সুমী মজুমদারের সাথে স্থানীয় সংবাদকর্মীদের মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ১১ জুন ২০১৯ইং তারিখে ঝিকরগাছা উপজেলার বুকে তিনিই সর্বপ্রথম নারী নির্বাহী অফিসার (ইউএনও) হিসাবে যোগদান করেছিলেন। তিনি চাকরীর বদলী সূত্রে এবং পদোন্নতি পেয়ে আগামী সপ্তাহে নড়াইল জেলা প্রসাষকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসাবে যোগদান করবেন। 
রবিবার বিকালে উপজেলা নির্বাহী অফিসারের নিজেস্ব কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি এমামুল হাসান সবুজ, সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম, সহ-সভাপতি আতাউর রহমান জসি, সাধারণ সম্পাদক সৈয়দ ইমরানুর রশীদ, যুগ্ম-সম্পাদক তরিকুল ইসলাম, কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ, কার্যকরী সদস্য একরামুল হক খোকন, সাংবাদিক আফজাল হোসেন চাঁদ ও ইসমাইল হোসেন ওরফে বাবু সর্দার প্রমূখ।
অনুষ্ঠানে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার সুমী মজুমদার বলেন, আমি এই উপজেলাতে যোগদানের পর থেকে সর্বক্ষেত্রে সাংবাদিকদের সহযোগীতা পাওয়ায়, আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। উপজেলা সকল সংবাদকর্মীদের প্রতি সর্বদা আমার ভালবাসা থাকবে।
উল্লেখ্য, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজী বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করে ২০১১ সালে বিসিএস (প্রশাসন) ক্যাডারে যোগদান করেন। কর্মজীবনে প্রথমে তিনি নোয়াখালী জেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসাবে দায়িত্ব পালন করেন। পরে ঝিনাইদাহ জেলার হরিণাকুন্ডু ও শৈলকুপা উপজেলার এসিল্যান্ড হিসাবে দায়িত্ব পালন করেন। ২০১৭ সালে ৫ জানুয়ারী থেকে তিনি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে সর্বপ্রথম শালিখাতে যোগদান করেন। সরকারের গৃহীত ডিজিটাল কার্যক্রম সমূহ প্রান্তিক জনগোষ্ঠীকে অবহিতকরণ এবং ইনোভেশন ও ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সেবা প্রদানে অবদানের জন্য তিনি মাগুরা জেলা প্রশাসন কর্তৃক ডিজিটাল উদ্বোবনী মেলা ২০১৮ এ শালিখা উপজেলা নির্বাহী অফিসার হিসাবে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হন। পরে ১১ জুন ২০১৯ইং তারিখে ঝিকরগাছা উপজেলার বুকে তিনিই সর্বপ্রথম নারী নির্বাহী অফিসার (ইউএনও) হিসাবে যোগদান করেন এবং পদোন্নতি পেয়ে আগামী সপ্তাহে নড়াইল জেলা প্রসাষকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসাবে যোগদান করবেন। তার এই পদোন্নতিতে স্থানীয় সংবাদকর্মী ও  উপজেলার সর্বস্তরের মানুষ সার্বিক মঙ্গল কামনা করে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

SHARE