আফজাল হোসেন চাঁদ, প্রকাশক ও সম্পাদক :
চলমান করোনা পরিস্থিতিতে অসহায় ও দুস্থ মানুষের জন্য মানবতার হাত বাড়িয়ে দিলেন যশোরের ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক কল্যাণ পত্রিকার প্রতিনিধি এনামুল হাসান সবুজ। তিনি নিজ অর্থায়নে পৌর সদরের ৩নং ওয়ার্ডের অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।
এসময় উপস্থিত ছিলেন, ঝিকরগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, প্রেসক্লাবের সভাপতি এনামুল হাসান সবুজ, পৌরসভার ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাহাবুব হোসেন, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর সরদার, উপজেলা যুবলীগ নেতা ইসমাইল হোসন (বাবু সরদার), উপজেলা ছাত্রলীগ সভাপতি এহসানুল হাবিব শিপলু, ছাত্রলীগ নেতা শাওন, রনি, রাজ সহ সাংবাদিক কামাল হোসেন সহ আরো অনেকে।

0 মন্তব্য(গুলি):