আফজাল হোসেন চাঁদ, প্রকাশক ও সম্পাদক :
যশোরের ঝিকরগাছায় করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রাদুর্ভাব জনিত কারনে বাংলাদেশে অটোমোবাইল ওয়ার্কসপ মালিক সমিতির ঝিকরগাছা, শার্শা, বেনাপোল, যশোর জেলা আঞ্চলিক কমিটির উদ্যোগে সৃষ্ট পরিস্থিতিতে গৃহে থাকা কর্মহীন দুইশত পরিবারের মাঝে ত্রাণ সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। উক্ত কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) অধ্যাপক ডাক্তার মোঃ নাসির উদ্দীন।
বাংলাদেশে অটোমোবাইল ওয়ার্কসপ মালিক সমিতির ঝিকরগাছা, শার্শা, বেনাপোল, যশোর জেলা আঞ্চলিক কমিটির সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবির হোসেনের সঞ্চালনার মধ্যদিয়ে বিশেষ অতিথি ছিলেন ঝিকরগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, যশোর জেলা যুবলীগের সহ সভাপতি ও উপজেলা যুবলীগ নেতা মোঃ আজহার আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা যুবলীগ নেতা রফিকুল ইসলাম বাপ্পী, প্রেসক্লাব সভাপতি এনামুল হাসান সবুজ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন, ছাত্রলীগ নেতা ফারুক হোসেন, হান্নান হোসেন, রাজ।
এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশে অটোমোবাইল ওয়ার্কসপ মালিক সমিতির ঝিকরগাছা, শার্শা, বেনাপোল, যশোর জেলা আঞ্চলিক কমিটির সহ সভাপতি হজরত আলী, আব্দুল মালেক, সমির হোসেন, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, সহ সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ওলিউল্লাহ হাসান জুয়েল, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, জনি হাসান, কোষাধ্যক্ষ সাহিন হোসেন, প্রচার সম্পাদক সাজ্জাদুল ইসলাম সাজু, সহ প্রচার সম্পাদক ফারুক হাসেন, শ্রম বিষয়ক সম্পদক মাসুদ রানা, সহ শ্রম বিষয়ক সম্পাদক সেলিম রেজা, মিলন হোসেন, পরিকল্পনা ও উন্নয়ন সম্পাদক মির্জা হোসেন, সহ পরিকল্পনা ও উন্নয়ন সম্পাদক আফজাল হোসেন সনি, ক্রীড়া বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর, দপ্তর সম্পদক সিপন, সাংস্কৃতিক সম্পাদক মোস্তাক হোসেন, সদস্য তরিকুল ইসলাম, নাজমুল হোসেন, কামারুল হোসেন, সাগর বাদশা প্রমুখ।
