ঝিকরগাছা উপজেলায় শুদ্ধ জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত

SHARE
আফজাল হোসেন চাঁদ, প্রকাশক ও সম্পাদক, চাঁদনী বিডি. কম ডেস্ক :
যশোরের ঝিকরগাছা উপজেলা পর্যায়ে শুদ্ধ জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার সকাল সাড়ে ১০টার সময় উপজেলা পরিষদের অফিসার্স ক্লাব মিলনায়তনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রাথমিক স্তরে উপজেলার ১২টি ও পৌরসভার ১টি এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে উপজেলার ১২টি ও পৌরসভার ১টি  দল অংশগ্রহণ করেন। প্রাথমিক ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে চাম্পিয়ন হয়েছে  স্কুল, কলেজ ও মাদ্রসার ৩টি অংশগ্রহণকারী দল।
উপজেলা নির্বাহী অফিসার (অঃ দাঃ) ডাক্তার কাজী নাজিব হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম জিল্লুর রশিদ, উপজেলা প্রকল্প কর্মকর্তা শিপ্রা রানী ঘোষ, উপজেলা রির্সোস সেন্টারের ইন্সট্র্যাক্টর মোছাম্মদ নাজনীন নাহার, ব্যানবেইস অফিসার মোঃ তরিকুলইসলাম প্রমুখ। প্রতিযোগিতা শেষে প্রাথমিক স্তরে চাম্পিয়ন হয়েছে শ্রীরামপুর দাখিল মাদ্রাসা, মাধ্যমিক স্তরে ঝিকরগাছা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় ও উচ্চ মাধ্যমিক স্তরে বাঁকড়া ডিগ্রী কলেজ। পরবর্তীতে চাম্পিয়ন দল গুলো জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
SHARE

0 মন্তব্য(গুলি):