আফজাল হোসেন চাঁদ, প্রকাশক ও সম্পাদক, চাঁদনী বিডি. কম ডেস্ক :
ঝিকরগাছার প্রধান শিক্ষক স্বপন কুমার নাথকে এফ.জে.ইউ.বি (বেনেয়ালী) মাধ্যমিক বিদ্যালয় পর্ষদের পক্ষ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে গুণীজন সংবর্ধ্বনা দেওয়া হয়েছে। ঝিকরগাছা এফ.জে.ইউ.বি (বেনেয়ালী) মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার নাথ শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ২৬ অক্টোবর বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন কর্তৃক ‘জ্ঞানতাপস ড. মুহাম্মদ শহীদুল্লাহ গোল্ডেন এ্যাওয়ার্ড-২০১৯, ২৭ ডিসেম্বর হিউম্যান রাইটস্ পিস এ্যাওয়ার্ড- ২০১৯, ২৮ ডিসেম্বর মহান বিজয় দিবস সম্মাননা- ২০১৯ ও মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে ১৬ ফেব্রুয়ারী সাউথ এশিয়া সোস্যাল কালচারালের আরশি ফ্রেমে বাঁধতে সারস্বত ও শ্রুতিবৃত্ত এর যৌথ প্রয়াসে সত্যজিৎ রায় অডিটোরিম (কলকাতা) ভারত-বাংলাদেশ সম্প্রীতি উৎসব এ দু’বাংলার অংশগ্রণে স্বামী বিবেকানন্দ এ্যাওয়ার্ড-২০২০ পেয়েছেন।
সকালে সংবর্ধ্বনা অনুষ্ঠানে এফ.জে.ইউ.বি (বেনেয়ালী) মাধ্যমিক বিদ্যালয় পর্ষদের সভাপতি শাহাজাহান আলী মোড়েলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সাবেক সভাপতি ডা: আলী হোসেন, ইউপি সদস্য নুর হোসেন, সাবেক ইউপি সদস্য রুহুল আমিন, আব্দুস সামাদ, সাবেক সহকারী প্রধান শিক্ষক আব্দুল হাই, সহকারী প্রধান শিক্ষক ইমদাদুল হক ইমদাদ, সাবেক সহকারী শিক্ষক আব্দুল ওয়াদুদ, সহকারী শিক্ষক মোক্তাদি বিল্লাহ, গোলাম মোস্তফা, সুব্রত মল্লিক, স্থানীয় সুধীজন শাহিন আহমেদ, আব্দুল মজিদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক রফিকুল ইসলাম।

0 মন্তব্য(গুলি):