ঝিকরগাছা বাঁকড়া তদন্ত কেন্দ্রের পুলিশ ৩৬২ বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী আটক

SHARE
আফজাল হোসেন চাঁদ, প্রকাশক ও সম্পাদক, চাঁদনী বিডি. কম ডেস্ক :
যশোরের ঝিকরগাছা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৩৬২ বোতল ফেন্সিডিল সহ মোঃ মোস্তাকিন বিল্লাহ ওরফে লাল্টু (৩৪) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানার অধিনে বাঁকড়া তদন্ত কেন্দ্রের পুলিশ।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক জানান, সোমবার রাত ৭টা ৩৫মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে বাঁকড়া তদন্ত কেন্দ্রের পুলিশ থানাধীন বাঁকড়া বাজারস্থ ঝিকরগাছা টু বাঁকড়া বাজারগামী পাঁকা রাস্তার পশ্চিমে আমজেদ গাজীর দোতলা বিল্ডিংয়ের উত্তর পার্শ্বে ফাঁকা জায়গায় থামানো যশোর হ ১১-১১৬৯ নং একটি পিকআপের উপর রাখা দুইটি নীল রংয়ের ড্রামের ভিতর বিশেষ কায়দায় রক্ষিত ৩৬২ বোতল ফেন্সিডিল সহ সাতক্ষীরা জেলার আশাশুনি থানার নাকনা গ্রামের সৈয়েদ মোঃ মাফুয়ার রহমানের ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ মোস্তাকিন বিল্লাহ ওরফে লাল্টুকে আটক করা হয়। তার বিরুদ্ধে ইতিপূর্বে ডিএমপি'র খিলগাঁও থানায় ১৯৯০সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৯(১) এর ৩(খ)/২৫ ধারায় মামলা রয়েছে। মামলা নং ১৬/১৬, তারিখ- ০৮/০১/২০১৮ইং। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঝিকরগাছা থানায় মামলা হয়েছে। মামলা নং ৩২। তাং ২৪/০২/২০২০।
মাদক দ্রব্য সহ আটকের বিষয়ে জানতে পরে রাতেই থানা পরিদর্শন করেন যশোরে নাভারণ সার্কেরের সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান। এসময় উপস্থিত ছিলেন, থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক, তদন্ত অফিসার শেখ আবু হেনা মিলন, সেকেন্ড অফিসার এসআই (নিঃ) দেবব্রত দাস, এসআই (নিঃ) হাফিজুর রহমান হাফিজ, বাঁকড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক  শেখ শাহিনুর রহমান, উপ পুলিশ পরিদর্শক মোঃ মিজানুর রহনান, এএসআই মোঃ নিয়মুল হোসেন প্রমুখ।
SHARE

0 মন্তব্য(গুলি):