আফজাল হোসেন চাঁদ, প্রকাশক ও সম্পাদক, চাঁদনী বিডি. কম ডেস্ক :
যশোরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাই স্কুল কেন্দ্রে এবারের এসএসসি ও ভোকেশনাল পরিক্ষা হচ্ছে সিসি ক্যামেরার আওতায়। ফলে কর্তব্যরত শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদেরকে অফিস কক্ষে বসেই নিয়ন্ত্রণ করতে পরেছেন প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব। সোমবার সকালের এসএসসি ও ভোকেশনালের পরিক্ষার দিন সরেজমিনে সত্যতা মিলেছে। প্রতিটি কক্ষ সিসি ক্যামেরার আওতায় ছিলো। ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মোঃ মোস্তাফিজুর রহমান আজাদ বলেন, সিসি ক্যামেরার আওতায় পরীক্ষা হলে কর্তব্যরত সকল শিক্ষক, কর্মচারীসহ শিক্ষার্থীরা নিয়ন্ত্রণে থাকে এবং সুষ্ঠ ও সুন্দর পরিবেশে ঝামেলা মুক্তভাবে পরিক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সিসি ক্যামেরার আওতায় স্কুলে এসএসসি পরীক্ষা হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থী, কর্তব্যরত শিক্ষক, কর্মচারী ও অভিভাবকরা। এবারের অনুষ্ঠিত এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষার প্রথম দিনে ৩০ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলো। ঝিকরগাছা উপজেলার ৬টি এসএসসি কেন্দ্রের মধ্যে ১টি ভোকেশনাল ও ২টি মাদ্রাসা কেন্দ্রে সর্বমোট ৩ হাজার ৩শত ২২ জন পরীক্ষার্থী। যার মধ্যে ১৫৬৫জন ছাত্র ও ১৭৫৭জন ছাত্রী। জেনারেল শাখায় ২,৬৮৩ জনের মধ্যে ১০জন (বাঁকড়া কেন্দ্রে ০৭জন, গঙ্গানন্দপুর কেন্দ্র ০২জন ও বিএম স্কুল কেন্দ্রে ০১জন), কারিগরি (ভোকেশনাল) শাখায় ১৭৪ জনের মধ্যে ২ জন (সরকারি এমএল মডেল হাইস্কুল কেন্দ্রে), মাদ্রাসা শাখায় ৪৬৫ জনের মধ্যে ১৮জন (বাঁকড়া-মুকুন্দপুর মাদ্রসা কেন্দ্রে ১৪জন ও দারুল উলুম কামিল মাদ্রাসা কেন্দ্রে ০৪জন) অনুপস্থিত ছিলো। ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাই স্কুল কেন্দ্র সহ উপজেলার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন, উপজেলা নির্বাহী অফিসার (অ. দা.), বিজ্ঞ নির্বাহী ম্যাজিট্রেট ও এসএসসি পাবলিক পরিক্ষার সভাপতি সাধন কুমার বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এএসএম জিল্লুর রশীদ, একাডেমিক সুপারভাইজার মোঃ কামরুজ্জামান, ব্যানবেইসের তরিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আরব আলী, সাংবাদিক আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মোঃ মোস্তাফিজুর রহমান আজাদ, সহকারী প্রধান শিক্ষক ও হল সুপার এএফএম সাজ্জাদুল আলম, সিনিয়র শিক্ষক আফরোজা খানম চায়না, রাজিয়া সুলতানা, সহকারী শিক্ষক জাহিদুল ইসলাম প্রমুখ।

0 মন্তব্য(গুলি):