ঝিকরগাছার চুরি হওয়া প্রাইভেটকার নড়াইল থেকে উদ্ধার : পুলিশ ৩ চোরকে আটক করে আদালতে প্রেরণ

SHARE

আফজাল হোসেন চাঁদ, প্রকাশক ও সম্পাদক, চাঁদনী বিডি. কম ডেস্ক :
যশোরের ঝিকরগাছা পৌর সদরের মোবারকপুর এলাকা থেকে চুরি হওয়ার প্রাইভেটকার নড়াইল জেলার কালিয়া থানা এলাকা থেকে উদ্ধার করেছে ঝিকরগাছা থানা পুলিশের সেকেন্ড অফিসার এসআই দেবব্রত দাস।   
থানার এজাহার সূত্রে জানা যায়, সম্প্রতি মঙ্গলবার রাত ৯টা থেকে বুধবার ভোর ৬টার মধ্যে পৌর সদরের মোবারকপুর গ্রামস্থ আব্দুর রাজ্জাকের বাড়ির সামনে পাকা রাস্তার পার্শ্বে রাখিয়া প্রাইভেটকার (কালো রংয়ের ঢাকা মেট্রো-গ-১৩-১৩৩৪) ড্রাইভার ওয়াদুদ (২৩) বাড়ি চলে যায়। সকালে ড্রাইভার প্রাইভেটকারটি পরিস্কারের জন্য আসিলে সেখানে প্রাইভেটকারটি দেখতে না পেয়ে প্রাইভেটকারের মালিক শিরিনা ইসলামকে জানান। শিরিনা ইসলামের ছেলে সাইফুল ইসলাম @ সুমন (২৫) বিভিন্ন স্থানে খোঁজ খবর নিয়ে প্রাইভেটকারের কোন সন্ধ্যান না পেয়ে সুমন বাদি হয়ে চুরি হওয়ার প্রাইভেটকারের বিষয়ে থানায় এজাহার দায়ের করেন। মামলা নং ১৫, তাং ১৭/০১/২০২০ইং। এজাহারের বুনিয়াদে থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক প্রাইভেটকারটি উদ্ধারের জন্য থানার সেকেন্ড অফিসার এসআই দেবব্রত দাসের উপর দায়িত্ব দেন। থানার সেকেন্ড অফিসার এসআই দেবব্রত দাস তাৎক্ষনিক তার কার্যক্রম পরিচালনা করতে থাকে এবং এক পর্যায়ে গোপন সংবাদের উপর ভিত্তিতে খবর পেয়ে শুক্রবার রাতে এসআই দেবব্রত দাসের নেতৃত্বে পিএসআই শংকর ও মোহাম্মদ রনি নড়াইল জেলার কালিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করেই প্রাইভেটকারসহ ঝিকরগাছার পঞ্চনগর গ্রামের কদম আলীর ছেলে নয়ন (২৭) ও বেনাপোলের সাদিপুরের শহীদ হোসেনের ছেলে তারিকুল (২৬) নামের দুই চোরকে আটক করে। তাদের স্বীকারোক্তি মোতাবেক থানা পুলিশ শনিবার রাতে অপর আসামী বেনাপোল সাদিপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে বাপ্পি (৩০) কেউ আটক করেন এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে মামলার তদন্তকর্মকর্তা জানান।

SHARE

0 মন্তব্য(গুলি):