ঝিকরগাছা পৌরসভার অসহায় ও দুস্থ্য মানুষের মাঝে কম্বল বিতরণ

SHARE

আফজাল হোসেন চাঁদ, প্রকাশক ও সম্পাদক, চাঁদনী বিডি. কম ডেস্ক :
যশোরের ঝিকরগাছা পৌরসভার অসহায় ও দুস্থ্য মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের সাবেক পিপি এ্যাডভোকেট এমদাদুল হক দুলু’র সহযোগিতায় ও আওয়ামী যুবলীগের ঝিকরগাছা পৌর আহবায়ক কমিটির আহবায়ক একরামুল হক খোকনের আয়োজনে শুক্রবার বিকাল ৩টার সময় কৃর্তিপুরস্থ নিজেস্ব বাস ভবন থেকে পৌরসভার সকল ওয়ার্ডের অসহায় ও দুস্থ্য মানুষের মধ্যে কম্বল বিতরণ হয়।
এসময় তাদের সাথে ছিলেন ঝিকরগাছা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম বাপ্পি, হযরত জমির শাহ জামে মসজিদের ইমাম মহিবুল ইসলাম, হঠাৎপাড়া জামে মসজিদের ইমাম আব্দুল আল মামুন, জেলা ছাত্রলীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন সোহাগ প্রমুখ।
SHARE

0 মন্তব্য(গুলি):