ঝিকরগাছায় স্টুডেন্টস কেবিনেট নির্বাচন-২০২০ অনুষ্ঠিত

SHARE

আফজাল হোসেন চাঁদ, প্রকাশক ও সম্পাদক, চাঁদনী বিডি. কম ডেস্ক :
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় ও ব্যানবেইসের ব্যবস্থাপনায় স্টুডেন্টস কেবিনেট নির্বাচন-২০২০ সারাদেশের ন্যায় যশোরের ঝিকরগাছা উপজেলাতেও স্টুডেন্টস কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষার্থীদের সরাসরি ভোটে নির্বাচিত স্টুডেন্টস কেবিনেট গণতন্ত্রের চর্চা এবং ইতিবাচক গঠনমূলক ও সৃজনশীল সফল কার্যক্রম বাস্তবায়নের পাশাপাশি দায়িত্বশীল এবং পাঠ মনোযোগী করার জন্য ভূমিকা রাখবে বলে মনে করছেন স্টুডেন্টস কেবিনেট নির্বাচনের কর্তৃপক্ষ।
ঝিকরগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের তদারকিতে শনিবার সকালে থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার ৪৪টি মাধ্যমিক স্কুল ও ২৫টি মাদ্রাসা স্টুডেন্টস কেবিনেট নির্বাচনে অংশ নিয়েছে। উপজেলার মধ্যে শুধুমাত্র ঐতিহ্যবাহি ঝিকরগাছা সকরারি এমএল মডেল হাই স্কুল স্টুডেন্টস কেবিনেট নির্বাচন সঠিক ভাবে পর্যাচনা করার জন্য বুথে বুথে সিসি ক্যামেরার মাধ্যমে প্রধান শিক্ষকের নজরদারীর মধ্যে রেখে ছিলেন।
এছাড়াও ঝিকরগাছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের স্টুডেন্টস কেবিনেট নির্বাচনে আনান্দের সাথে ভোট দিতে দেখা গেছে। এসময় বিভিন্ন স্থানে ঘুরে নির্বাচন পরিদর্শন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এএসএম জিল্লুর রশিদ, ব্যানবেইস মোঃ তরিকুলইসলাম, ঝিকরগাছা সকরারি এমএল মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান আজাদ, সহকারী প্রধান শিক্ষক এএফএম সাজ্জাদুল আলম,  সহকারী শিক্ষক মাহমুদ পারভেজ, ঝিকরগাছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: জামাল উদ্দীন, সহকারী শিক্ষক(ক্রীড়া) গুলশান আরা,
ঝিকরগাছা সকরারি এমএল মডেল হাই স্কুলের নির্বাচন কমিশনার রাকিবুল ইসলাম, সহকারী কমিশনার সানজিদুল ইসলাম, সুমাইয়া আক্তার মিম, ঝিকরগাছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হুমায়রা সুলতানা রাইশা, সহকারী কমিশনার নুসরাত জাহান মুন, মেহেনাজ রহমান শ্রেয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের মোঃ রফিকুল ইসলাম, ও আশরাফুল ইসলাম প্রমুখ। 

SHARE

0 মন্তব্য(গুলি):