Home খুলনা ঝিকরগাছা যশোর শিক্ষা ও সংস্কৃতি সারাদেশে হোম লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Home খুলনা ঝিকরগাছা যশোর শিক্ষা ও সংস্কৃতি সারাদেশে হোম লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ঝিকরগাছায় উন্মুক্ত জলাশয় মোবাইল কোর্টে নিষিদ্ধ জাল নিধন

ঝিকরগাছায় উন্মুক্ত জলাশয় মোবাইল কোর্টে নিষিদ্ধ জাল নিধন


আফজাল হোসেন চাঁদ :

যশোরের ঝিকরগাছা উপজেলার উপর দিয়ে বহমান মাইকেল মধুসূদন দত্তের কপোতাক্ষ নদে উন্মুক্ত জলাশয়ে দেশীয় প্রজাতির মাছ বিলুপ্ত করা নেশায় মেতেছে একশ্রেণীর অসাধু মৎস্য আহরণকারী ব্যক্তি। তারা 'চায়না দুয়ারি' নামক নিষিদ্ধ জাল দ্বারা এই কার্যক্রম পরিচালনা করছে। তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের উপর ভিত্তি করে সোমবার বেলা ১২টার সময় পৌর সদরের কাটাখাল বঙ্গবন্ধু পার্ক সংলগ্ন কপোতাক্ষ নদের এই অভিযান বা মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডাঃ কাজী নাজিব হাসান। মোবাইল কোর্টের অভিযানের মাধ্যমে প্রায় ৬৫০ ফুট নিষিদ্ধ জাল উদ্ধার বা জব্দ করা হয়। জব্দকৃত নিষিদ্ধ জাল নিধনের জন্য পরবর্তীতে উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এসএম শাহজাহান সিরাজের নিকট হস্তান্তর করেন। উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা চায়না দুয়ারি নামক নিষিদ্ধ জাল কেরোসিন তেল দিয়ে আগুন ধরিয়ে জাল নিধন করে দেন। ঘটনাস্থল থেকে কোন আসামীকে পাওয়া যায়নি। এছাড়াও ঝিকরগাছা বাজারে মাস্ক পরিধান না করায় এবং স্বাস্থ্যবিধি না মানার কারণে ১৮৬০ এর ২৬৯ দণ্ডবিধি ধারায় একটি হার্ডওয়ারের দোকানীকে ১ টি মামলায় অর্থদন্ড প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডাঃ কাজী নাজিব হাসান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এসএম শাহজাহান সিরাজ, উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (নাজির) ও মোবাইল কোর্ট পেশকার মোঃ সাখাওয়াত হোসেন, উপজেলা মৎস্য অফিসের ইউনিয়ন প্রকল্পের ক্ষেত্র সহকারী ইস্রাফিল হোসেন, থানার অফিসার ইনচার্জ প্রতিনিধিবৃন্দ।

জমি আত্মসাতের ঘটনায় দু’সহোদর ভাইদের বিরুদ্ধে ঝিকরগাছা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

জমি আত্মসাতের ঘটনায় দু’সহোদর ভাইদের বিরুদ্ধে ঝিকরগাছা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

প্রেস বিজ্ঞপ্তি :

যশোরের ঝিকরগাছায় জমি আত্মসাতের ঘটনায় দু’সহোদর ভাইয়ের বিরুদ্ধে ঝিকরগাছা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার গদখালী ইউনিয়নের পটুয়াপাড়া গ্রামের মৃত-ছবেদ আলী মোড়লের পুত্র মিজানুর রহমান। শনিবার সকাল ১১টায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, মিজানুর রহমানের মেয়ে তাহারিয়া তাবাচ্ছুম জ্যোতি। লিখিত বক্তব্যে তার পিতা দীর্ঘদিন বাইরে অবস্থান করতেন উল্লেখ করে বলেন, তার পিতা মালেশিয়া যাওয়ার জন্য টাকার প্রয়োজন হওয়ায় পরবর্তীতে সম্পত্তি ফেরৎ দেবার শর্তে মাত্র ২০ হাজার টাকার বিনিময়ে সহোদর দু’ভাইয়ের কাছে ১৬ শতক জমি বিক্রি করে। কিন্তু তার বাবা জমাজমি সম্পর্কে না বোঝার কারনে সহোদর দু’ভাই রফিকুল ইসলাম ও সাহেব আলী ষড়যন্ত্র করে তার স্থাবর অস্থবর সমস্থ সম্পত্তি ৭০ শতক জমি কোবলা দলিল মূলে রেজিষ্ট্রি করে নেয়। যার দলিল নং- ২১২১, তাং-১৭/০৪/১৯৯৬ ইং। দীর্ঘদিন ধরে তিনি বাইরে অবস্থান করায় উক্ত সমুদয় সম্পত্তি তার চাচারা ভোগদখল করে আসছিলো। বর্তমানে মিজানুর রহমান বাড়িতে অবস্থান করাকালিন সহোদর ভাইদের নিটক জমি ফেরৎ চাইলে তার নামে কোন সম্পত্তি নেই বলে জানাই। এ বিষয় বেশ কয়েকবার ঝিকরগাছা থানাসহ স্থানীয় ভাবে মিমাংসার জন্য বসাবসি হয়েছে। ওই সব শালিশি বৈঠকে তাহারা জমি ফেরৎ দিতে রাজি হলেও দীর্ঘদিন ধরে নানা তালবাহানা করে আসছে। বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিসহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন মিজানুর রহমানের মেয়ে তাহারিয়া তাবাচ্ছুম জ্যোতি। এসময় উপস্থিত ছিলেন, মিজানুর রহমানের ছেলে ইয়াসিন আরাফাত, জামাতা জসিম উদ্দিন, দলিল লেখক মাসুম মোড়ল প্রমূখ।

ঝিকরগাছায় ৭৫ শিক্ষাপ্রতিষ্ঠানে স্বেচ্ছাসেবক লীগের বৃক্ষরোপণ কর্মসূচি

ঝিকরগাছায় ৭৫ শিক্ষাপ্রতিষ্ঠানে স্বেচ্ছাসেবক লীগের বৃক্ষরোপণ কর্মসূচি

আফজাল হোসেন চাঁদ :

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও বঙ্গবন্ধুকণ্যা শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে যশোরের ঝিকরগাছায় ৭৫ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ। ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাই স্কুল প্রাঙ্গণে বৃক্ষরোপণের মধ্যদিয়ে দিনের কর্মসূচি শুরু করেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক কমিটির আহবায়ক আবুল কালাম আজাদ। এদিন বৃক্ষরোপণ করা হয়েছে, ঝিকরগাছা সরকারি শহীদ মশিয়ূর রহমান কলেজ, সম্মিলনী মহিলা কলেজ, সম্মিলনী বালিকা মাধ্যমিক বিদ্যালয়, দারুল উলুম কামিল মাদরাসা, এইচএস নিম্নমাধ্যমিক বিদ্যালয়, বিএম মাধ্যমিক বিদ্যালয়, পাইলট উচ্চ বালিকা মাধ্যমিক বিদ্যালয়, বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাটাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়, কৃষ্ণনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ঝিকরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এ সময় উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য জাহিদুল ইসলাম, সাজ্জাতুর জামান রনি, পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতা প্রশান্ত কুমার, শাহিনুর রহমান শাহিন, শিপন সরদার, রাজন হোসেন, শাকিল হোসেন, রকি আহমেদ, সবুজ হোসেন, প্রান্ত, মাহী, শান্ত, বিল্লাল হোসেন প্রমুখ। উল্লেখ্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও বঙ্গবন্ধুকণ্যা শেখ হাসিনার ৭৫তম জন্মদিন বিগত ২৮ সেপ্টেম্বর নতুন কুঁড়ি কিন্ডারগার্টেন প্রাঙ্গনে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক কমিটির আয়োজনে জন্মদিনের কেক কাটা, আলোচনা সভা, দোয়া মাহফিল ও আম গাছ রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা ডাঃ নাসির উদ্দিন।

ঝিকরগাছায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসের সচেতনতামূলক প্রচারণা

ঝিকরগাছায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসের সচেতনতামূলক প্রচারণা

 

আফজাল হোসেন চাঁদ :

'সবার জন্য প্রয়োজন জন্ম ও মৃত্যুর পরপরই নিবন্ধন’ এই স্লোগানকে সামনে রেখে যশোরের ঝিকরগাছায় উপজেলার স্বেচ্ছাসেবী সংস্থা পেন ফাউন্ডেশনের আয়োজনে ৬ অক্টোবর জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসের সচেতনতামূলক প্রচারণা ও যশোর জেলা প্রশাসনের নির্দেশে বাল্য বিবাহ প্রতিরোধে উঠান-বৈঠক অনুষ্ঠিত হয়। বুধবার সকাল সাড়ে ৯টায় মোবারকপুর কলেজপাড়া ও কৃষ্ণনগর মাঠপাড়া গ্রামে স্বপ্নলোকের পাঠশালার দুটি ক্যাম্পাসে পৃথক ভাবে দুটি চলমান প্রক্রিয়ার অংশে ছিল, শিশুদের জন্মের ৪৫দিনের মধ্যেই বিনা খরচে জন্ম সনদ গ্রহণ করা বিষয়ক জন্মনিবন্ধন বিষক সচেতনতামুলক আলোচনা করা হয়েছে। উক্ত আলোচনায় পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মেঘনা ইমদাদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, পেন ফাউন্ডেশনের সমন্বয়কারী রিজন বিশ্বাস, স্বেচ্ছাসেবক এসএম জাহাঙ্গীর, পেন ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত স্বপ্নলোকের পাঠশালার শিক্ষক বিথী খাতুন ও সারমীন আক্তার শান্তা প্রমুখ।

ঝিকবরগাছা উপজেলায় ইউনিয়নে নির্বাচনী হাওয়া : সদর ইউনিয়নের মেম্বারপ্রার্থী রফিকুলের গণসংযোগ

ঝিকবরগাছা উপজেলায় ইউনিয়নে নির্বাচনী হাওয়া : সদর ইউনিয়নের মেম্বারপ্রার্থী রফিকুলের গণসংযোগ

আফজাল হোসেন চাঁদ :

আসন্ন ১১ নভেম্বর ২য় পর্যায়ে উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে যশোরের ঝিকরগাছা উপজেলার মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচনী হাওয়া বইতে শুরু করছে। ৬নং ঝিকরগাছা (সদর) ইউনিয়নের ৭নং ওয়ার্ড (ঝাউদিয়া-মল্লিকপুর) এর মেম্বারপ্রার্থী মোঃ রফিকুল ইসলামের চলছে গণসংযোগ। তিনি ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সদস্য, ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের ঝিকরগাছা উপজেলার আহ্বায়ক কমিটির সদস্য সচিব ও বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্ট ঝিকরগাছা উপজেলা শাখার কার্যনির্বাহী সদস্য। এছাড়াও উপজেলার মধ্যে বিভিন্ন উন্নয়ন মূলক সংগঠনের সাথে সংযুক্ত রয়েছে।

বুধবার সকালে তার ইউনিয়নে গণসংযোগের সময় তিনি বললেন, আমার ওয়ার্ডকে ডিজিটাল ও মডেল ওয়ার্ডে উপনীত করবো, ওয়ার্ডের কোনো বাড়ি আর বিদ্যুৎ বিহীন থাকতে দিবো না, গ্রামের মধ্যে সকল কাঁচা রাস্তা সংস্কারের আওতায় আনা হবে, মাদক মুক্ত সমাজ গঠন করে যুবসমাজকে খেলার মাঠে ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হবে, করোনার মহামারীতে এলাকার অসংখ্য মানুষকে আর্থিক সহায়তা, বাল্যবিবাহ প্রতিরোধ করে অসহায় পরিবারের অভিভাবকদের বয়সপ্রাপ্ত মেয়ের বিয়েতে আর্থিক সহায়তার ব্যবস্থা গ্রহণ করি এবং ভবিষ্যতেও করা হবে। এসময় উপস্থিত ছিলেন, ৬নং ঝিকরগাছা ইউনিয়নের ৭নং ওয়ার্ড (ঝাউদিয়া-মল্লিকপুর) এর সচেতন নাগরিক শফিউর রহমান, রবিউল ইসলাম, আইস উদ্দিন, আজিজুর রহমান, আঃ মজিদ, মনোয়ার হোসেন, বাবুল হোসেন, ইনসান মোড়ল, হাফিজুর রহমান, কাকন হোসেন, খলিলুর রহমান সহ আরও অনেকে।

ঝিকরগাছা ইউনিয়নে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী শহিদুলের মটরসাইকেল শোডাউন

ঝিকরগাছা ইউনিয়নে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী শহিদুলের মটরসাইকেল শোডাউন

আফজাল হোসেন চাঁদ :

যশোরের ঝিকরগাছা উপজেলায় আসন্ন ৬নং ঝিকরগাছা (সদর) ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ও বর্তমান ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম'র মটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০২ অক্টোবর) বিকাল থেকে ইউনিয়নের শ্রীরামপুর বাজার থেকেই প্রায় তিন শতাধিক মটরসাইকেল নিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছে ও রবিবার (০৩ অক্টোবর) সকালেও ইউনিয়নে মটরসাইকেল শোডাউনের মাধ্যমে গুরুত্বপূর্ণ এলাকায় পরিদর্শন করে সবার নিকট দোয়া চেয়েছেন তিনি। শোডাউনে বিভিন্ন পর্যায়ের তরুণ ও প্রবীণ নেতাকর্মীরা অংশ নেয়। এ সময় ইউনিয়নের বিভিন্ন মোড়ে থেমে থেমে এলাকার জনগনের সঙ্গে কুশল বিনিময় ও পথসভা করেন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ও বর্তমান ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম। আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ও বর্তমান ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম সাংবাদকর্মীদের জানান, বর্তমান আওয়ামী লীগ সরকার তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬নং ঝিকরগাছা (সদর) ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দাবি করেছেন তিনি। এছাড়া এলাকার উন্নয়ন, এলাকাকে মাদক ও সন্ত্রাস মুক্ত করতে এবং জনগনের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ইউনিয়ন পরিষদ আসন্ন নির্বাচনে অংশ নিতে চান। এছাড়াও জনগণের পাশে থেকে সেচ্ছাসেবক হিসেবে কাজ করে সেবা দিতে প্রত্যাশা ব্যক্ত করেছেন এই মনোনয়ন প্রত্যাশী। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী দলীয় মনোনয়ন দিলে বিপুল ভোটে নির্বাচিত হতে পারবেন বলে দাবি করেছেন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ও বর্তমান ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম।

 ঝিকরগাছায় পেন ফাউন্ডেশনের উদ্যোগে বাল্য বিবাহ প্রতিরোধে উঠান-বৈঠক অনুষ্ঠিত

ঝিকরগাছায় পেন ফাউন্ডেশনের উদ্যোগে বাল্য বিবাহ প্রতিরোধে উঠান-বৈঠক অনুষ্ঠিত

আফজাল হোসেন চাঁদ :

যশোরের ঝিকরগাছায় উপজেলার স্বেচ্ছাসেবী সংস্থা পেন ফাউন্ডেশনের উদ্যোগে বাল্য বিবাহ প্রতিরোধে উঠান-বৈঠক অনুষ্ঠিত হয়। কৃষ্ণনগর মাঠপাড়া ও কৃর্তিপুর হঠাৎপাড়া গ্রামে পৃথক ভাবে দুটি অনুষ্ঠানের চলমান প্রক্রিয়ার অংশে আলোচ্য বিষয় ছিলো, জন্মনিবন্ধন বিষক সচেতনতামুলক আলোচনা, মহিলাদের পিরিয়ডকালীন সময়ের জন্য হাউজিন কিটস বিতরণ ও গাছের চারা বিতরণ করা হয়েছে।

যশোর জেলা প্রশাসনের নির্দেশে অনুষ্ঠিত উঠান বৈঠকে পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মেঘনা ইমদাদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বাল্য বিবাহের স্বীকার লামিয়া, পেন ফাউন্ডেশনের সমন্বয়কারী রিজন বিশ্বাস, স্বেচ্ছাসেবক এসএম জাহাঙ্গীর, পেন ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত স্বপ্নলোকের পাঠশালার শিক্ষক বিথী খাতুন ও সারমীন আক্তার শান্তা প্রমুখ।

ঝিকরগাছায় স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিনের কেক কাটলেন এমপি ডাঃ নাসির উদ্দিন

ঝিকরগাছায় স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিনের কেক কাটলেন এমপি ডাঃ নাসির উদ্দিন

আফজাল হোসেন চাঁদ :

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদযাপন উপলক্ষ্যে ৫০পাউন্ডের কেক কাটেন ও ৭৫ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা ডাঃ নাসির উদ্দিন।

মঙ্গলবার বিকাল ৪টার সময় পৌর সদরের কৃষ্ণনগর ওয়াপদাহ রোডের নতুন কুঁড়ি কিন্ডার গার্টেন প্রাঙ্গনে শেখ হাসিনার সংগ্রামী জীবন ও অর্জনের ওপর আলোচনা সভা, তাঁর দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল ও মিষ্টি বিতরণ করা হয়। ঝিকরগাছা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম, জেলা যুবলীগের সদস্য আজাহার আলী, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম বাপ্পি, সাবেক সাধারণ সম্পাদক শামিম রেজা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, যুবলীগের সদস্য জুলুফকার আলী ভ’ট্টো, পৌর যুবলীগের আহবায়ক একরামুল হক খোকন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটির যুগ্ম-আহ্বায়ক আজহারুল ইসলাম লাবু, শেখ ইমরান, সদস্য হোসেন, ওমর শরীফ সাকি, জাহিদুল ইসলাম, ফারুক হোসেন, শাহাদৎ হোসেন, প্রিন্স আহমেদ, সাজ্জাতুর জামান রনি, শাহ জামাল শিশির, মিজানুর রহমান, ইবাদ আলী, রনি আহাম্মেদ, প্রশান্ত বিশ্বাস, শাহিনুর রহমান, রাজিবুল ইসলাম, লোকমান হোসেন রিজু, তবিবর রহমান উজ্জ্বল, জুয়েল রানা শাকিল সহ আরও অনেকে।

ঝিকরগাছায় মুক্তিযোদ্ধা সন্তান সংসদের নব গঠিত কমিটির পুষ্প অর্পন ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন

ঝিকরগাছায় মুক্তিযোদ্ধা সন্তান সংসদের নব গঠিত কমিটির পুষ্প অর্পন ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন

আফজাল হোসেন চাঁদ :

যশোরের ঝিকরগাছা উপজেলায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের নব গঠিত কমিটির উদ্যোগে উপজেলা মোড়স্থ বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুুষ্প অর্পন ও যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা ডাঃ নাসির উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টার এই কার্যক্রমে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের উপজেলা নব গঠিত কমিটির সভাপতি মোঃ বিল্লাল হোসেন, সহ সভাপতি মনজুর আলম তোতা, সাধারণ সম্পাদক মোঃ শামিম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ মুকুল, সংগঠনিক সম্পাদক আব্দুল মুজিদ, সহ সংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক এহতেশাম হামিদরাজ, মিয়ারাজ হোসেন, সহ প্রচার সম্পাদক তরিকুল ইসলাম শামীম, পৌর আহ্বায়ক কমিটির আহবায়ক আনিসুজ্জামান সবুজ, সদস্য সচিব ফিরোজ জামান তুলি, জিল্লুর রহমান, অয়াসিম আকরাম, সদস্য আনিছুর রহমান, তৌফিক রেজা টোকন সহ অনেক নেতৃবৃন্দ।

প্রধানমন্ত্রীর জন্মদিনে ৭৫ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষ রোপণ করা হবে স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কালাম

প্রধানমন্ত্রীর জন্মদিনে ৭৫ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষ রোপণ করা হবে স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কালাম

আফজাল হোসেন চাঁদ : 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদযাপন উপলক্ষে ৭৫ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষ রোপণ সহ নানা কর্মসূচি গ্রহন করেছে বলে জানিয়েছে যশোরের ঝিকরগাছা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ।

ঝিকরগাছা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের অস্থায়ী কার্যালয় ওয়াপদাহ রোডস্থ টোকিও টাওয়ারের শনিবার রাতে প্রস্তুতিসভা থেকে এসব কর্মসূচি গ্রহন করা হয় কর্মসূচির বিষয়ে রবিবার (২৬ সেপ্টেম্বর) তিনি (আহ্বায়ক আবুল কালাম আজাদ) প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে কর্মসূচির বিষয়ে আরো জানিয়েছেন, আসন্ন ২৮ সেপ্টেম্বর ঝিকরগাছার ওয়াপদা রোড নতুন কুঁড়ি কিন্ডারগার্টেন প্রাঙ্গনে শেখ হাসিনার সংগ্রামী জীবন ও অর্জনের ওপর আলোচনাসভা, তাঁর দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল, কেক কাটা ও মিষ্টি বিতরণ করা হবে। এছাড়াও বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হবে বলেও জানানো হয়।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রস্তুতিসভায় উপস্থিত ছিলেন যুগ্ম-আহ্বায়ক আজহারুল ইসলাম লাবু, শেখ ইমরান, সদস্য হোসেন, ওমর শরীফ সাকি, জাহিদুল ইসলাম, ফারুক হোসেন, শাহাদৎ হোসেন, প্রিন্স আহমেদ, সাজ্জাতুর জামান রনি, শাহ জামাল শিশির, মিজানুর রহমান, ইবাদ আলীসহ রনি আহাম্মেদ, প্রশান্ত বিশ্বাস, শাহিনুর রহমান, রাজিবুল ইসলাম, লোকমান হোসেন রিজু, তবিবর রহমান উজ্জ্বল, জুয়েল রানা শাকিল সহ আরও অনেক।

 ঝিকরগাছায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ঝিকরগাছায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আফজাল হোসেন চাঁদ :

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের যশোরের ঝিকরগাছা উপজেলা কমান্ড কাউন্সিল, ত্রি-বার্ষিক সম্মেলন ও পৌরসভা কমান্ড কাউন্সিলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সারাদিন ব্যাপি অনুষ্ঠানে যশোর জেলা কমান্ড কাউন্সিলের যুগ্ম আহ্বায়ক ও ত্রিবার্ষিক সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক শাওন রেজা খোকা'র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের যুগ্ম মহাসচিব ও খুলনা বিভাগীয় কমান্ড সদস্য সচিব জাহিদুল ইসলাম লিপু। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন, যশোর জেলা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক কাজী টিটো। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সমাজ সেবা সম্পাদক সেলিম রেজা, সদস্য আবু সুফিয়ান, যশোর জেলা কমান্ড কাউন্সিলের সদস্য সচিব শাফি সমুদ্র, ঝিকরগাছা উপজেলা কমান্ড কাউন্সিলের উপদেষ্টা- উপজেলার বীর মুক্তিযোদ্ধার কমান্ডার মোঃ লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, উপজেলা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক ডাঃ মোঃ বিল্লাল হোসেন, সদস্য সচিব মোঃ শামীম হোসেন, সদস্য মাহমুদ মুকুল, পৌর শাখার আহ্বায়ক আনিসুজ্জামান সবুজ, সদস্য সচিব ফিরোজ্জামান তুলি। অনুষ্ঠান সঞ্চালনা করেন, খুলনা বিভাগীয় আহ্বায়ক কমিটির সদস্য ও ত্রিবার্ষিক সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোঃ শাফিউজ্জামান শিরীন ও ঝিকরগাছা পৌর শাখার যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান মনির।

উল্লেখ্য, অনুষ্ঠানের ত্রিবার্ষিক সম্মেলন ও পরিচিতি সভা শেষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের ঝিকরগাছা উপজেলা কমিটির সভাপতি ডাঃ মোঃ বিল্লাল হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ শামীম হোসেন সহ মোট ৬১সদস্যের একটি পূর্ণাঙ্গ তালিকা ঘোষণা করেন প্রধান অতিথি কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের যুগ্ম মহাসচিব ও খুলনা বিভাগীয় কমান্ড সদস্য সচিব জাহিদুল ইসলাম লিপু।


ঝিকরগাছার পল্লীতে জমি ক্রয় করে বিপাকে অসহায় পরিবার : আদালতে নিষেধাজ্ঞার মামলা

ঝিকরগাছার পল্লীতে জমি ক্রয় করে বিপাকে অসহায় পরিবার : আদালতে নিষেধাজ্ঞার মামলা

আফজাল হোসেন চাঁদ :

যশোরের ঝিকরগাছার পল্লীতে জমি ক্রয় করে বিপাকে অসহায় পরিবার। এলাকার মধ্যে কোন ভাবে মিমাংশা করতে না পেরে অবশেষে বিজ্ঞ আদালতে ফৌজদারী কার্যবিধির ১৪৪/১৪৫ ধারার নিষেধাজ্ঞার মামলা দায়ের করেছেন উপজেলার ১নং গঙ্গানন্দপুর ইউনিয়নের আটুলিয়া গ্রামের জামাত আলীর ছেলে শরিফুল ইসলাম। মামলার বিবাদী করা হয়েছে একই গ্রামের মৃত আতর আলীর ছেলে মতিয়ার রহমান ও আতিয়ার রহমান।

মামলার সূত্রে জানা যায়, ঝিকরগাছা থানার ৪নং আটলিয়া মৌজায় ১২৫৪ নং আরএস খং, ৫১৬৬ নং আরএস দাগে ৮৭শতক জমির মধ্যে উত্তর পূর্ব কোনের ৪শতক জমি বাদে বক্রী ৮৩ শতক জমির বিষয়ে বাদী শরিফুল ইসলাম বিগত ২৯/০৬/২০০৫ ইং তারিখে আরএস রেকর্ডীয় প্রজা হাজেরা বেগমের নিকট থেকে আরএস রেকর্ডমূলে সম্পাদিত ও রেজিস্ট্রিকৃত ৫০০২নং কবলা দলিলমূলে  ক্রয় করে।  খরিদাসূত্রে স্বত্ত্ববান ও দখিলকার হয়ে জমিতে মেহগনি, বাঁশঝাড়, সজনে গাছের বৃক্ষাদি রোপনে উপস্বত্ত্বাদি গ্রহণে, চাষাবাদে ফসলাদি উৎপাদন গ্রহনে সরকার সেরেস্তায় খাজনাদায়ে দাখিলাপ্রাপ্তে স্বত্ত্বদখলে থাকাকালে ২০ সেপ্টেম্বর সকাল অনুমান ১০টার সময় বাদীর নালিশী জমিতে দূর্দান্ত বিবাদীপক্ষ কতিপয় সন্ত্রাসী প্রকৃতির ব্যক্তিবর্গকে সঙ্গে নিয়ে নালিশী জমিস্থ বৃক্ষাদি কেটে নেওয়ার উদ্যোগ গ্রহণ করলে বাদিপক্ষ স্বাক্ষীগণ সহ স্থানীয় কতিপয় ব্যক্তিগণের সহযোগিতায় বিবাদীপক্ষের উক্তরুপ বেআইনী কার্য্য করা হতে বিরত রাখেন।

তবে বিবাদীপক্ষ চলে যাবার কালে বাদীপক্ষকে শাসাইয়া বলেন, তাহারা অচিরেই অধিক সংখ্যক সন্ত্রাসী প্রকৃতির ব্যক্তিবর্গকে সঙ্গে নিয়ে নালিশের জমিতে এসে বৃক্ষাদি কেটে ফেলবে এবং উক্ত জমিতে গৃহাদি নির্মাণ করিবে। এমতাবস্থায় বাদীপক্ষ স্বপরিবারে চরম নিরাপত্তাহীনতায় ভূগছে এবং এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। বাদী কোন কুলকিনারা না পেয়ে বিজ্ঞ আদালতে ফৌজদারী কার্যবিধির ১৪৪/১৪৫ ধারা অনুযায়ী প্রসেডিং ড্র করতঃ নিষেধাজ্ঞার আদেশ চান। বিজ্ঞ আদালতে পি-৯৪৫/২১ নং মামলায় বাদীর নালিশ আমলে নিয়ে উক্ত জমিতে নিষেধাজ্ঞা দিয়ে ১৭৪৫ নং স্মারকে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জকে সরেজমিন তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য আদেশ দেন যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক বলেন, বিজ্ঞ আদালত থেকে একটি নিষেধাজ্ঞার মামলার বিষয়ে আমার নিকট একটি আদেশ এসেছে। অবিলম্বে সরেজমিনে তদন্তপূর্বক বিজ্ঞ আদালতে প্রতিবেদন দাখিল করা হবে। বর্তমানে আমাদের কার্যক্রম চলমান রয়েছে।


ঝিকরগাছায় সপ্তাহ ব্যাপী নকশী কাঁথা প্রশিক্ষণের শুভ উদ্বোধন করলেন ইউএনও

ঝিকরগাছায় সপ্তাহ ব্যাপী নকশী কাঁথা প্রশিক্ষণের শুভ উদ্বোধন করলেন ইউএনও

 

আফজাল হোসেন চাঁদ :

মুজিববর্ষের আহ্বান, যুব কর্মসংস্থান এই স্লোগানকে সামনে রেখে, অ-প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্স (রাজস্ব খাত) এর আওতায় বেকার যুবদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে, যশোরের ঝিকরগাছায় সপ্তাহ ব্যাপী নকশী কাঁথা প্রশিক্ষণের ১ম পর্বের শুভ উদ্বোধন করলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মাহবুবুল হক।

ঝিকরগাছা উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে, মঙ্গলবার বিকাল ৪টায় উপজেলার মোড়স্থ পেন ফাউন্ডেশনের কার্যালয়ে, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মোঃ শাহিদুল ইসলামের সভাপতিত্বে ও পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মেঘনা ইমদাদ'র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আরব আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার শুভাগত বিশ্বাস, বিআরডিবি'র প্রকল্প অফিসার আনিছুর রহমান, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলেটেটর দুলাল পদ দেবনাথ, সহকারী যুব উন্নয়ন অফিসার রেজাউল ইসলাম, পেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইমদাদুল হক ইমদাদ, সাংবাদিক আফজাল হোসেন চাঁদ, স্বেচ্ছাসেবক টিম লিডার প্রেডিডেন্ট্'স অ্যাওয়ার্ড প্রাপ্ত রোভার স্কাউট জুবায়ের বিন মকলেছ, মোঃ রহমত উল্লাহ, এসএম জাহাঙ্গীর, সাফওয়ান ইবনে ইমদাদ, স্বপ্নলোকের পাঠশালা'র ২য় ক্যাম্পাসের শিক্ষক বিথী খাতুন প্রমুখ। 

উল্লেখ্য, অনুষ্ঠান পরিশেষে পেন ফাউন্ডেশনের উদ্যোগে প্রশিক্ষণার্থীদের মাঝে গাছের চারা ও হাইজিন কিটস বিতরণ করা হয়।

খুব শীঘ্রই আসছে চাঁদনী বিডিতে : আমাদের সাথে থাকুন

খুব শীঘ্রই আসছে চাঁদনী বিডিতে : আমাদের সাথে থাকুন

 


চাঁদনী বিডি ডেস্ক :


খুব শীঘ্রই আসছে চৌধুরী আশরাফুজ্জামান বাবু ওরফে বাবু মাস্টার কে নিয়ে আকর্ষনীয় প্রতিবেদন।আমাদের সাথে থাকুন...............!