আফজাল হোসেন চাঁদ :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদযাপন উপলক্ষে ৭৫ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষ রোপণ সহ নানা কর্মসূচি গ্রহন করেছে বলে জানিয়েছে যশোরের ঝিকরগাছা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ।
ঝিকরগাছা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের অস্থায়ী কার্যালয় ওয়াপদাহ রোডস্থ টোকিও টাওয়ারের শনিবার রাতে প্রস্তুতিসভা থেকে এসব কর্মসূচি গ্রহন করা হয় কর্মসূচির বিষয়ে রবিবার (২৬ সেপ্টেম্বর) তিনি (আহ্বায়ক আবুল কালাম আজাদ) প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে কর্মসূচির বিষয়ে আরো জানিয়েছেন, আসন্ন ২৮ সেপ্টেম্বর ঝিকরগাছার ওয়াপদা রোড নতুন কুঁড়ি কিন্ডারগার্টেন প্রাঙ্গনে শেখ হাসিনার সংগ্রামী জীবন ও অর্জনের ওপর আলোচনাসভা, তাঁর দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল, কেক কাটা ও মিষ্টি বিতরণ করা হবে। এছাড়াও বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হবে বলেও জানানো হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রস্তুতিসভায় উপস্থিত ছিলেন যুগ্ম-আহ্বায়ক আজহারুল ইসলাম লাবু, শেখ ইমরান, সদস্য হোসেন, ওমর শরীফ সাকি, জাহিদুল ইসলাম, ফারুক হোসেন, শাহাদৎ হোসেন, প্রিন্স আহমেদ, সাজ্জাতুর জামান রনি, শাহ জামাল শিশির, মিজানুর রহমান, ইবাদ আলীসহ রনি আহাম্মেদ, প্রশান্ত বিশ্বাস, শাহিনুর রহমান, রাজিবুল ইসলাম, লোকমান হোসেন রিজু, তবিবর রহমান উজ্জ্বল, জুয়েল রানা শাকিল সহ আরও অনেক।

0 মন্তব্য(গুলি):