সড়ক দূর্ঘটনা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সড়ক দূর্ঘটনা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
 ঝিকরগাছায় সড়ক দূর্ঘনায় সিটি ব্যাংক অফিসার শামীমা’র আর বাড়ি ফেরা হলো না

ঝিকরগাছায় সড়ক দূর্ঘনায় সিটি ব্যাংক অফিসার শামীমা’র আর বাড়ি ফেরা হলো না

 ঝিকরগাছায় সড়ক দূর্ঘনায় সিটি ব্যাংক অফিসার শামীমা’র আর বাড়ি ফেরা হলো না

আফজাল হোসেন চাঁদ :

যশোরের ঝিকরগাছা পৌরসদরের সড়ক দূর্ঘনায় সিটি ব্যাংকের ক্যাশ এক্সিকিউটিভ অফিসার শামীমা আক্তার(৪৫) এর আর বাড়ি ফেরা হলো না। তিনি যশোর নিউ মার্কেট এলাকার ফরহাদ রেজা পিকুলের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, সিটি ব্যাংকের ঝিকরগাছা শাখার ক্যাশ এক্সিকিউটিভ অফিসার শামীমা আক্তার প্রতিদিনের ন্যায় সোমবার অফিস শেষ করে সন্ধ্যা সাড়ে ৬টার সময় তারই কলিক একই ব্যাংকের আরএম আবু মুছা খান এর সহিত মটরসাইকেল যোগে বাসায় ফেরার জন্য রওনা দেন। পথিমধ্যে ব্যাংক থেকে প্রায় ২শ গজ দূরে যশোর-বেনাপোল হাইওয়ে রোড সংলগ্ন লিবাটি সু কোম্পানীর সামনে আসার পর পিছন থেকে যশোরগামী সিমেন্টের ব্লক বোঝায় যশোর- ট ১১-১৮৯৭ নং ট্রাকটি মটরসাইকেল দেখে হর্ণে দেয় এমতাবস্থায় মটরসাইকেলের পিছনে বসা সিটি ব্যাংকের ঝিকরগাছা শাখার ক্যাশ এক্সিকিউটিভ অফিসার শামীমা আক্তার নার্ভাস হয়ে মটরসাইকেল হতে মহাসড়কের উপর পড়ে যায়।

ঠিক সেই মুহুত্বে ঘাতক ট্রাকের পিছনের চাকা তার মাথার উপর দিয়ে যাওয়ায় ঘটনা স্থলে তার মৃৃত্যু হয়। তাৎক্ষনিক ভাবে ফায়ার সর্ভিসের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশটি নিয়ে রাস্তার পাশে নিয়ে রাখেন। তবে ঘটনান্থলে নাভারণ হাইওয়ে থানা পুলিশের উপস্থিত হওয়ার কথা থাকলেও রাত ৮টা পর্যন্ত তাদেরকে উপস্থিতি না পেয়ে ঝিকরগাছা উপজেলার ফায়ার সর্ভিসের স্টেশন মাস্টার নয়ন বাবু নিহতের স্বামীর নিকট লাশ হস্তান্তর করেন বলে জানা যায়।

নাভারণ হাইওয়ে থানা পুলিশের ওসি (ভারপ্রাপ্ত) জয়ন্ত কুমার বলেন, আমি ফোনে শুনেছি। আমাদের অবস্থা এখন কেমন তো বুঝতে পারছেন। আমি আমার উর্দ্ধতন কর্মকর্তার সাথে যোগাযোগ করে ঘটনা স্থলে যাবো।    


ঝিকরগাছায় আবারও ট্রেনের কাটা পড়ে বৃদ্ধা নিহত

ঝিকরগাছায় আবারও ট্রেনের কাটা পড়ে বৃদ্ধা নিহত


আফজাল হোসেন চাঁদ :

মঙ্গলবার সকালে ইউপি চেয়ারম্যান ট্রেনে ধাক্কায় নিহত হওয়ার পর আজ (বুধবার) সকালে আবারও যশোরের ঝিকরগাছা পৌর সদরের ২নং ওয়ার্ডের বাসিন্দা গোলাম রসুল (৮৫) নামের এক বৃদ্ধা ট্রেনের নিচে কাটা পড়ে নিহত হয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি নির্বাসখোলা ইউনিয়নের বল্লা গ্রামের মৃত মুছাব্বি মোড়লের ছেলে। বর্তমানে সে কৃষ্ণনগর বোডঘাট এলাকায় বসবাস করতেন।

স্থানীয় ও পরিবারিক সূত্রে জানা যায়, বেনাপোল টু খুলনা বেতনা এক্সপ্রেস ট্রেনটি বুধবার (৮ নভেম্বর) সকাল ১১টা ১৫মিনিটের সময় ঝিকরগাছা রেলওয়ে স্টেশন থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসলে, পথিমধ্যে পৌর সদরের ৩নং ওয়ার্ডের জেলা ডাক বাংলো সংলগ্ন রেল লাইনপাড়ার রেল লাইনের উপর দিয়ে বৃদ্ধা গোলম রসুল হাসপাতাল রোডের দিকে যাওয়ার সময় পিছন থেকে বেতনা এক্সপ্রেস ট্রেনটি তাকে ধাক্কা দেন।
তখন সে ট্রেনের নিচে পড়লে তার বাম পা ও বাম হাত কেটে পড়ে যায় এবং মাথার বাম সাইটে কপালে ক্ষত হয়। ট্রেন চলে চাওয়ার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত অবস্থায় ৫মিনিট পর তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি চার ছেলেসহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন। পারিবারিক ভাবে জানাজার নামাজ শেষে নির্বাসখোলা ইউনিয়নের বল্লা গ্রামের পারিবারিক গোরস্থানে সমাধিত করা হবে।

বাংলাদেশ রেলওয়ে জিআরপি এর বেনাপোল স্টেশনের দায়িত্বরত (আইসি) কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ আব্দুর রশিদ বলেন, রেল দূর্ঘটানার কথা শুনে আমিসহ আমার ফোর্স ঘটনাস্থালে এসে শুনি লাশ হাসপাতালে রয়েছে। লাশের বাম পাশের পা, হাত কাটা ও কপালে ক্ষত পাওয়া গেছে। লাশের সুরতহাল শেষ আমি উপর মহলে নির্দেশে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকেই নিহতের ছেলে আশার নিকট তার পিতার লাশ হস্তান্তর করা হয়েছে।

ঝিকরগাছার সমবায় অফিসের সহকারী পরিদর্শক কামরুন নাহার সড়ক দুর্ঘটনায় নিহত

ঝিকরগাছার সমবায় অফিসের সহকারী পরিদর্শক কামরুন নাহার সড়ক দুর্ঘটনায় নিহত

আফজাল হোসেন চাঁদ:

যশোরে ঝিকরগাছা উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক কামরুন নাহার পুতুল সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি সদরের ধোপাপাড়ার আব্দুর রাজ্জাকের স্ত্রী।

নিহতের অফিসের প্রধান, উপজেলা সমবায় অফিসার মোঃ ছালাউদ্দিন জানান, ঝিকরগাছা উপজেলা সমবায় অফিসের কাজ শেষ করে সহকর্মী কম্পিউটার অপারেটর শাওনের মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথিমধ্যে সদর উপজেলার ধোপাখোলা নিমতলা এলাকায় পৌঁছালে পিছন থেকে আরেকটি মোটরসাইকেল ধাক্কা দেয়। যার কারণে সে রাস্তার উপর পড়ে গিয়ে মাথার বাম পাশে গুরুত্বর আঘাত পান। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় রাত অনুমান ৮টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

যশোর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা বলেন, মাথায় গুরুত্বর আঘাত প্রাপ্ত  হওয়ার পর তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।