ঝিকরগাছার সমবায় অফিসের সহকারী পরিদর্শক কামরুন নাহার সড়ক দুর্ঘটনায় নিহত

SHARE

আফজাল হোসেন চাঁদ:

যশোরে ঝিকরগাছা উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক কামরুন নাহার পুতুল সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি সদরের ধোপাপাড়ার আব্দুর রাজ্জাকের স্ত্রী।

নিহতের অফিসের প্রধান, উপজেলা সমবায় অফিসার মোঃ ছালাউদ্দিন জানান, ঝিকরগাছা উপজেলা সমবায় অফিসের কাজ শেষ করে সহকর্মী কম্পিউটার অপারেটর শাওনের মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথিমধ্যে সদর উপজেলার ধোপাখোলা নিমতলা এলাকায় পৌঁছালে পিছন থেকে আরেকটি মোটরসাইকেল ধাক্কা দেয়। যার কারণে সে রাস্তার উপর পড়ে গিয়ে মাথার বাম পাশে গুরুত্বর আঘাত পান। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় রাত অনুমান ৮টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

যশোর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা বলেন, মাথায় গুরুত্বর আঘাত প্রাপ্ত  হওয়ার পর তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।


SHARE

0 মন্তব্য(গুলি):