মনিরামপুর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
মনিরামপুর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
 ঝিকরগাছার সাবেক ইউএসই অফিসার এএসএম জিল্লুর রশীদ অবসরের যাওয়ার পূর্বেও জেলা ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ

ঝিকরগাছার সাবেক ইউএসই অফিসার এএসএম জিল্লুর রশীদ অবসরের যাওয়ার পূর্বেও জেলা ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ

 ঝিকরগাছার সাবেক ইউএসই অফিসার এএসএম জিল্লুর রশীদ অবসরের যাওয়ার পূর্বেও জেলা ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ


আফজাল হোসেন চাঁদ :

যশোরের ঝিকরগাছা উপজেলার সাবেক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ইউএসইও) এএসএম জিল্লুর রশীদ আগামী ০১ ফেব্রুয়ারী অবসরের যাওয়ার পূর্বেও জেলা ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। তিনি মশিয়ূর রহমান আইন মহাবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ কেরামত আলী বিশ্বাস ও মিসেস আমিনা সুলতানার জৈষ্ঠপুত্র।

২০০৪-১২ ও ২০১৮-২৩ খ্রিষ্টাব্দ পর্যন্ত মোট ১২ বছর ঝিকরগাছা উপজেলায় দায়িত্বে থেকে ২৮টি বছর চাকরি জীবন অতিবাহিত করে ব্যাপক সাফল্যতা অর্জনের ফসল হিসেবে এবার জেলার শ্রেষ্ঠত্ব অর্জন করে কেশবপুর উপজেলার বদলী হন। তারপর ২০২৫ খ্রিষ্টাব্দে মনিরামপুর উপজেলা সহ অতিরিক্ত দায়িত্বে শার্শা উপজেলায় বর্তমানে কর্মরত আছেন। ঝিকরগাছা উপজেলায় কর্তব্যরত থাকাকালীন সময়ে ঝিকরগাছা বিএম হাই স্কুল, পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার উন্নয়ন ও  বাকবদলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

ঝিকরগাছার শিক্ষা, সাহিত্য, সাংস্কৃতি, বিজ্ঞান, খেলাধুলার উন্নয়ন অগ্রগতিতে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তার সময়ে তার অনুপ্রেরণা ও নির্দেশনায় ঝিকরগাছা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় দেয়ালিকা প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে শিক্ষা, সাহিত্য, সংষ্কৃতি, বিজ্ঞান, ক্রীড়ায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করে।

তিনি ১৯৯৪ সাল থাকে বিভিন্ন উপজেলায় অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে এই দায়িত্ব পালন করে আসছেন। সরকারি রুটিন দায়িত্বের পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে স্থানীয়ভাবে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে থাকেন যা স্থানীয় শিক্ষক শিক্ষার্থী অভিভাবকদের কাছে প্রসংসনীয়। তার কার্যকালে সংশ্লিষ্ট উপজেলার শিক্ষার উল্লেখযোগ্য উন্নয়ন সাধিত হয়েছে। শিক্ষার পাশাপাশি ক্রীড়া, সাহিত্য, সাংস্কৃতি, বিজ্ঞান শিক্ষার চর্চা ও উন্নয়নে তার চেষ্টা ও উদ্যোগ অনুসরনীয়।

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উদযাপন উপলক্ষে যশোর জেলা পর্যায়ে ৫ম (২০১৯, ২২, ২৩, ২৪, ২৬) এবং খুলনা বিভাগীয় পর্যায়ে ২য় বারের (২০২৪, ২৬) মত শ্রেষ্ঠ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন। অত্যন্ত শিক্ষানুরাগী মানুষ হিসাবে তিনি শিক্ষার মানোন্নয়নে নিবেদিতপ্রাণ হয়ে দীর্ঘ প্রায় ৩১ বছর চাকুরী শেষে আগামী ০১ ফেব্রুয়ারী ২০২৬ খ্রিষ্টাব্দে অবসর গ্রহণ করবেন।

উল্লেখ্য, তিনি নিজ জন্মস্থানে নিজ উদ্যোগ ও অর্থায়নে বাবা মায়ের নামে আমিনা কেরামত আলী বিশ্বাস ড্রিম স্কুল নামে একটি মানসম্মত স্বপ্নের  শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, যেখানে উন্নত মানসম্মত শিক্ষার জন্য প্রচেষ্টা চলছে।


মনিরামপুরে আইএফডিসির শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত

মনিরামপুরে আইএফডিসির শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত

মনিরামপুরে আইএফডিসির শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত

আফজাল হোসেন চাঁদ : 

যশোহরের মনিরামপুরে ইউএসএআইডি এর অর্থায়নে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের সহযোগীতায় আইএফডিসি কর্তৃক ফিড দ্যা ফিউচার বাংলাদেশ ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এক্টিভিটি (সিএসএ) এর বোরো ধানের প্রদর্শনীর শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

 বুধবার বিকাল ৩টায় খেদাপাড়া ইউনিয়নের কাশীপুর গ্রামের মুনসুর আলীর জমিতে স্থাপিত বিনা-২৫ ও রড মিনিকিট ধানের ফসল কর্তন ও মাঠ দিবসে ৩০ জন কৃষক ও কৃষাণী অংশ গ্রহন করে।

উক্ত মাঠ দিবসে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারন অধিদপ্তরের এসএপিপিও মোঃ তবিবুর রহমান, আইএফডিসির ফিল্ড সুপারভাইজার কৃষিবিদ মীর মোহাম্মদ আব্দুল মান্নান, এক্সটেনশন অফিসার কৃষিবিদ হাসান আরিফুল করিম, সিএফডিসিও কৃষিবিদ এ. এম. জাহাংগীর হোসেন এবং এসএএও মোঃ বেলাল হোসেন।

উল্লেখ্য তুলনামূলক ফলাফলে বিনা-২৫ ধানের ফলন বেশী হওয়ায় আগামী বোরো মৌসুমে বিনা-২৫ ধান চাষে উপস্থিত সকল কৃষক সম্মতি প্রদান করেছেন।

যমজ কন্যার জনক হলেন সাবেক ছাত্রলীগ নেতা আশরাফুল আলম

যমজ কন্যার জনক হলেন সাবেক ছাত্রলীগ নেতা আশরাফুল আলম

যমজ কন্যার জনক হলেন সাবেক ছাত্রলীগ নেতা আশরাফুল আলম

চাঁদনী বিডি ডেস্ক :

যমজ কন্যার জনক হলেন যশোর জেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক আশরাফুল আলম।

শনিবার (০৩ ফেুয়ারি) বিকাল ৩ টায় যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে দুই কন্যা সন্তানের জন্ম দেন সাবেক ছাত্র নেতার সহধর্মিণী মোছাঃ লিজা খাতুন।

জেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক আশরাফুল আলম নিজে বিষয়টি নিশ্চিত করে সকলের কাছে দোয়ার আবেদন করেছেন।

ছাত্র নেতা আশরাফুল আলম বলেন, যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে সার্জারি বিশেষজ্ঞ ডা. ইলা মন্ডলের তত্ত্ববধানে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে দুই কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে। ডাক্তার জানান মা ও দুই কন্যা উভয়ে ভালো এবং সুস্থ্য আছে।

মনিরামপুরের খালিদ হাতের তালুতে একসঙ্গে রাখতে পারে ১৭টি টেনিস বল

মনিরামপুরের খালিদ হাতের তালুতে একসঙ্গে রাখতে পারে ১৭টি টেনিস বল

আফজাল হোসেন চাঁদ আশরাফুজ্জামান বাবু :

যশোরের মনিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের কাজী খালিদ হাসান (১৭)। সে হাতের তালুতে একসঙ্গে রাখতে পারে ১৭টি টেনিস বল।  কৃষক পিতা কাজী আব্দুল বারিক ও গৃহিনী মাতা শিউলী বেগমের অতি আদুরের বড় সন্তান।

খালিদ দীর্ঘদিনের অধ্যাবসায়ে এই সক্ষমতা অর্জন করেছে। তার অসাধারণ এই নৈপুণ্য দেখতে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে অসংখ্য মানুষ তাদের গ্রামের বাড়িতে এসে ভিড় জমাচ্ছেন।

সরজমিন পরিদর্শনে দেখা ও কথা হয় খালিদের সাথে। প্রথমেই সে এই প্রতিবেদকদের সামনে তার নৈপুণ্য প্রদর্শন করেন। কৃষক পিতার সন্তান খালিদ পলাশি আদর্শ কলেজের প্রথম বর্ষের ছাত্র। একটা প্রমান্যচিত্রে একদিন সে দেখেছিল ১৩ টি টেনিস বল একসঙ্গে হাতে রেখে একজন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকে নাম লিখিয়েছে।

যার থেকে অনুপ্রাণিত হয়ে নিজের একান্ত প্রচেষ্টায় সে প্রাকটিস শুরু করে এবং বর্তমানে একে একে ১৭ টি বল একসঙ্গে তার হাতে রাখতে পারে।

খালিদ বলে, পূর্বে কেউই একসঙ্গে এতগুলো বল হাতে রাখতে পারেনি। এটি আমার একটি বিশ্ব রেকর্ড। ইতিমধ্যে সে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের কাছে তার এই অসামান্য কীর্তির স্বীকৃতি পেতে আবেদন জানিয়েছে।

এছাড়াও তার এই রেকর্ড সারা পৃথিবীর সামনে তুলে ধরতে সংবাদকর্মীদের সহযোগিতা কামনা করেছেন।

জনপ্রিয়তায় এগিয়ে ঝাঁপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক রুহুল কুদ্দুস

জনপ্রিয়তায় এগিয়ে ঝাঁপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক রুহুল কুদ্দুস


আফজাল হোসেন চাঁদ :

যশোর জেলার মনিরামপুর উপজেলায় আগমী ২৮ নভেম্বর আসন্ন ৯নং ঝাঁপা ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোঃ রুহুল কুদ্দুস লাঙ্গল প্রতীকে জনপ্রিয়তায় এগিয়ে রয়েছে।
ঝাঁপা ইউনিয়ন পরিষদ নির্বাচনে তার প্রতিদ্বন্ধী প্রার্থী রয়েছে, আওয়ামীলীগের সামসুল হক, স্বতন্ত্র আবুল বাশার, স ম আলা উদ্দিন, সিরাজুল ইসলাম, হুমায়ন কবীর।
এ সকল প্রার্থীর মধ্যে প্রচার প্রচানরায় ও জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন জাতীয় পার্টির মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোঃ রুহুল কুদ্দুস। ইউনিয়নের বিভিন্ন প্রান্তে রয়েছে তার কর্মী সমর্থকগন। প্রতিনিয়ত ইউনিয়নের বিভিন্ন এলাকায় গনসংযোগ করে চলছেন তিনি। এ ছাড়াও বিভিন্ন সংস্থার জড়িপেও তার অবস্থান শীর্ষে রয়েছে বলে জানাগেছে।
সাংবাদিক মোঃ রুহুল কুদ্দুস বলেন- আমার নিজস্ব কোন চাওয়া-পাওয়া নেই। মানুষের একজন সেবক হয়ে কাজ করতে পারলেই তৃপ্ত থাকবো। মানব সেবাই পরম ধর্ম আর আমি সেটা করতেই ছাত্র জীবন থেকে রাজনীতিতে যুক্ত হয়েছি এবং মৃত্যুর আগের দিন পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ।
আমার ইউনিয়নের সকল প্রান্তের যুব সমাজ আমার সাথে নির্বাচনী মাঠে অংশ নিয়েছেন, এলাকার মরুব্বীরাও শুরু করেছেন আমার নির্বাচনী প্রচারনা। আমি আমার উন্নয়নকে গ্রামের সাধারণ মানুষের ঘরে ঘরে পৌছে দেওয়ার চেষ্ঠা করব।
যশোর উপজেলার উপনির্বাচনে নৌকার মাঝিকে অভিনন্দন জানিয়েছে বঙ্গবন্ধু ফাউন্ডেশন

যশোর উপজেলার উপনির্বাচনে নৌকার মাঝিকে অভিনন্দন জানিয়েছে বঙ্গবন্ধু ফাউন্ডেশন

 যশোর উপজেলার উপনির্বাচনে নৌকার মাঝিকে অভিনন্দন জানিয়েছে বঙ্গবন্ধু ফাউন্ডেশন

আফজাল হোসেন চাঁদ : 

যশোর সদর উপজেলার উপনির্বাচনে নতুন নৌকার মাঝি হওয়ায় মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরীকে  শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও যশোর জেলার ঝিকরগাছা উপজেলার কৃতি সন্তান মোঃ সিরাজুল ইসলাম। সদর উপজেলা চেয়ারম্যান নুরজাহান ইসলাম নীরার মৃত্যুতে পদটি শূন্য ঘোষণা করেন নির্বাচন কমিশন। আসন্ন যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন ৭ অক্টোবর। উপনির্বাচনে যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় প্রার্থী হয়েছেন মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী। 

বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও যশোর জেলার ঝিকরগাছা উপজেলার কৃতি সন্তান মোঃ সিরাজুল ইসলাম গণমাধ্যমকর্মীদের দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ছাত্রজীবন থেকে রাজপথের লড়াকু এই সৈনিককে মূল্যায়ন করায় জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা, বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা । যশোর সদর উপজেলার উপনির্বাচনে নতুন নৌকার মাঝি হিসাবে মনোনীত প্রার্থী মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী কে আমার বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির পক্ষ হতে শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। 


 বঙ্গবন্ধু সৈনিক লীগের মনিরামপুর উপজেলায় আহবায়ক কমিটি গঠিত

বঙ্গবন্ধু সৈনিক লীগের মনিরামপুর উপজেলায় আহবায়ক কমিটি গঠিত

চাঁদনী বিডি ডেস্ক :

বঙ্গবন্ধু সৈনিক লীগের মনিরামপুর উপজেলায় ২১ সদস্যের আহবায়ক কমিটি গঠিত হয়েছে। বঙ্গবন্ধু সৈনিক লীগের যশোর জেলা শাখার সভাপতি মোঃ রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল জলিল’র স্বাক্ষরিত এ কমিটি আগামী ০৩মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।

উক্ত কমিটিতে আহবায়ক হয়েছেন মোঃ ইমদাদুল হক, যুগ্ম আহবায়ক কাজী এমামুল হক, মোঃ আক্তারুজ্জামান, মনিরুল ইসলাম, মহব্বত আলী, সদস্য সচিব আব্দুল গফুর, সদস্য সাংগঠনিক আনারুল ইসলাম, সহ সদস্য সাংগঠনিক ফজলুর রহমান, সদস্য মুক্তিযোদ্ধা বিষয়ক আবুল কালাম, সদস্য মহিলা বিষয়ক কুলছুম বেগম, সদস্য অর্থ আফজাল হোসেন, সদস্য প্রচার কামাল হোসেন, কার্যকারী সদস্য মোঃ মন্টু, ফরহাদ হোসেন, রবিউল ইসলাম, ফারুক হোসেন, মাহাবুর হোসেন, নাজের হাজী, জামাল হোসেন, আব্দুল হক, ইসমাইল হোসন।    


ঝিকরগাছায় মনিরামপুরের যুবকের মরদেহ পাওয়ার ঘটনায় থানায় মামলা : ২জন আটক

ঝিকরগাছায় মনিরামপুরের যুবকের মরদেহ পাওয়ার ঘটনায় থানায় মামলা : ২জন আটক

আফজাল হোসেন চাঁদ :

যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়নের গদখালীর বেলতলা নামক স্থানে শুক্রবার রাতে পাওয়া পার্শ্ববর্তী মনিরামপুর উপজেলার মাহমুদকাটি গ্রামের আব্দুল মোতালেব @ ভূট্টো ’র ছেলে পিয়ার আলী @ আকাশ (২০) এর মরদেহ। নিহতের ঘটনাকে কেন্দ্র করে নিহতের পিতা আব্দুল মোতালেব @ ভূট্টো (৫৫) বাদি হয়ে ঝিকরগাছা থানাতে শনিবার একটি এজাহারনামীয় মামলা করেন। মামলা নং ১৩। উক্ত মামলায় ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়নের বেনেয়ালী মোড়লপাড়া গ্রামের মোঃ শরিফুল ইসলামের ছেলে মোঃ হাসান আলী ( ২৫) ও হাসান আলীর স্ত্রী মোছাঃ মুন্নী বেগম (২১) সহ আরো ৭/৮ জনকে অজ্ঞাত দেখিয়ে মামলা করেন।

মামলা সূত্রে জানা গেছে, বাদি (আব্দুল মোতালেব @ ভূট্টো) এর বড়ছেলে পিয়ার আলী @ আকাশ (২০) ঢাকায় তুলা মিলে কাজ করে। গত ০৭ মে ঢাকা থেকে বাড়িতে এসে বাদির সাথে থেকে মাঠে কাজ করতো। ২১মে বিকাল অনুমান ৪টার দিকে পিয়ার আলী @ আকাশ তার বড় বোনের বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে বাড়ি হতে বের হয়। ২২মে রাত ৯টার সময় বাদির ব্যবহৃত ফোনে বাদির ছেলে (পিয়ার আলী @ আকাশ) এর ব্যবহৃত ফোন থেকে বাদিকে ফোন দিয়ে বাদির ছেলে অসুস্থ্যতার কথা বলে এবং বাদির ছেলে ঝিকরগাছা থানাধীন বেনেয়ালী তেল পাম্পের পাশে রাস্তায় পড়ে আছে বলে জানায়। বাদি এই সংবাদ পেয়ে বাদির শ্যালক ইমরান (৩৫) ও মামাতো ভাই পান্না (৩০) সাথে নিয়ে দ্রুত উক্ত স্থানে এসে বাদি তার ছেলেকে খুঁজে না পেয়ে উক্ত স্থানের আশে পাশে ছেলেকে খুঁজতে থাকে। রাত অনুমান ৩টা ১৫মিনিটের সময় বেনেয়ালী উত্তরপাড়া বেলেতলা মাঠ নামক স্থানে যশোর-বেনাপোল মহাসড়কের দক্ষিণ পাশে পুলিশ ও স্থানীয় জনগণের ভিড় দেখে আগিয়ে গিয়ে ধুলো মাটির মধ্যে একটি মৃত দেহ পড়ে থাকতে দেখে এবং মৃত লাশটি বাদির ছেলে বলে সনাক্ত করেন। থানা পুলিশ বাদির ছেলের লাশের সরতহাল রিপোর্ট প্রস্তুতের জন্য যশোর ২৫০ শয্য জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর পরে বাদি তার ছেলের মৃত্যুর ব্যাপারে স্থানীয় ভাবে খোজ খবর নিয়ে জানতে পারে বাদির ছেলে ২১মে রাত রাত ৯টা হতে ১২টার মধ্যে ০১ ও ০২ নং আসামীর বাড়ীতে অবস্থান করাকালীন আসামীরা পূর্ব পরিকল্পিত ভাবে একই উদ্দেশ্যে অজ্ঞাত ৭/৮জন আসামীর সহযোগিতায় আসামীরা বাদির ছেলেকে হত্যা করে লাশ গুম করার জন্য আসামীরা সবাই একত্রিত হয়ে বেনেয়ালী উত্তরপাড়া বেলেতলা মাঠ নামক স্থানে ধুলো মাটির মধ্যে ফেলে রাখে। খুনের ঘটনার সাথে জড়িত সন্দেহে থানা পুলিশ ০২জনকে আটক করেছে। আটকৃতরা হলো উপজেলার গদখালী ইউনিয়নের বেনেয়ালী গ্রামের রফিকুল ইসলামের ছেলে সেলিম হোসেন বাবু ও হযরত আলীর ছেলে শহিদুল ইসলামকে ২২মে রাতে আটক করে এবং ২৩মে দুপুরে আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন। 

এ ঘটনার বিষয়ে থানা পুলিশ অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক সংবাদকর্মীদের জানান, পিয়ার আলী @ আকাশকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। শনিবার সকালে সেলিম হোসেন বাবু ও শহিদুল ইসলাম এলাকাবাসীর মধ্যে প্রচার করেন গরু চুরি করতে এসে গণপিঠুনির স্বিকার হয়ে গরুচোর মারা গেছে। তবে আমরা তদন্তকরে দেখেছি সেলিম হোসেন বাবু ও শহিদুল ইসলামের বাড়িতে কোন গরু নেই। তবুও তারা পিয়ার আলী @ আকাশকে পিটিয়ে মেরেছে। কিন্তু প্রকৃত ঘটনার সাথে প্রেমজ বা মেয়েলি ঘটনাকে কেন্দ্রকরে ঘটতে পারে বলে একটু একটু মনে হচ্ছে। তবুও ভালো ভাবে আমাদের পুলিশের তদন্তে প্রকৃত ঘটনা উৎঘাটনের চেষ্টা চলছে। ২৩মে দুপুরে আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং আমাদের পক্ষ হতে প্রকৃত ঘটনা বের করতে বিজ্ঞ আদালতে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হবে।

 ঝিকরগাছায় পাওয়া গেল মনিরামপুরের যুবকের মরদেহ

ঝিকরগাছায় পাওয়া গেল মনিরামপুরের যুবকের মরদেহ

আফজাল হোসে চাঁদ :

যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়নে পাওয়া গেল অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। পরবর্তীতে থানা পুলিশ মরদেহ তল্লাশী করে জানতে পারে সে পার্শ্ববর্তী মনিরামপুর উপজেলার মাহমুদকাটি গ্রামের আব্দুল মোতালেব’র ছেলে পিয়ার আলী @ আকাশ (২১)। থানা পুলিশ নিহতের বাড়িতে খবর দিলে নিহতের বাড়ি থেকে অভিভবকরা ছুটে আসেন। নিহতের দু'চোখে ও দেহে একাধিক কালো স্পট ছিল।

যুবকের পিতার সূত্রে জানা যায়, শুক্রবার সকালে শার্শা উপজেলার কাগজপুকুরে বড় বোন ফাতেমা খাতুনের বাড়ি যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় পিয়ার আলী। এরপর রাত একটার দিকে ঝিকরগাছা পুলিশের মাধ্যমে তার মৃত্যুর খবর খবর পাই। পরে ঘটনাস্থলে যেয়ে দেখি আমার ছেলের লাশ পড়ে আছে। আমার ছেলেকে বড়ি থেকে ডেকে নিয়ে সারাদিন বিভিন্ন স্থানে ঘুরিয়েছে। পরে রাতে তাকে হত্যা করা হয়েছে।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, শুক্রবার রাতে যুবকের মরদেহ উদ্ধার করি। ধারণা করা হচ্ছে হত্যার পর মরদেহ ফেলে গেছে দুর্বৃত্তরা। পরবর্তীতে জানা যায় মরদেহটি পার্শ্ববর্তী উপজেলার একজন বাসিন্দার। নিহতের গভীর রাতে আমাদের এই এলাকায় আসার কোন কারণ নেই। নিহতের বিষয়টি নিয়ে আমাদের তদন্ত চলছে। বর্তমানে মরদেহটি ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্য জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই রিপোর্ট হওয়ার পূর্বে কোন থানাতে কোন প্রকার মামলা হয়নি। তবে ময়নাতদন্তের উপর ভিত্তি করে মামলা রুজি করা হবে।


 যশোরের মনিরামপুরে ঈদ উপলক্ষে ক্রাইম এক্সপ্রেসের মতবিনিময় অনুষ্ঠিত

যশোরের মনিরামপুরে ঈদ উপলক্ষে ক্রাইম এক্সপ্রেসের মতবিনিময় অনুষ্ঠিত

চাঁদনী বিডি ডেস্ক : 

আজ সোমবার যশোরের বিভিন্ন অঞ্চলের ক্রাইম এক্সপ্রেসের আয়োজনে মনিরামপুরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ক্রাইম এক্সপ্রেসের সম্পাদক ও প্রকাশক রিপন রুদ্রসহ অভয়নগর উপজেলার সাংবাদিক কামাল হোসেন, আবুল বাশার, ঝিকরগাছা উপজেলার সাংবাদিক আফজাল হোসেন চাঁদ, শাহাবুদ্দিন, মনিরামপুর উপজেলার সাংবাদিক মেহেদী হাসান, মোহন হোসেন প্রমুখ।

বাঁকড়ার ফায়সাল ডিজিটাল এক্স-রে এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের তদন্ত শুরু : সচেতন মহল খুশি

বাঁকড়ার ফায়সাল ডিজিটাল এক্স-রে এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের তদন্ত শুরু : সচেতন মহল খুশি

 

আফজাল হোসেন চাঁদ :

যশোরের ঝিকরগাছা উপজেলার ‘বাঁকড়ার ফায়সাল ডিজিটাল এক্স-রে এন্ড ডায়াগনষ্টিক সেন্টার থেকে ক্রমাগতই রোগীরা পাচ্ছে ভূল চিকিৎসা’ ও ‘ফলোআপ : বাঁকড়ার ফায়সাল ডিজিটাল এক্স-রে এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের সংবাদ প্রকাশ হওয়ায় মালিকের দৌড়ঝাপ : প্রশাসন নিরব’ শিরোনামে দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালের দু’টি সংবাদ প্রকাশ হওয়ায় সংবাদের উপর দৃষ্টি দিয়ে তদন্ত শুরু করেছেন জেলা সিভিল সার্জন। এই বিষয়ে বাঁকড়া এলাকার সচেতন মহল জেলা সিভিল সার্জনকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

ঘটনা সূত্রে, সম্প্রতি ২৩ এপ্রিল বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল ও ২৪ এপ্রিল স্থানীয় দৈনিক পত্রিকাতে ‘বাঁকড়ার ফায়সাল ডিজিটাল এক্স-রে এন্ড ডায়াগনষ্টিক সেন্টার থেকে ক্রমাগতই রোগীরা পাচ্ছে ভূল চিকিৎসা’ ও ২৮ এপ্রিল বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল ও ২৯ এপ্রিল স্থানীয় দৈনিক পত্রিকাতে ফলোআপ : বাঁকড়ার ফায়সাল ডিজিটাল এক্স-রে এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের সংবাদ প্রকাশ হওয়ায় মালিকের দৌড়ঝাপ : প্রশাসন নিরব শিরোনামে দু’টি সংবাদ প্রকাশ হওয়ায় বিষয়টি জেলা সিভিল সার্জন ডাঃ শেখ আবু শাহিন’র দৃষ্টিগোচড় হয়েছে। তিনি দূর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষনা করে ক্রমাগতই কাজ কওে চলেছেন। বাঁকড়ার ফায়সাল ডিজিটাল এক্স-রে এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের মালিক কথিত ডাক্তার হাড় ভাঙ্গা, হাড় জোড়া, বাত রোগ ও শিরা রোগে অভিজ্ঞ ডিএমএফ (খুলনা), আরসিও (ঢাকা) এস.এম সামছুর রহমানের কর্মকান্ডের বিষয়য়ে তদন্ত করার জন্য ২৯এপ্রিল সিএসজে/ এস-১/২০২১/১৮০৮ স্মারকে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ অনুপ কুমার বসুকে দায়িত্ব দেন এবং আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে বলেছেন। মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ অনুপ কুমার বসু তার কার্যালয়ে থেকে ০৩ মে উস্বাকম/মনি)২০২১ স্মারকের মাধ্যমে বৃহস্পতিবার (০৬ মে) সকাল সাড়ে ১০টার সময় উস্থিতির বক্তব্য রেকর্ড পূর্বক তদন্ত বোর্ড গঠন করেন। তদন্ত বোর্ড কর্তৃক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ অনুপ কুমার বসু সাংবাদিকদের তদন্তের বিষয় জানান, ঝিকরগাছা উপজেলার ‘বাঁকড়ার ফায়সাল ডিজিটাল এক্স-রে এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের কথিত ডাক্তার এস.এম সামছুর রহমানের বিরুদ্ধে তদন্ত সম্পূর্ণ হয়েছে। শনিবার তদন্ত রিপোর্টটি জেলা সিভিল সার্জন স্যারের নিকট জমা দিবো। তার তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।


ঝিকরগাছা ও মণিরামপুরের কপোতাক্ষ নদ থেকে বালু উত্তোলন : কৃষি জমি বিপর্যয়ের আশঙ্কা করছে কৃষকেরা

ঝিকরগাছা ও মণিরামপুরের কপোতাক্ষ নদ থেকে বালু উত্তোলন : কৃষি জমি বিপর্যয়ের আশঙ্কা করছে কৃষকেরা



 
আফজাল হোসেন চাঁদ, প্রকাশক ও সম্পাদক :
      সতত, হে নদ তুমি পড় মোর মনে সতত তোমার কথা ভাবি বিরলে সতত যেমনি লোক নিশার স্বপনে শোনে মায়া যন্ত্র ধ্বনি তব কলকলে জুড়াই কান আমি ভ্রান্তির ছলনে….মহাকবি মাইকেল মধুসুদন দত্তের কপোতাক্ষ নদ শিরোনামের কবিতার সেই কবির প্রিয় কপোতাক্ষ নদের বহমান ঝিকরগাছা ও মণিরামপুর থানার মাঝামাঝি স্থান থেকে বালু উত্তোলন করছে গ্রামের প্রভাবশালী মহল। যার করাণে দু’থানার অন্তগত বহু কৃষি জমি বিপর্যয়ের আশঙ্কা করছে দু’এলাকার কৃষকেরা।
ঝিকরগাছা উপজেলার পানিসার ইউনিয়নের বেজিয়াতলা (মহিনীকাটি) ও মনিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের মহাতাবনগরের ব্রিজ সংলগ্ন কপোতাক্ষ নদ থেকে স্যালো মেশিনের মাধ্যমে বালি তুলে তা জমা করছে এলাকার মনিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের মহাতাবনগর গ্রামের নূর মোহাম্মদের ছেলে আব্দুল মান্নান ও তার ভাই আপন ছোট ভাই আব্দুল এবং তাদের ব্যবসায়ী দুই পাটনার মতিয়ার রহমান মতু, গোলাম আলী। তারা উভয়ে স্যালো মেশিনে পাইপের মাধ্যমে কপোতাক্ষ নদের নিচ থেকে বালি এনে জমা করা হয়েছে বিক্রয়ের জন্য। যার ফলে এলাকার অনেক কৃষকের প্রায় ৯০-১০০ বিঘা ধানী জমির ফসল ও কপোতাক্ষ নদের পার নষ্ট হচ্ছে।
স্থানীয়দের সাথে বিষয়ে কথা বললে তারা জানান, বেশ কয়েক বছর ধরে ক্ষমতার জোর দেখিয়ে আব্দুল মান্নান ও তার ভাই আপন ছোট ভাই আব্দুল এবং তাদের ব্যবসায়ী পাটনার মতিয়ার রহমান মতু, গোলাম আলী অবৈধ্য ভাবে কপোতাক্ষ নদের নিচ থেকে বালি উত্তলণ করে বালির ব্যবসায় পরিচালনা করছেন। এসব বালি ইমারতের ভীতের কাজে ব্যবহৃত হয়। এর ক্রেতা সাধারণ মানুষ এমনকী ঠিকাদাররাও।
কপোতাক্ষ নদের পাশের অনেক ক্ষতিগ্রস্ত কৃষকদের কাছ থেকে জানা যায়, কপোতাক্ষ নদ থেকে অবৈধ্য ভাবে বালু উত্তলনের বিষয়ে তাদের কৃষি জমি নষ্ট হওয়ার কথা উল্লেখ করলেন কৃষকদের প্রতি বিভিন্ন প্রকার হুমকি ধামকি, মানহানী, এমনকি মারধরও করেন বলেন সংবাদকমীদের জানান এলাকার কৃষকেরা।
বালি উত্তলনকারী আব্দুল মান্নানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, গত ২-৩ বছর যাবত আমার জমিতে পানি দেওয়ার জন্য পুকুরের পানি ছিলো না। যার জন্য আমি ডিসি অফিসে যোগাযোগ করে পানি উন্নয়ন বোর্ডে দরখাস্ত করার পরে ঝিকরগাছা ও মনিরামপুরের সার্ভেয়াররা এসে দেখে তারা মাপযোগ করে আমাকে নদী হতে পানি নিয়ে জমির চাষ করতে বলেন। কিন্তু বালি উত্তলনের বিষয়ে তিনি অস্বিকার করেন।


বন্ধু ফ্রি কোচিং সেন্টারের চড়ুই ভার্তি ও পুরস্কার বিতরণ

বন্ধু ফ্রি কোচিং সেন্টারের চড়ুই ভার্তি ও পুরস্কার বিতরণ


আফজাল হোসেন চাঁদ, প্রকাশক ও সম্পাদক, চাঁদনী বিডি. কম ডেস্ক :
যশোরের ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাই স্কুল ও মুড়াগাছা মাধ্যমিক বিদ্যালয়ের ১৯৯২ সালের এসএসসি পরিক্ষার্থীদের সহযোগিতায় মনিরামপুর উপজেলার সরসকাটি গ্রামে গড়ে ওঠা বন্ধু ফ্রি কোচিং সেন্টারের আয়োজনে চড়ুই ভার্তি ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত ব্যাংকার হাজী নুর ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সার্জেন্ট নজির আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন, যশোর জেলা অবসরপ্রাপ্ত সৈনিক পরিবার কল্যাণ সংস্থার অর্থ বিষয়ক সম্পাদক মোস্তফা কামাল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইদ্রিস আলী বাবলু, কাশিমপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাফর প্রমুখ।