জাতীয় লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
জাতীয় লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
 ঝিকরগাছায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মার্তৃভাষা দিবসে শহীদ মিনারে বিনম্র শ্রদ্ধা

ঝিকরগাছায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মার্তৃভাষা দিবসে শহীদ মিনারে বিনম্র শ্রদ্ধা

 ঝিকরগাছায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মার্তৃভাষা দিবসে শহীদ মিনারে বিনম্র শ্রদ্ধা 

আফজাল হোসেন চাঁদ :

যশোরের ঝিকরগাছা উপজেলায় মহান একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি উপজেলা প্রশাসন, ঝিকরগাছা সরকারি এম এল মডেল হাইস্কুলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষে বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

‎শনিবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে ঝিকরগাছা সরকারি এম এল মডেল হাইস্কুলের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তাবক অর্পনের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন। ‎উক্ত আয়োজনে বক্তরা বলেন, ২১ শে ফেব্রুয়ারি আমাদের জাতীয় জীবনের এক আবেগঘন দিন। এই দিনটি শুধু ক্যালেন্ডারের একটি তারিখ নয়, বরং ত্যাগ, সংগ্রাম এবং আত্মমর্যাদার প্রতীক। ১৯৫২ সালে মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে যারা জীবন উৎসর্গ করেছিলেন, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই আমরা দিনটি পালন করি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। এই বিশেষ দিনে মানুষ নানা উপায়ে তাদের ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করে।

‎এসময় অরো উপস্থিত ছিলেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য ডা. মোহাম্মদ মোসলেহ উদ্দিন ফরিদ, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন, সহকারী কমিশনার (ভূমি) দেবাংশু বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মো. আব্দুর রশিদ, থানা অফিসার ইনচার্জ শাহজালাল আলম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. নুরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মাসুমা আখতার, ‎‎উপজেলা প্রকৌশলী অফিসার সাইফুল ইসলাম মোল্লা, ‎‎উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওলিয়ার রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম সুলতান আহমেদ, উপজেলা যুব উন্নয়ন অফিসার তোফাজ্জল হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সহকারী প্রকৌশলী রাকিবুল ইসলাম, সহকারী উপজেলা মৎস্য অফিসার নান্নু রেজা, উপজেলা প্রকল্প কর্মকর্তা (পজীপ) মো. আনিছুর রহমান, কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুস সামাদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার কামরুজ্জামান, ঝিকরগাছা সরকারি এম এল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান আজাদ, সহকারী প্রধান শিক্ষক এএফএম সাজ্জাদুল আলম, ঝিকরগাছা বিএম হাই স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) নাজমুল আলম, ঝিকরগাছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান উদ্দিন, উপজেলা পরিষদের সিএ ইমদাদুল হক ইমদাদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধার রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল আলিম, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খান, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার সভাপতি দুলাল অধিকারী বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মৃণাল কান্তি দত্ত, উপজেলা ছাত্র সমন্বয়ক প্রতিনিধি আঁখি খাতুনসহ আরও অনেকে।

উল্লেখ্য, উপজেলা পরিষদের আয়োজনে সকাল সাড়ে ১০টার সময় উপজেলা পরিষদের হল রুমে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য ডা. মোহাম্মদ মোসলেহ উদ্দিন ফরিদ।


যথাযথ মর্যাদায় ঝিকরগাছায় মহান বিজয় দিবস পালিত

যথাযথ মর্যাদায় ঝিকরগাছায় মহান বিজয় দিবস পালিত

 যথাযথ মর্যাদায় ঝিকরগাছায় মহান বিজয় দিবস পালিত

আফজাল হোসেন চাঁদ :

যশোরের ঝিকরগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষ্যে মুক্তিযুদ্ধের বিজয় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ, ডিসপ্লে ও বীর মুক্তিযোদ্ধাগণের সংবর্ধনা এবং চারু কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যের সমারোহে বিজয়মেলা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৮টা উপজেলা প্রশাসনের আযোজনে উপজেলার মোড়ের মুক্তিযুদ্ধের বিজয় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, থানার প্রশাসন, পৌর কার্যালয়, ঝিকরগাছা সরকারি বহুমুখী মডেল (এমএল) হাই স্কুল, সামাদ মেমোরিয়াল চাইল্ড লার্নিং হোমসসহ অন্যান্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান।

এরপর স্থানীয় বিএম হাই স্কুল মাঠ চত্ত্বরে বিজয় দিবস উপলক্ষে বিজয় মেলার শুভ উদ্বোধন করতে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও শ্বেতপায়রা উড়িয়ে দেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক মোছা. রনী খাতুন।

তিনি অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মহান বিজয় দিবসের বিষয়ে স্বাধীনতা সংগ্রামে আত্মোৎসর্গকারী বীর শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধায় স্মরণ করেন ও মুক্তিযুদ্ধের তাৎপর্য তুলে ধরে বলেন, আজ বাঙ্গালী জাতির অন্যান্য গৌরবোজ্জ্বল দিন। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের এই দিনে ক্লান্ত বিজয় অর্জন করে। মহান মুক্তিযুদ্ধের ৩০লক্ষ শহীদ ও দুই লক্ষ সমভ্রমহারা মা-বোনসহ সকল মুক্তিযোদ্ধাদের যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি লাল সবুজের পতাকা। আজকের এই বিজয়ের ৫৪ বছর পূর্তিতে ঐতিহাসিক এই লগ্নে আমি ঝিকরগাছাবাসী সহ সকলকে জানাই বিজয় দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক নাভিদ সারওয়ার, সহকারী পুলিশ সুপার, নাভারন সার্কেল মো. আরিফ হোসেন, থানার অফিসার ইনচার্জ মো. শাহজালাল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আব্দুর রশিদ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নুরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মাসুমা আখতার, ‎‎উপজেলা প্রকৌশলী অফিসার সাইফুল ইসলাম মোল্লা, ‎‎উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওলিয়ার রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম সুলতান আহমেদ, উপজেলা যুব উন্নয়ন অফিসার তোফাজ্জল হোসেন, ঝিকরগাছা সরকারি বহুমুখী (এমএল) মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান আজাদ, বিএম হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সামাদ, সামাদ মেমোরিয়াল চাইল্ড লার্নিং হোমসের অধ্যক্ষ মাসুমা মিম, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, মাল্টিমিডিয়া ডট কম সার্ভিসের পরিচালক আফজাল হোসেন চাঁদ, উপজেলার ছাত্র প্রতিনিধি আখি থাতুন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা ও পৌর বিএনপি, উপজেলা ও পৌর জামায়াতের নেতৃবৃন্দ সহ বিভিন্ন সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও নানা শ্রেণি পেশার আরো অনেকে।

উল্লেখ অনুষ্ঠানে প্রদর্শনী স্টল পরিদর্শন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ঐতিহাসিক ‘জুলাই বিপ্লব’র প্রেক্ষাপটের উপর ভিত্তি করে মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের সভাপতি, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক মোছা. রনী খাতুন।

এছাড়াও ঝিকরগাছা সরকারি বহুমুখী মডেল (এমএল) হাই স্কুলে স্বাধীনতা সংগ্রামে আত্মোৎসর্গকারী শহীদ মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের স্মরণে দোয়া ও আলোচনা করেন স্কুলের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান আজাদ। এসময় উপস্থিত ছিলেন, সহকারী প্রধান শিক্ষক এএফএম সাজ্জাদুল আলম, সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম, আমিরুল ইসলাম, আফরোজা খানম, রাজিয়া সুলতানা, সুমা কর্মকার, স্বপন কুমার ঘোষ, উজ্জ্বল বিশ্বাস, দেবাশীষ বিশ্বাস প্রমুখ।


 ঝিকরগাছায় অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সমিতির জাতীয় শোক দিবস পালন

ঝিকরগাছায় অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সমিতির জাতীয় শোক দিবস পালন

আফজাল হোসেন চাঁদ :

ঝিকরগাছা উপজেলার অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সমিতির আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদের প্রতি গভির শ্রদ্ধা জানিয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার সময় পোষ্ট অফিস সংলগ্ন সফর উদ্দিন মার্কেটের সামনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিমকোর্টের আইনজীবী ও যশোর জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এ্যাড. এবিএম আহসানুল হক আহসান।

ঝিকরগাছা উপজেলা অবসরপ্রাপ্ত সৈনিক কল্যাণ সমিতির সভাপতি মতিয়ার রহমানের সভাপতিত্বে ও সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ঝিকরগাছা উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল, চৌগাছার পাশাপোল ইউনিয়ন চেয়ারম্যান অবায়দুল ইসলাম, নারায়ণপুর ইউনিয়ন চেয়ারম্যান শাহিনুর রহমান, শার্শার ডিহি ইউনিয়ন চেয়ারম্যান আশাদুল ইসলাম মুকুল, ঝিকরগাছা সদর ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলাম, ঝিকরগাছা উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস ছাত্তার, বীর মুক্তিযোদ্ধা শাহাজান আলী, আনিসুর কাদির ইলিয়াস, শফিউর রহমান, জেলা পরিষদের সদস্য শাহানা আক্তার, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক মুনিরুল আলম মিশর, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ সভাপতি নাজমুস সাকিব, যবিপ্রবি'র শহীদ মশিউর রহমান হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহবুব হাসান, পিইএসএস বিভাগের ছাত্রলীগ সভাপতি আসিফ আল মাসুদ, ছাত্রলীগকর্মী বিল্লাল হোসেন, মুজাহিদুল ইসলাম, আবু বকর, মেহেদী হাসান, হাসান আলী, রাফি, যশোর জেলা ছাত্রলীগের কর্মী জয়দেব কুমার, চৌগাছা উপজেলা ছাত্রলীগ কর্মী রিফাত আরিফিন প্রমুখ।


 ঝিকরগাছায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে

ঝিকরগাছায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে

আফজাল হোসেন চাঁদ :

জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদের প্রতি গভির শ্রদ্ধা জানিয়ে ঝিকরগাছা উপজেলা মোড়ের বঙ্গবন্ধু ভাস্কর্যে ঝিকরগাছা পৌরসভা, ঝিকরগাছা সরকারি বহুমুখী মডেল হাই স্কুল, যশোর পল্লী বিদ্যুৎ সমিতির ঝিকরগাছা জোনাল অফিস সহ  উপজেলা আওয়ামীলীগ ও তার সকল সংগঠনের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। সোমবার সকালের এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) ডাক্তার অধ্যাপক মোঃ নাসির উদ্দিন। উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও পৌরসভার মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, বাংলাদেশ হাইটেক পার্কের এমডি (গ্রড-১) ডাঃ বিকর্ণ কুমার ঘোষ, ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, লুবনা তাক্ষী সহ আরো অনেকে।

যথাযোগ্য মর্যাদায় যশোরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ঝিকরগাছা সরকারি বহুমুখী মডেল হাই স্কুলের হলরুমে বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস- ২০২২ পালন করা হয়েছে। অনুষ্ঠানের আয়োজনে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার পর প্রথমে সামাজিক দূরাত্ব বজায় রেখে র‌্যালী বের হয়ে উপজেলার মোড়স্থ বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্প অর্পন, জাতির পিতার স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানের পরিশেষে শেখ রাসেল দেয়ালিকার উদ্বোধন করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুজ্জামান মোঃ জাহাঙ্গীর হুসাইন মিয়া। এসময় উপস্থিত ছিলেন, ঝিকরগাছা সরকারি বহুমুখী মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান আজাদসহ স্কুলের সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

অপর দিকে যশোর পল্লী বিদ্যুৎ-১ সমিতির ঝিকরগাছা জোনাল অফিস কর্তৃক শোকাবহ জাতীয় শোক দিবস উপলক্ষে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা ও স্থাপতি,  জাতির জনক বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমান এঁর ৪৭ তম শাহাদাতবার্ষিকীতে তাঁর এবং তাঁর পরিবারের সকল শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। এসময় ইপস্থিত ছিলেন,  ঝিকরগাছা জোনাল অফিসের ডিজিএম টিএম মেসবাহ উদ্দিন, এজিএম মোঃ রুবেল রানাসহ সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

 ঝিকরগাছায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উদযাপন

ঝিকরগাছায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উদযাপন

আফজাল হোসেন চাঁদ :

যশোরের ঝিকরগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে বাঙ্গালীর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলা প্রশাসনের সাথে একযোগে অংশগ্রহণ করেন ঝিকরগাছা পৌরসভা, ঝিকরগাছা সরকারি এম এল মডেল হাইস্কুল ও যশোর পল্লী বিদ্যুৎ সমিতির-১ এর ঝিকরগাছা জোনাল অফিস সহ অন্যান্য সংগঠনের মাধ্যমে উপজেলা মোড়স্থ এবং উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের বঙ্গবন্ধু ম্যুরালে ফুলেল পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়াও ঝিকরগাছা পৌরসভা, ঝিকরগাছা সরকারি এম এল মডেল হাইস্কুল ও যশোর পল্লী বিদ্যুৎ সমিতির-১ এর ঝিকরগাছা জোনাল অফিস এর ব্যক্তিগত উদ্যোগে নিজ প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কাটা ও আলোকসজ্জা করা হয়। 

বেলা ১১টার সময় উপজেলা পরিষদের মধ্যে আলোচনা সভার পূর্বে শিমুদের নিয়ে কেক কাটার পরে প্রধান অতিথির বক্তব্যে যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা ডাঃ নাসির উদ্দিন বলেন, বঙ্গবন্ধু জন্ম নিয়েছিলো বলে আজ আমরা স্বাধীনদেশের নাগরিক। বাঙ্গালী জাতি আজ যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি উদ্যাপন করছে। মুক্তিযুদ্ধের এই মহানায়ক ১৯২০ সালের এই দিনে ফরিদপুর জেলার তৎকালীন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের চিরন্তন প্রেরণার উৎস। তাঁর কর্ম ও আদর্শ চিরকাল আমাদের মাঝে বেঁচে থাকবে। বঙ্গবন্ধু কেবল বাঙালি জাতির নন, তিনি বিশ্বে নির্যাতিত, নিপীড়িত ও শোষিত মানুষের স্বাধীনতার প্রতীক, মুক্তির দূত।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল হক’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম, পৌর মেয়র আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, সহকারী কমিশনার (ভূমি) ডাঃ কাজী নাজিব হাসান, থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মাসুদ হোসেন পলাশ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এএসএম জিল্লুর রশিদ, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ঝিকরগাছা জোনাল অফিসের ডিজিএম টিএম মেসবাহ উদ্দিন, এজিএম মোঃ রুবেল রানা, ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান আজাদ, সহকারী প্রধান শিক্ষক এএফএম সাজ্জাদুল আলম, উপজেলা পরিষদের সিএ ইমদাদুল হক ইমদাদ সহ আরো অনেকে।


ঝিকরগাছায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবসের ৫০বছরের সুবর্ণ জয়ন্তী পালিত

ঝিকরগাছায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবসের ৫০বছরের সুবর্ণ জয়ন্তী পালিত

আফজাল হোসেন চাঁদ :

যশোরের ঝিকরগাছায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবসের ৫০বছরের সুবর্ণ জয়ন্তী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার প্রভাতে ঝিকরগাছা উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করে। 

উপজেলা প্রশাসনের সাথে একযোগে যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ঝিকরগাছা জোনাল অফিস, ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাই স্কুল বিজয় দিবসের সূর্যদয়ের সাথে সাথে উপজেলা মোড়ে শহীদদের স্মৃতি স্তম্ভে পূষ্পমার্ল্য অর্পণ সহ সকল সরকারি বেসরকারি স্বায়ত্বশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

স্থানীয় বিএম হাই স্কুল মাঠে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা ও ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল হক’র সভাপতিত্বে “ জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা তৈরীর ৫০বছরের সুবর্ণ জয়ন্তী ও বিজয় দিবসের আলোকে মুক্তিযুদ্ধের চেতনা ধরে ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার” শীর্ষক আলোচনা ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামাল, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি চৌধুরী রমজান শরীফ বাদশা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, সহকারী কমিশনার (ভূমি) ডাঃ কাজী নাজিব হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাসুদ হোসেন পলাশ, থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা শ্যামল কুমার বসু, উপজেলা শিক্ষা (প্রাথমিক) অফিসার ইসমত আরা পারভীন, উপজেলা সামাজসেবা কর্মকর্তা এএফএম ওয়াহিদুজ্জামান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বিএম কামরুজামান, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ঝিকরগাছা জোনাল অফিসের ডিজিএম টিএম মেসবাহ উদ্দিন, এজিএম মোঃ রুবেল রানা, ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান আজাদ, সহকারী প্রধান শিক্ষক এএফএম সাজ্জাদুল আলম, যশোর জেলা যুবলীগের সহ সভাপতি আজাহার আলী, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম বাপ্পী, জুলফিকার আলী ভুট্টো, জাফিরুল হক, পৌর আহবায়ক একরামুল হক খোকন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আবুল কালাম আজাদ, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি এমামুল হাসান সবুজ, সাংবাদিক আফজাল হোসেন চাঁদ, উপজেলার বীর মুক্তিযোদ্ধা, আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এএসএম জিল্লুর রশিদ।

এছাড়াও ঝিকরগাছা পৌর মেয়র আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামালের উদ্যোগে পৌর ভবনের সামনে, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ঝিকরগাছা জোনাল অফিসে ও ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান আজাদের উদ্যোগে সকল মুক্তিযোদ্ধাদের স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

 ঝিকরগাছায় ভয়াল ২১আগস্টের আলোচনা ও দোয়া মাহফিল

ঝিকরগাছায় ভয়াল ২১আগস্টের আলোচনা ও দোয়া মাহফিল

আফজাল হোসেন চাঁদ :

বাংলাদেশ আওয়ামী যুবলীগের ঝিকরগাছা পৌর শাখার আয়োজনে ভয়াল ২১আগস্টে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহত শহীদদের প্রতি আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাত ৮টায় হাসপাতাল মোড়ের নজরুল চত্ত্বরে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও ঝিকরগাছা উপজেলার কৃতি সন্তান মোঃ আনোয়ার হোসেন এর সার্বিক সহযোগিতায় সাবেক যুবলীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেনের সভাপতিত্বে ও যুবলীগের পৌর আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক যুবলীগ নেতা সাজ্জাদ নুরুল হক বিন্তু, মেম্বার খলিলুর রহমান খলিল, কায়কাবুজ্জামান বাবলু, রাজু, মোর্তজা ইসলাম মনি, উত্তম কুমার সেন, যুবলীগ নেতা মোখলেছুর রহমান কেটি, সাদ আমিন রনি, রুহুল কুদ্দুস রানা, আব্দুর রহমান, শের আলী, যশোর জেলা ছাত্রলীগের সাবেক উপ ধর্ম বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন সোহাগ সহ আরও অনেকে। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন, কৃর্তিপুর জামে মসজিদের ইমাম আবদুল্লাহ আল মামুন।


ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাই স্কুলের জাতীয় শোক দিবস পালন

ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাই স্কুলের জাতীয় শোক দিবস পালন

আফজাল হোসেন চাঁদ :

যথাযোগ্য মর্যাদায় যশোরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাই স্কুলের রবিবার (১৫ আগস্ট) সকালে বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস- ২০২১ পালন করা হয়েছে।

অনুষ্ঠানের আয়োজনে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার পর প্রথমে সামাজিক দূরাত্ব বজায় রেখে ও সকলের মধ্যে মাস্ক নিশ্চিত করে স্কুল হতে র‌্যালী বের হয়ে উপজেলার মোড়স্থ বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্প অর্পন করে স্কুলে ফেরৎ এসে জাতির পিতার স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানের শেষে ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাই স্কুলের প্রঙ্গণে বৃক্ষ রোপনের করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান আজাদ, সহকারী প্রধান শিক্ষক এএফএম সাজ্জাদুল আলম, সিনিয়র শিক্ষক আফরোজা খানম চায়না, রাজিয়া সুলতানা, মনির হোসেন, দেবাশীষ বিশ্বাস, উজ্জ্বল বিশ্বাস সহ স্কুলের সকল শিক্ষকবৃন্দ।


ঝিকরগাছায় আ’লীগের জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ঝিকরগাছায় আ’লীগের জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আফজাল হোসেন চাঁদ :

যশোরের ঝিকরগাছা উপজেলা আওয়ামীলীগের আয়োজনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদের চেয়ারম্যানের সভা কক্ষে প্রস্তুতিমূলক সভায় উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি চৌধুরী রমজান শরিফ বাদশার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম, জেলা যুবলীগের সহ সভাপতি আজাহার আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম বাপ্পি, সাবেক সাধারণ সম্পাদক শামিম রেজা, উপজেলা যুবলীগ নেতা ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, যুবলীগ নেতা সাজ্জাদুল আলম, আবু জাফর মনি, জাফিরুল হক, জাহাঙ্গীর হোসেন, আব্দুল বারিক, আব্দুল জব্বার, জুলফিকার আলী ভূট্টো, পৌর যুবলীগের আহবায়ক একরামুল হক খোকন, উপজেলা স্বেচ্ছা সেবক লীগের অহবায়ক আবুল কামাল আজাদ, যুগ্ম অহবায়ক আজাহারুল ইসলাম লাবু, সৈয়দ রাসেল শামসুজ্জোহা লোটাস, নাভারণ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা হারুন অর রশিদ প্রমুখ। 


 ঝিকরগাছায় শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকীতে আলোচনা ও দোয়া মাহফিল

ঝিকরগাছায় শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকীতে আলোচনা ও দোয়া মাহফিল

আফজাল হোসেন চাঁদ :

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছা সেবক লীগ ঝিকরগাছা উপজেলা শাখার আয়োজনে শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৮ আগস্ট) বিকাল সাড়ে ৫টায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কমিটির ওয়াপদাহ রোডের টোকিও টাওয়ারের ২য় তলার নিজেস্ব কার্যালয়ে দোয়া অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কমিটির আহবায়ক আবুল কালাম আজাদ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক আজহারুল ইসলাম লাবু, সৈয়দ রাসেল, শামছুজ্জোহা লোটাস, শেখ ইমরান, সদস্য ওমর শরীফ সাকি, জাহিদুল ইসলাম, মাহমুদ মুকুল, ফারুক হোসেন, এনামুল হক মনি, শাহাদৎ হোসেন, প্রিন্স আহম্মেদ, সাজ্জাদুল জামান রনি, শাহ জামাল শিশির, মিন্টু মিয়া প্রমুখ।


ঝিকরগাছায় প্রশাসনের সমন্বয়ে করোনা মোকাবেলায় কঠোর মহড়া

ঝিকরগাছায় প্রশাসনের সমন্বয়ে করোনা মোকাবেলায় কঠোর মহড়া

 আফজাল হোসেন চাঁদ :

যশোরের ঝিকরগাছায় উপজেলা নির্বাহী কার্যালয়, উপজেলা ভূমি কমিশনারের কার্যালয়, থানা পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর সমন্বয়ে করোনা ভাইরাস মোকাবেলায় কঠোর মহড়া নিয়ে কাজ করে চলেছেন। কখনো পৌরসদরের বাজারে বা কখনো উপজেলার শেষ প্রান্তের ইউনিয়নের মোড়ের থাকা মানুষদের সচেতনতা বৃদ্ধি করতে বিনামূল্যে মাস্ক বিতরণ, মাস্ক ব্যবহার না করায় আইনের আওতায় জরিমানার শাসন, বাজারে জনসাধারণের ভিড় এড়াতে ও মানুষের মধ্যে সমাজিক নিরাপত্তা নিশ্চিত করতে রাত দিন কাজ করে চলেছে। 

শনিবার সকালে ঝিকরগাছা উপজেলার চৌকস নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল হক’র নেতৃত্বে সহকারী কমিশনার (ভূমি) ডাঃ কাজী নাজিব হাসান’র সার্বিক সহযোগীতায় ও  থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক, পুলিশ পরিদর্শক (তদন্ত) মেজবাহ উদ্দিন আহমেদ, বাংলাদেশ সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মাসুদ, ওয়ারেন্ট অফিসার ফেরদৌস’র বাস্তবায়নে চলে কঠোর মহড়া।

উপজেলার নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল হক বলেন, উপজেলায় কঠোর বিধিনিষেধ বাস্তবায়নের মাঠ পর্যায়ে কাজ করছে উপজেলা প্রশাসন। আসুন আমরা সবাই মিলে নিজেকে, পরিবারকে ও দেশবাসীকে সুস্থ্য রাখতে ও সরকারের মহৎ উদ্দেশ্যে সফল করতে সবাই সচেতন হউন, ঘরে থাকুন, সরকারি বিধি-নিষেধ মেনে চলুন। আর দেখতে চাই না আমরা মৃত্যুর মিছিল, আর চাই না কোন বুক ভাঙ্গা কান্না, স্বামী-স্ত্রী, সন্তান ও স্বজন হারানোর বেদনা। দয়া করে ঘরে থাকুন। আপনাদের সুস্থ্য রাখতে আমরা সর্বদা নিয়োজিত আছে উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসনের সঙ্গে থাকুন, প্লিজ অযথা বাইরে বের হবেন না। ঘরে থাকুন, সুস্থ থাকুন। একটু ধৈর্য্য ধরুন, আমরা নিশ্চয়ই পারবো এই মহামারী করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণ করতে। বীর বাঙালি কখনও হেরে যাবার নয়। নিশ্চয়ই আল্লাহ আমাদের সহায় আছেন। সবাই ভাল থাকুন।


 ঝিকরগাছায় প্রধানমন্ত্রীর উপহার : জমিসহ ঘর পেলেন ১৪টি পরিবার

ঝিকরগাছায় প্রধানমন্ত্রীর উপহার : জমিসহ ঘর পেলেন ১৪টি পরিবার

আফজাল হোসেন চাঁদ :

যশোরের ঝিকরগাছা উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবর্ষ মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার পেলেন ১৪টি পরিবার। রবিবার (২০জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে গণভবন থেকে প্রধান অতিথি হিসেবে উপকারভোগী পরিবারের কাছে তিনি নবনির্মিত এসব ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর উপহার হিসেবে আশ্রয়ন প্রকল্প-২ এর অধীন ২য় পর্যায়ে সারাদেশে ৫৩ হাজার ৩৪০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসিত করা হয়েছে।

বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লক্ষ্য ছিল সবার ঘর থাকবে। তিনি বলেছেন, ‘আমার দেশের প্রতি মানুষ খাদ্য পাবে, আশ্রয় পাবে, শিক্ষা পাবে, উন্নত জীবনের অধিকারী হবে- এই হচ্ছে আমার স্বপ্ন’। এ লক্ষ্যে তিনি অন্ন, বস্ত্র, আশ্রয়, শিক্ষা ও চিকিৎসাসহ জীবনধারণের মৌলিক উপকরণের ব্যবস্থা নিশ্চিতকরণের বিষয়টি সংবিধানের ১৫ (ক) অনুচ্ছেদে অন্তর্ভুক্ত করেন। বঙ্গবন্ধু যুদ্ধ-বিদ্ধস্ত দেশকে পুনর্গঠনের লক্ষে ১৯৭২ সালে ঘরহীন মানুষের ঘর নির্মাণের নির্দেশ প্রদান করেন। তাঁর নির্দেশেই শুরু হয়েছিলো গৃহহীন পুনর্বাসন কার্যক্রম। মুজিববর্ষে ‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ভূমি ও গৃহ প্রদান কার্যক্রম চলমান রয়েছে। চলতি আশ্রয়ন প্রকল্প-২ এর অধীন ২য় পর্যায়ে হস্তান্তরযোগ্য যশোরের একশ ঘরের নির্মাণ, ভূমি বন্দোবস্ত, কবুলিয়ত দলিল রেজিস্ট্রি ও নামজারি শেষ হয়েছে।

যার মধ্যে ঝিকরগাছা উপজেলায় ১৪টি পরিবার। পুনর্বাসিত পরিবারের জন্য নির্মিত প্রতিটি ঘরে দুইটি কক্ষ, একটি বারান্দা, একটি টয়লেট এবং একটি রান্নাঘর সংযোজিত আছে। দৃষ্টিনন্দন এসব ঘর ইটের দেয়াল ও গাঁথুনি এবং রঙিণ টিনের ছাউনিবিশিষ্ট। প্রতিটি ঘরে জন্য বরাদ্দের পরিমাণ ১ লক্ষ ৯০ হাজার টাকা। সরকারের নির্দেশনা মোতাবেক সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে গঠিত প্রকল্প বাস্তবায়ন কমিটি’র মাধ্যমে এসব ঘর নির্মাণ করা হয়েছে। নির্মাণকাজে উন্নতমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের বিষয়ে ঝিকরগাছা উপজেলা প্রশাসন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছে।

এসময় উপস্থিত ছিলেন, ঝিকরগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আরাফাত রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, সহকারী কমিশনার (ভূমি) কাজী নাজিব হাসান,থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা প্রকৌশলী শ্যামল কুমার বসু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার শুভাগত বিশ্বাস, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী আবদুস সালাম, ভূমি অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (নাজিব) সাখাওয়াত হোসেন, গদখালী ইউনিয়ন ভূমি কর্মকর্তা আইয়ুব হোসেন, অফিস সহায়ক শহিদুল ইসলাম সহ আরও অনেক।

উল্লেখ্য, গত জানুয়ারি মাসে সারাদেশে ৬৯ হাজার ৯০৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবারেকে জমিসহ ঘর দেয়া হয়েছে। যার মধ্যে ১৯টি ঘর নির্মিত হয়েছিল। ভূমিহীন ও গৃহহীন মানুষের পুনর্বাসনের মাইলফলকের এই উৎসব ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্যবিধি যথাযথ অনুসরণ করে আয়োজন নিশ্চিত করেছে।


কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আনোয়ার হোসেন’র পিতার ইন্তেকাল : শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন

কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আনোয়ার হোসেন’র পিতার ইন্তেকাল : শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন

আফজাল হোসেন চাঁদ :

যশোরের ঝিকরগাছা উপজেলা কৃর্তিসন্তান ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোঃ আনোয়ার হোসেন’র পিতা রওশন আলী সরদার (৮০) বুধবার রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটের সময় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। তিনি বেশ কিছুদিন যাবৎ অসুস্থ ছিলেন এবং কুইন্স হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ও ৪ মেয়ে সহ অসংখ্য শুভাকাংখী রেখে গেছেন। তার মৃত্যুতে ঝিকরগাছা ও চৌগাছা উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছা সেবকলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীদের  মধ্যে শোকের ছায়া নেমে আসে। জোহরবাদ নবগ্রাম প্রাইমারী স্কুল ময়দানে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে এবং জানাজা শেষে পারিবারিক গৌরস্থানে চিরসমাহিত করা হবে।

তার মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন অনলাইন নিউজ পোর্টাল “চাঁদনী বিডি” পত্রিকার প্রকাশক ও সম্পাদক আফজাল হোসেন চাঁদ, নির্বাহী সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান আজাদ, ব্যবস্থাপনা সম্পাদক আবুল কালাম আজাদ, সহ ব্যবস্থাপনা সম্পাদক জুলফিকার আলী ভূট্টো, উপদেষ্টা একরামুল হক খোকন, প্রতিবেদক মিঠুন সরকার (সম্পাদক লোকমত বিডি.কম) সহ অফিসিয়াল সকল কর্মকর্তাবৃন্দ।  

ঝিকরগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণের শুভ উদ্বোধন

ঝিকরগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণের শুভ উদ্বোধন

 

আফজাল হোসেন চাঁদ :

কৃষিই সমৃদ্ধি এই স্লোগানকে সামনে রেখে যশোরের ঝিকরগাছার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম।

মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ কক্ষে ২০২০-২০২১ খরিপ-১/২০২১-২০২২ মৌসুমে আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণের নিমিত্তে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরাফাত রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মাসুদ হোসেন পলাশ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার বিএম কামরুজ্জামান, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মাহবুব আলম রনি, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ মফিজুর রহমান, উপ সহকারী কৃষি অফিসার নয়নানন্দন পাল সহ অন্যান্য উপ সহকারী কৃষি অফিসারবৃন্দ ও উপজেলার বিভিন্নপ্রান্ত থেকে আগত কৃষক-কৃষাণীবৃন্দ।

 ঝিকরগাছায় মুজিববর্ষের উপহার হিসেবে বয়স্ক ভাতার বই দিলেন ইউএনও আরাফাত রহমান

ঝিকরগাছায় মুজিববর্ষের উপহার হিসেবে বয়স্ক ভাতার বই দিলেন ইউএনও আরাফাত রহমান

আফজাল হোসেন চাঁদ :

যশোরের ঝিকরগাছা উপজেলার দুইজন বয়স্ক বৃদ্ধাকে মুজিববর্ষের উপহার হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত রহমান দিলেন বয়স্ক ভাতার বই । এই কার্ডের মাধ্যমে তার মৃত্যুর পূর্ব মূহুত্ব পর্যন্ত সরকারের পক্ষ হতে মাসিক হারে সরকারি ভাতা পাবেন।

বয়স্ক বৃদ্ধারা হলেন শংকরপুর ইউনিয়নের বকুলিয়া গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে মনছোপ গাজী ও মৃত করিম গাজীর স্ত্রী নবীসন বেগম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার এএফএম ওহিদুজ্জামান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত রহমান বলেন, সরকারি সম্পদ সাধারণ মানুষের প্রাপ্য। যদি ঝিকরগাছা উপজেলার মধ্যে এমন কোন অসহায় ব্যক্তি থাকে এবং বয়স্ক অথবা বিধাব ভাতার কার্ড পাওয়ার যোগ্য তবুও সরকারি সহযোগিতা পাচ্ছে না। তারা আমার সাথে যোগাযোগ করলেই তার বিষয়টি আমলে নিয়ে তাকে প্রয়োজনীয় সেবা দেওয়া হবে।


ঝিকরগাছা উপজেলা প্রশাসনের মহান স্বাধীনতা দিবস’র সুবর্ণ জয়ন্তী পালন

ঝিকরগাছা উপজেলা প্রশাসনের মহান স্বাধীনতা দিবস’র সুবর্ণ জয়ন্তী পালন

 আফজাল হোসেন চাঁদ :

যশোরের ঝিকরগাছা উপজেলা প্রাশসনের মহান স্বাধীনতা দিবস’র ৫০ বছরের সুবর্ণ জয়ন্তী পালন করেছে। সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন পৌর কার্যালয়, ঝিকরগাছা সরকারি এম.এল. মডেল হাই স্কুল সহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান।

শুক্রবার ভোরে ২১বার তোপধ্বনির মধ্যদিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে সকাল ৮টায় উপজেলা মোড়স্থ বঙ্গবন্ধু ম্যুরালে সকল শহিদদের স্বরণে পুষ্প অর্পণ। সকাল ৯টায় ঝিকরগাছা সরকারি এম.এল. মডেল হাই স্কুলের মাঠে জাতীয় সংগীতের সাথে পতাকা উত্তলণ, শান্তির পায়রা ও বেলুন উড়ানো, বীরমুক্তিযোদ্ধোদের ফুল দিয়ে বরণ এবং পরিশেষে বাংলাদেশ পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আরাফাত রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) অধ্যাপক ডাঃ মোঃ নাসির উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম, আইসিটি মন্ত্রানলায়ের অতিরিক্ত সচিব বিকর্ণ কুমার ঘোষ, সহকারী কমিশনার (ভূমি) ডাঃ কাজী নাজিব হাসান, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামাল, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি চৌধুরী রমজান শরীফ বাদশা, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এএসএম জিল্লুর রশিদ, উপজেলা নির্বাচন অফিসার অপূর্ব কুমার বিশ্বাস, উপজলো মহলিা বষিয়ক অফসিার নাসরনি আখতার সুলতানা, উপজলো রিসোর্স সেন্টারের ইনস্টক্টের নাজননি নাহার, উপজলো জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী  অন্তরা সরকার, ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান আজাদ, সহকারী প্রধান শিক্ষক এএফএম সাজ্জাদুল আলম সহ উপজেলার সকল মুক্তিযোদ্ধাবৃন্দ।

উল্লেখ্য, সকাল সাড়ে ১০টায় পৌর কার্যালয়ের সামনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 ঝিকরগাছায় করোনার দ্বিতীয় ধাপ মোকাবেলায় থানা পুলিশের জনসচেতনতায় মাস্ক বিতরণ

ঝিকরগাছায় করোনার দ্বিতীয় ধাপ মোকাবেলায় থানা পুলিশের জনসচেতনতায় মাস্ক বিতরণ

আফজাল হোসেন চাঁদ :

নো মাস্ক নো সার্ভিস এই স্লোগানকে সামনে রেখে যশোরের ঝিকরগাছায় করোনার দ্বিতীয় ধাপ মোকাবেলায় থানা পুলিশের উদ্যোগে জনসচেতনতায় মাস্ক বিতরণ করা হয়েছে।

রবিবার সকাল সাড়ে১০টায় ঝিকরগাছা বাসস্ট্যান্ডের এই আয়োজনে থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি চৌধুরী রমজান শরীফ বাদশা, সাবেক সাংগঠনিক সম্পাদক ডাঃ মোস্তাফিজুর রহমান মুসা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, জেলা যুবলীগের সহসভাপতি আজাহার আলী, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, প্রেসক্লাবের সভাপতি এমামুল হাসান সবুজ, সাধারণ সম্পাদক সৈয়দ ইমরান রশিদ, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মেজবাহ উদ্দীন আহমেদ, সেকেন্ড অফিসার এসআই (নিঃ) মোঃ কামরুজ্জামান প্রমূখ। উল্লেখ্য, এই আয়োজনে থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক এর নেতৃত্বে উপজেলাসহ সকল ইউনিয়নে জনসচেতনতা সৃষ্টির লক্ষে মাস্ক বিতরণ করা হয়। 

ঝিকরগাছায় বঙ্গবন্ধু’র জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

ঝিকরগাছায় বঙ্গবন্ধু’র জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

আফজাল হোসেন চাঁদ :

যশোরের ঝিকরগাছায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। বুধবার সকাল ৯টায় উপেেজলা মোড়ের বঙ্গবন্ধু ম্যুড়ালে পুস্প অর্পণ করেন শ্রদ্ধা নিবেদন করেন ও জন্মশতবার্ষিকীর কেক কাটেন উপজেলা প্রশাসন, পৌরসভা, থানা, ঝিকরগাছা সরকারি এম. এল. মডেল হাই স্কুল সহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান। শ্রদ্ধা নিবেদনের পরে সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আযোজনে র‌্যালী ও উপজেলা পরিষদের উন্মুক্ত মঞ্চে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার আরাফাত রহমানের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এএসএম জিল্লুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন, পৌরসভার মেয়র আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামাল, সাবেক উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ডাঃ মোস্তাফিজুর রহমান মুসা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা মোঃ লিয়াকত আলী, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মেজবাহ উদ্দীন আহমেদ, ঝিকরগাছা সরকারি এম. এল. মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান আজাদ, উপজেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, উপজেলা পর্যায়ের সকল শিক্ষক-শিক্ষার্থী সহ আরো অনেকে। উল্লেখ্য আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু’র জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


ঝিকরগাছায় বঙ্গবন্ধু’র জন্মশতবার্ষিকীতে শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে পাঠচক্রের আয়োজন

ঝিকরগাছায় বঙ্গবন্ধু’র জন্মশতবার্ষিকীতে শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে পাঠচক্রের আয়োজন

 
আফজাল হোসেন চাঁদ :

যশোরের ঝিকরগাছায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানের অনলাইনে পাঠচক্রের আয়োজন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের বাস্তবায়নে উপজেলার ৪২মাধ্যমিক বিদ্যালয়, ৩২মাদ্রাসা ও ৯টি কলেজের মধ্যে ৬২টি শিক্ষা প্রতিষ্ঠানের ২২৪জন শিক্ষার্থী মঙ্গলবার দুই ধাপে অংশগ্রহণ করেন। প্রথম রাউন্ডের অনলাইনে ১০০ এমসিকিউ প্রশ্নের গুগল ফরমের মাধ্যমে শিক্ষার্থীদের অংশগ্রহণ সফলভাবে সম্পন্ন হয়েছে।

পাঠচক্রের আয়োজনের বিষয় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এএসএম জিল্লুর রশিদ বলেন, পূর্বে পাঠচক্রের জন্য শিক্ষা প্রতিষ্ঠানে ৫শ কপি করে মোট ১হাজার কপি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজনামচা নামক দু’টি বই বিতরণ করা হয়। তারই ধারাবাহিকতায় গত ২৭ফেব্রুয়ারী ঝিকরগাছা উপজেলা পরিষদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী “মুজিববর্ষ ২০২০-২১’ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভায় এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্তকে বাস্তবায়নের লক্ষ্যে উপজেলার ৯৩টি প্রতিষ্ঠানের ষষ্ঠ-অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী ও নবম-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের কারাগারের রোজনামচা নামক দু’টি বই উপর গুগল ফর্ম ব্যবহার করে অনলাইনে পাঠচক্রের আয়োজন করা হয়েছে। এবং পরবর্তীতে দ্বিতীয় রাউন্ড আগামী ১৬মার্চ অনুষ্ঠিত হবে।


ঝিকরগাছায় আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

ঝিকরগাছায় আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

আফজাল হোসেন চাঁদ :

শেখ হাসিনার বার্তা নারী পুরুষ সমতা ও করোনাকালে নারী নেতৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব এই স্লোগানকে সামনে রেখে যশোরের ঝিকরগাছায় ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদের ভিডিও কনফারেন্স রুমে সোমবার সকাল ১১টা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আরাফাত রহমানের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন আখতার সুলতানার সঞ্চালনার মধ্যে দিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, উপজেলা সমাজসেবা অফিসার এএফএম ওহিদুজ্জামান, উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্টেক্টর নাজনিন নাহার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইসমত আরা পারভীন, উপজেলা তথ্য আপা রোকসানা সুলতানা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী অন্তরা সরকার, আমার বাড়ি আমার খামার প্রকল্পের পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক সালমা খাতুন, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম, সাংবাদিক আফজাল হোসেন চাঁদ সহ আরো অনেকে।