চৌগাছা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
চৌগাছা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
চৌগাছা পরিবার সংগঠনের পক্ষ থেকে এতিমখানায় কোরআন শরীফ ও অর্থ প্রদান

চৌগাছা পরিবার সংগঠনের পক্ষ থেকে এতিমখানায় কোরআন শরীফ ও অর্থ প্রদান

আশরাফুজ্জামান বাবু, সহ বার্তা সম্পাদক :

যশোরের চৌগাছায় "চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন" এর পক্ষ থেকে আজ পাতিবিলা ইউনিয়নের রোস্তমপুর খানকায়ে শরিফ হাফেজিয়া মাদ্রাসায় কোরআন শরীফ ও নগদ অর্থ বিতরণ করা হয়।

চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের সহ-সভাপতি আলী রেজা রাজু ও মোঃ রাসেল হোসেনের প্রচেষ্টায় ঢাকার একটি কোম্পানির আর্থিক সহযোগিতায় চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে মাদ্রাসার এতিমখানায় ত্রিশ হাজার টাকা এবং এতিম মাদ্রাসার ছাত্রদের মাঝে কোরআন শরীফ উপহার দেওয়া হয়েছে।

"বিপন্ন মানবতায় প্রবাসীর জয়" এই স্লোগানকে সামনে রেখে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ বখতিয়ার হোসেনের দিক নির্দেশনায় সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল আহম্মেদের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন মোঃ আকরাম হোসেন, মোঃ শাহীন কবির, মোঃ ইয়াসির, আরাফাত আলিফ, মোঃ তুষার, মোঃ মেহেদি হাসান, মোঃ রাকিব হোসেন, মাদ্রাসার সুপার সহ আরও অনেকে। 

চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এভাবেই সারাজীবন মানবতার কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।


 ঝিকরগাছায় বাংলাদেশ প্রেসক্লাব যশোর জেলা শাখার ৭ সদস্যদের ত্রি-বার্ষিক কমিটি গঠন

ঝিকরগাছায় বাংলাদেশ প্রেসক্লাব যশোর জেলা শাখার ৭ সদস্যদের ত্রি-বার্ষিক কমিটি গঠন

প্রেস বিজ্ঞপ্তি :

বাংলাদেশ প্রেসক্লাব যশোর জেলা শাখার ৭ সদস্যদের ত্রি-বার্ষিক কমিটি গঠিত হয়েছে। রবিবার সকাল ১১টার সময় সংগঠনের অস্থায়ী কার্যালয় ঝিকরগাছা রাজাপট্টিতে যশোর জেলার সকল থানা থেকে সিনিয়র সংবাদকর্মী বা সাংবাদিকদের উপস্থিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দৈনিক প্রজন্মের ভাবনা ঝিকরগাছা প্রতিনিধি সাংবাদিক মোঃ মতিয়ার রহমান।

আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে যশোর জেলা শাখার ৭ সদস্য বিশিষ্ট ত্রি-বার্ষিক কমিটিতে সভাপতি হয়েছেন দৈনিক প্রজন্মের ভাবনা পত্রিকার ঝিকরগাছা প্রতিনিধি সাংবাদিক মোঃ মতিয়ার রহমান, সহ সভাপতি হয়েছেন দৈনিক বিডি খবর, দৈনিক সত্যপাঠ ও জাতীয় সাপ্তাহিক আঁচড় পত্রিকার ঝিকরগাছা প্রতিনিধি সাংবাদিক আফজাল হোসেন চাঁদ, দৈনিক আগামীর কথা পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক মোঃ শরিফুল ইসলাম, দৈনিক ভোরের কলাম পত্রিকার ঝিকরগাছা প্রতিনিধি সাংবাদিক মিঠুন সরকার, সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক সমাজের কথা চৌগাছা প্রতিনিধি সাংবাদিক প্রফেসর মোঃ অমেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হয়েছেন এশিয়ান টেলিভিশনের অভয়নগর প্রতিনিধি সাংবাদিক তারিকুল রায়হান, অর্থ বিষয়ক সম্পাদক হয়েছেন দৈনিক বর্তমান কথা ও সাপ্তাহিক স্মৃতি পত্রিকার ঝিকরগাছা প্রতিনিধি সাংবাদিক ইমতিয়াজ আহমেদ শিপন। 

ঝিকরগাছার সাবেক ইউএনও জাহিদুল অতিরিক্ত জেলা প্রশাসক পদে পদায়ন : চাঁদনী বিডি’র শুভেচ্ছা জ্ঞাপন

ঝিকরগাছার সাবেক ইউএনও জাহিদুল অতিরিক্ত জেলা প্রশাসক পদে পদায়ন : চাঁদনী বিডি’র শুভেচ্ছা জ্ঞাপন

চাঁদনী বিডি ডেস্ক  :
             যশোরের ঝিকরগাছার সাবেক উপজেলা নির্বাহী অফিসার ও বর্তমান চৌগাছা উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুল ইসলাম পলক চুয়াডাঙ্গা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক পদে পদায়ন হওয়ায় অনলাইন নিউজ পোর্টাল চাঁদনী বিডি পত্রিকার পক্ষ হতে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন। সম্প্রতি ০৭ মে রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব শেখ রাসেল হাসানের স্বাক্ষরিত জনপ্রশাসনের মন্ত্রণালয় মাঠ প্রশাসন-২ শাখার একটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে এটি নিশ্চিত হওয়া গেছে।
               তার এই পদায়নের কারণে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেছেন অনলাইন নিউজ পোর্টাল চাঁদনী বিডি পত্রিকার প্রকাশক ও সম্পাদক সাংবাদিক আফজাল হোসেন চাঁদ, নির্বাহী সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান আজাদ, ব্যবস্থাপনা সম্পাদক  আবুল কালাম আজাদ, সহ ব্যবস্থাপনা সম্পাদক জুলফিকার আলী ভূট্টো, বার্তা সম্পাদক মোঃ আমিনুর রহমান, সহ বার্তা সম্পাদক ইমতিয়াজ আহমেদ শিপন, উপদেষ্টা এনামুল হক শাহীন,  ইসমাইল হোসেন, একরামুল হক খোকন, হাসিব আরশাফ তাজ, প্রতিবেদক মোঃ জসিম উদ্দীন, তারিক মাহমুদ, মোঃ মতিয়ার রহমান, মোহাম্মদ আলী জিন্নাহ, মিঠুন সরকার, মো: মোশাররফ হোসেন। 

করোনা ভাইরাস এর আধার থেকে আমরা নিশ্চয়ই আলোর মুখ দেখবোই চৌগাছার ইউএনও জাহিদুল ইসলাম

করোনা ভাইরাস এর আধার থেকে আমরা নিশ্চয়ই আলোর মুখ দেখবোই চৌগাছার ইউএনও জাহিদুল ইসলাম



আফজাল হোসেন চাঁদ প্রকাশক ও সম্পাদক চাঁদনী বিডি ডেক্স :
চলমান করোনা ভাইরাস প্রতিরোধে যশোরের চৌগাছা উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুল ইসলাম জনগণের উদ্দেশ্যে ব্যক্তিগত কিছু পরামর্শ তার অফিসিয়াল ফেসবুক একাউন্টে উল্লেখ করেছেন ভয় পাবেন না আধার কেটে গেলে আলো আসবেই। তার জনস্বার্থে প্রচারিত পোষ্ট হল-
প্রিয় চৌগাছাবাসী, আসসালামু আলাইকুম। মহান আল্লাহর রহমতে নিশ্চয় আপনারা সবাই ভালো আছেন। করোনা ভাইরাস মহামারী ও দূর্যোগ মোকাবেলায় সারাদেশের ন্যায় চৌগাছা উপজেলায় জরুরি খাদ্য সহায়তা কার্যক্রম চলমান রয়েছে। সরকারি, বেসরকারি ও ব্যক্তিপর্যায়ে এই সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। শুরু থেকে আজ পর্যন্ত আমরা সরকারিভাবে ২৫০০ টি পরিবার, মাননীয় সংসদ সদস্য মেজর জেনারেল অবসরপ্রাপ্ত অধ্যাপক ডাক্তর মোঃ নাসির উদ্দিন কর্তৃক উপজেলা ত্রান তহবিলে প্রদত্ত খাদ্য সাহায্য উপজেলা প্রশাসনের মাধ্যমে ৪৫০ টি পরিবার এবং এমপি মহোদয় কর্তৃক নিজে ৬৫০ টি পরিবার, ডিভাইন গ্রুপের মাধ্যমে ৪০০০ পরিবার, জনাব মেহেদী মাসুদ চৌধুরী(সাধারণ সম্পাদক চৌগাছা উপজেলা আওয়ামী লীগ) কর্তৃক ১২০০০ পরিবার, উপজেলা ছাত্রলীগ কর্তৃক ৪০০ পরিবার, উপজেলা আওয়ামী লীগ এর কার্যনির্বাহী সদস্য জনাব জসিম উদ্দিন কর্তৃক ১৯০০ টি পরিবার, হাসিব ইলেকট্রনিকস এর হাসিবের মাধ্যমে ২৫০ পরিবার, মোবাইল কল, মেসেজ ও ফেসবুকের মেসেঞ্জার এর মাধ্যমে প্রাপ্ত অনুরোধে প্রায় ১০০ টি পরিবারের মাঝে সর্বমোট প্রায় ২১৮৫০ টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়াও আরও অনেকেই ব্যক্তি পর্যায়ে বিতরণ করেছেন যার সংখ্যা আমাদের জানা নাই। আগামীকাল থেকে সারা উপজেলায় সরকারিভাবে ২৪০০ টি পরিবার, তানজিলা অটোব্রিক্স এর মাধ্যমে ৩২০০ টি পরিবারের মাঝে বিতরন শুরু হবে। এছাড়াও খাদ্য বন্ধব কর্মসূচি( ১০ টাকা কাজি চাল) এর উপকারভোগী ১৪৯৯৭ টি পরিবার মাসে ৩০ কেজি করে চাল পাচ্ছেন, ভিজিডি কর্মসূচির আওতায় ২৮২৬ জন দুস্থ মহিলা প্রতিমাসে বিনামূল্যে ৩০ কেজি করে পুষ্টি চাল পাচ্ছেন। আমরা জানি না এই সংকট কতোদিন থাকবে তাই এই সহায়তা সরাকারি ও বেসরকারিভাবে অবশ্যই অব্যাহত থাকবে, যারা সহায়তার আওতায় এসেছেন তাদেরকে সহায়তা অব্যাহত রাখতে হবে। সহায়তা প্রয়োজন কিন্তু একেবারে বাদ পড়েছেন তাদেরকে উপজেলা প্রশাসন এর সাথে যেকোনো মাধ্যমে যোগাযোগ করার জন্য বা এব্যাপারে সঠিক তথ্য দিয়ে সহায়তা করার অনুরোধ করছি। 
এই কঠিন সময়ে সকল দল, মত, জাতি,ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের আন্তরিক সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা এই দূযোগ মোকাবিলা করতে পারব ইনশাআল্লাহ। আমি মনে প্রানে বিশ্বাস করি আমরা সকলে আন্তরিকভাবে যদি কাজ করি তাহলে চৌগাছার একটি মানুষও না খেয়ে থাকবে না ইনশাআল্লাহ। খাদ্যের সমস্যা আমরা মোকাবেলা করতে পারব কিন্তু ভাইরাস একবার ছড়িয়ে গেলে তা মোকাবেলা করা প্রায় অসম্ভব। তাই যতকষ্টই হোক আপনারা সবাই ঘরে থাকুন, স্বাস্থ্য বিধি মেনে চলুন। সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রাখুন। ভয় পাবেন না, সকল আধার কেটে আলো আসবেই ইনশাআল্লাহ।