খেলাধুলা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
খেলাধুলা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় ঝিকরগাছা সরকারি এম.এল মডেল হাইস্কুল চ্যাম্পিয়ন

গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় ঝিকরগাছা সরকারি এম.এল মডেল হাইস্কুল চ্যাম্পিয়ন

গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় ঝিকরগাছা সরকারি এম.এল মডেল হাইস্কুল চ্যাম্পিয়ন

আফজাল হোসেন চাঁদ :

যশোরের ঝিকরগাছায় ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতায় ঝিকরগাছা সরকারি এম.এল মডেল হাইস্কুল চ্যাম্পিয়ন হয়েছে।

স্থানীয় বিএম হাইস্কুল মাঠে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় ফুটবল (বালক) ফাইনাল খেলায় ঝিকরগাছা সরকারি এম.এল মডেল হাইস্কুল বনাম কায়েমকোলা হাইস্কুল প্রতিদ্বন্দ্বীতা করেন। খেলার নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হয়। এরপর ট্রাইবেকারে ৩-২ গোলে কায়েমকোলা হাইস্কুলকে হারিয়ে ঝিকরগাছা সরকারি এম.এল মডেল হাইস্কুল চ্যাম্পিয়ন হয়।

নির্ধারিত সময়ের খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম. সুলতান মাহমুদ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সাহিদুল ইসলাম, বিএম হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সামাদ, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আহাছান উদ্দিন, সরকারি এম এল মডেল হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক সাজ্জাদুল আলম, রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিউল্লাহ, মোকামতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনারুল ইসলাম, লাউজানী হাইস্কুলের প্রধান শিক্ষক এস.এম সেলিম রেজা, থানার এসআই (নিঃ) আব্দুস সোবহান, উপজেলা ক্রীড়া সমিতির সহ-সম্পাদক ও ক্রীড়া শিক্ষক আবু হাসান, ইসমাইল হোসেন ড্যানি, রিকু আহম্মেদ, মিজানুর রহমান, বশির উদ্দিন সহ আরও অনেকে। 


উপজেলা পর্যায়ে ক্রিকেটে ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাইস্কুলের শিক্ষার্থীরা চ্যাম্পিয়ন

উপজেলা পর্যায়ে ক্রিকেটে ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাইস্কুলের শিক্ষার্থীরা চ্যাম্পিয়ন

উপজেলা পর্যায়ে ক্রিকেটে ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাইস্কুলের শিক্ষার্থীরা চ্যাম্পিয়ন

আফজাল হোসেন চাঁদ : 

যশোরের ঝিকরগাছায় জাতীয় স্কুল, মাদ্রাসা, কারিগরি ও ক্রীড়া সমিতির আয়োজনে উপজেলা পর্যায়ে ক্রিকেট প্রতিযোগিতায় ঐতিহ্যবাহী ঝিকরগাছা সরকারি বহুমুখী(এম.এল) মডেল হাই স্কুল চ্যাম্পিয়ন হয়েছে।

বৃহস্পতিবার বিকালে স্থানীয় বিএম হাইস্কুল মাঠে ঝিকরগাছা বদরুদ্দিন মুসলিম (বি.এম) হাই স্কুল ও ঝিকরগাছা সরকারি বহুমুখী(এম.এল) মডেল হাই স্কুলের মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়। 

নির্ধারিত ওভারে ৪ উইকেট ৫০রান সংগ্রহ করে ঝিকরগাছা সরকারি বহুমুখী(এম.এল) মডেল হাইস্কুল।এর জবাবে ৫১রানের র্টাগেটে ব্যাড করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৪৯রান করে ঝিকরগাছা বদরুদ্দিন মুসলিম (বি.এম) হাই স্কুল খোলা শেষ করে ১রানে ঝিকরগাছা সরকারি বহুমুখী(এম.এল) মডেল হাইস্কুল চ্যাম্পিয়ন হওয়ার বিজয়ের গৌরব অর্জন করেন।

উক্ত খেলায় সর্বোচ্চ ২২রান করে ঝিকরগাছা সরকারি বহুমুখী(এম.এল) মডেল হাইস্কুলের খেলোয়াড় মহিব হোসেন ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হন।

খেলা চলাকালিন দর্শক সারিতে বসে নৈপুণ্য এই খেলা উপভোগ করেন, ঝিকরগাছা বদরুদ্দিন মুসলিম (বি.এম) হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সামাদ, সহকারী প্রধান শিক্ষক নাজমুল আলম, কাশিপুর হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুস সবুর, ঝিকরগাছা সরকারি বহুমুখী (এম.এল) মডেল হাইস্কুলের ক্রীড়া শিক্ষক দেবাশীষ বিশ্বাস, উপজেলা ক্রীড়া সমিতির সহ-সাধারণ সম্পাদক মাস্টার আবু হাসান, লাউজানী এন.এম মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক ইসমাইল হোসেন ড্যানী, আটুলিয়া মাদ্রাসার ক্রীড়া শিক্ষক মিজানুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও শিক্ষার্থীবৃন্দ।

এই অর্জনের বিষয়ে ঝিকরগাছা সরকারি বহুমুখী (এম.এল) মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান আজাদ বলেন, আমাদের স্কুলের শিক্ষার্থীরা সর্বদা অতি সুনামের সাথে স্কুলের মান অক্ষুন্ন রেখে চলেছে। তাদের এই অর্জনে আমরা আমাদের স্কুল গর্বিত। আমার পক্ষ হতে সকল শিক্ষার্থীদের জন্য দোয়া ও ভালোবাসা রইলো।

 ঝিকরগাছায় ৮দলীয় ক্রিকেট টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ঝিকরগাছায় ৮দলীয় ক্রিকেট টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

 ঝিকরগাছায় ৮দলীয় ক্রিকেট টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত 

আফজাল হোসেন চাঁদ :

যশোরের ঝিকরগাছা পৌর সদরের ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান ঝিকরগাছা সরকারি বহুমুখি (এমএল) মডেল হাই স্কুলের ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান আজাদ’র সার্বিক সহযোগিতায় গত বৃহস্পতিবার (০৬ জুন) শুরু হওয়া ৮দলীয় ক্রিকেট টুনামেন্টের ফাইনাল খেলা সোমবার সকাল ১১টার সময় অনুষ্ঠিত হয়েছে।

উক্ত খেলায় ৯ম শ্রেণির দুটি দল অংশগ্রহণ করে নির্ধারিত ০৬ অভারের শুরুতেই টসে জিতে আসিফের টিম ৫০রান করে চাম্পিয়ান এবং পরবর্তীতে তাদের বিপক্ষে নাফিজের দল ৪৯ রান করে রানার্স আপ হয়েছে। ঝিকরগাছা সরকারি বহুমুখি (এমএল) মডেল হাই স্কুলের মাঠ প্রাঙ্গণের এই খেলায় প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান আজাদ’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঝিকরগাছা ক্রিকেট একাডেমীর পরিচালক হাবিবুর বাশার।

এসময় উপস্থিত ছিলেন, ঝিকরগাছা সরকারি বহুমুখি (এমএল) মডেল হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক এএফএম সাজ্জাদুল আলম, সহকারী শিক্ষক আফরোজা খানম চায়না, রাজিয়া সুলতানা, সুমা কর্মকার, সিরাজুল ইসলাম, আমিরুল ইসলাম, শবনম পারভিন, উজ্জ্বল বিশ্বাস, স্বপন কুমার ঘোষ সহ স্কুলের অন্যান্য শিক্ষকবৃন্দ।

খেলার সার্বিক পরিচালনা করেন স্কুলের সহকারী শিক্ষক দেবাশীষ বিশ্বাস।


ঝিকরগাছার অমৃত বাজার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে গ্রীষ্মকালীন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ঝিকরগাছার অমৃত বাজার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে গ্রীষ্মকালীন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

আফজাল হোসেন চাঁদ :

যশোরের ঝিকরগাছা উপজেলার মাগুরা ইউনিয়নের অমৃত বাজার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ৫০তম গ্রীষ্মকালীন আন্তঃ স্কুল, মাদ্রাসা ও কারিগরি জাতীয় ক্রিড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। 

উক্ত বিদ্যালয়টি উপজেলার পর্যায়ে কাবাডি, হ্যান্ডবল খেলায় চ্যাম্পিয়ন, জেলা পর্যায়ে কাবাডিতে চ্যাম্পিয়ন এবং বিভাগীয় পর্যায়ে কাবাডিতে রানার্সআপ হয়েছেন। 

বুধবার দুপুর সাড়ে ১২টার সময়ের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাহিদুল ইসলাম। অমৃত বাজার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সভাপতি মোঃ গোলাম মোস্তফার সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোঃ আক্তার ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন চাঁদ, যুগ্ম সম্পাদক শাহাবুদ্দিন মোড়ল, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম জীবন, সহ প্রচার সম্পাদক মিঠুন সরকার, উপজেলা ক্রিড়া সমিতির সাধারণ সম্পাদক বশির আহমেদ, রেফারি মিজানুর রহমান, বিদ্যালয়ের সাবেক সভাপতি আনারুল হক, সহকারী প্রধান শিক্ষক এনামুল আলম, ম্যানেজিং কমিটির সদস্য বাবুল ইসলাম, সামছুর রহমান, আব্দুল লতিফ, শান্তি মোড়ল, সালমা বেগমসহ আরো অনেকে।


ঝিকরগাছায় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মল্লিকপুর ফুটবল একাদশ চ্যাম্পিয়ন

ঝিকরগাছায় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মল্লিকপুর ফুটবল একাদশ চ্যাম্পিয়ন

 
আফজাল হোসেন চাঁদ :

মাদক, সন্ত্রাসকে না বলুন, খেলার মাঠে আসুন এই স্লোগানকে সামনে রেখে যশোরের ঝিকরগাছা সদর ইউনিয়নের লাউজানী এনএম মাধ্যমিক বিদ্যালয় মাঠে চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে খেলায় হাড়িয়াদেয়াড়া ফুটবল একাদশকে ১-৫ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মল্লিকপুর ফুটবল একাদশ।

মল্লিকপুর ফুটবল একাদশের পক্ষে ১১নং জার্সি পরিহিত খেলোয়াড় সাকিব ৩টা, ৯নং জার্সি পরিহিত খেলোয়াড় হাসান গাজী ১টা ও ১০নং জার্সি পরিহিত খেলোয়াড় বাবু ১টা গোল এবং হাড়িয়াদেয়াড়া ফুটবল একাদশের পক্ষে ৩ নং জার্সি পরিহিত খেলোয়াড় সাকিল ১টা গোল করেছেন। খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছেন মল্লিকপুর ফুটবল একাদশের ১১নং জার্সি পরিহিত খেলোয়াড় সাকিব।

লাউজানী স্পোটিং ক্লাবের আয়োজনে আজকের খেলায় প্রধান অতিথি ছিলেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ঝিকরগাছা উপজেলা শাখার আহ্বায়ক ও গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজের সভাপতি  গিলবার্ট নির্মল বিশ্বাস।

ঝিকরগাছা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আমির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, লাউজানী এনএম মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রইস উদ্দিন, বর্তমান প্রধান শিক্ষক এসএম সেলিম রেজা, পৌর যুবলীগের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক আলিমুল মৃধা।

চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনা করেছেন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আমির হোসেনের ছেলে ও সদর ইউনিয়ন যুবলীগের আহবায়ক শাহীন কবির, আব্দুর রাজ্জাক, তবিবুর রহমান উজ্জ্বল, সোহেল মাহমুদ, পিন্টু সহ আরো অনেকে। এসময় উপস্থিত ছিলেন সদর ইউনিয়নের সকল ইউপি সদস্যবৃন্দ।


 ঝিকরগাছায় প্রতি ফুটবল টুর্নামেন্ট খেলায় চাম্পিয়ান দলিল লেখক সহকারীরা

ঝিকরগাছায় প্রতি ফুটবল টুর্নামেন্ট খেলায় চাম্পিয়ান দলিল লেখক সহকারীরা

আফজাল হোসেন চাঁদ :

যশোরের ঝিকরগাছা উপজেলায় 'ঝিকরগাছা কম্পিউটার এসোসিয়েশন ও দলিল লেখক সহকারীদের মধ্যে প্রতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রতি ম্যাচে 'ঝিকরগাছা কম্পিউটার এসোসিয়েশন কে ট্রাইবেকারে ২ গোলে দিয়ে চাম্পিয়ান হয়েছে দলিল লেখক সহকারীরা।  

কম্পিউটার এসোসিয়েশন’র সাধারণ সম্পাদক আহসান হাবীব জনি ও দলিল লেখক সহকারী মোঃ বাপ্পি হোসেন’র উদ্যোগে শনিবার বিকাল ৪টাায় যশোরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ঝিকরগাছা সরকারি মহুমুখী (এমএল) মডেল হাই স্কুল মাঠের ফুটবল টুর্নামেন্ট খেলায় ঝিকরগাছা কম্পিউটার এসোসিয়েশন’র সভাপতি মোঃ বুলবুল আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ৬নং ঝিকরগাছা ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, মোঃ ইমরান হোসেন, কামারুল ইসলাম, আনন্দ, পলাশ চৌধুরী, আহসান হাবীব জনি, ইসলামুল হক (জীবন), সুভো, সিফাত, আসিফ, তন্ময়, তনয়, হাবিবুর, মামুন, আরশ, আজাদ, বাপ্পি, মামুন, শেখ আহসান হাবিব, অপূর্ব, তরিকুল, ইমরান, পিংকু, আশরাফ, আঃ রহিম, রাকিব সহ আরো অনেকে। খেলায় দ্বিতীয় অধ্যে ঝিকরগাছায় কম্পিউটার এসোসিয়েশন ১গোল ও দলিল লেখক সহকারী  ১ গোল করেন। পরে ট্রাইবেকারে দলিল লেখক সহকারী ২ গোলে চাম্পিয়ান হন। খেলা পারিচালনায় রেফারি দায়িত্ব পালন করেন আব্দুর রহমান (মামুন)।


ঝিকরগাছায় একতা বিজয় কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ঝিকরগাছায় একতা বিজয় কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

আফজাল হোসেন চাঁদ :

মাদক, সন্ত্রাসকে ঘৃণা করি, মানব কল্যাণে কাজ করি এই স্লোগানকে সামনে রেখে যশোরের ঝিকরগাছায় একতা ব্লাড ডোনেশন সোসাইটির আয়োজনে একতা বিজয় কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে বারবাকপুর আলহাজ্ব রফিউদ্দিন মাদ্রাসা মাঠে বারবাকপুর ক্রিকেট একাদশ ও মতি (কাটাখাল) ক্রিকেট একাদশের মধ্যে ৬ ওভার খেলায়  বারবাকপুর ক্রিকেট একাদশ বিজয়ী হয়েছেন।

একতা ব্লাড ডোনেশন সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি কাজী ইমদাদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বারবাকপুর আলহাজ্ব রফিউদ্দিন মাদ্রাসা সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ প্রিন্স। বিশেষ অতিথি ছিলেন, সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আশরাফুজ্জামান বাবু, প্রচার সম্পাদক শাকিল আহম্মেদ মিলন, সদস্য আসাদুল জামান, সঞ্জয় কুমার রায়, বারবাকপুর আলহাজ্ব রফিউদ্দিন মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মোত্তালেব, একতা ব্লাড ডোনেশন সোসাইটির সদস্য আনারুল ইসলাম রিপার, আব্দুল হাই, শেখ লুৎফর রহমান, হাফিজুর রহমান, মাসুম বিল্লাহ, শেখ আতিক, আব্দুল কুদ্দুস, শেখ আশরাফুল আশা ইমরাজ প্রমুখ।

ঝিকরগাছার এস.কে মার্কেটকে ৩ গোলে হারিয়ে নিশানা শপিং সিটি চাম্পিয়ান

ঝিকরগাছার এস.কে মার্কেটকে ৩ গোলে হারিয়ে নিশানা শপিং সিটি চাম্পিয়ান

আফজাল হোসন চাঁদ :

মহামারী করোনাকালীন সময়ে সারাদেশের সাথে তালমিলিয়ে সরকারের লকডাউন বন্ধ থাকার পর সকল প্রতিষ্ঠান খুলে দেওয়ার আনান্দে যশোরের ঝিকরগাছা পৌর সদরের ঐতিহ্যবাহী দুটি মার্কেটের মধ্যে ফুটবল খেলার আয়োজ করা হয়।

শুক্রবার বিকালে স্থানীয় বি.এম. হাই স্কুল মাঠে খেলায় ঐতিহ্যবাহী এস.কে সুপার মার্কেটকে ০-৩ গোলো হারিয়ে ঐতিহ্যবাহী নিশানা শপিং সিটি চাম্পিয়ান হয়েছে। ঐতিহ্যবাহী নিশানা শপিং সিটির পক্ষে ১ম পর্বে ১টা গোল করেন আশা এবং ২য় পর্বে ২টা শুভ।

এসময় উপস্থিত ছিলেন, ঐতিহ্যবাহী নিশানা শপিং সিটির সভাপতি মোঃ মাসুদুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক ফয়সাল আরমান, এস.কে সুপরি মার্কেটের সহ সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিন্টু প্রমুখ।

 ঝিকরগাছায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ২য় রাউন্ড অনুষ্ঠিত

ঝিকরগাছায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ২য় রাউন্ড অনুষ্ঠিত

 আফজাল হোসেন চাঁদ :

যশোরের ঝিকরগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) এর ২য় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় যশোরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ঝিকরগাছা সরকারি এম.এল. মডেল হাই স্কুল মাঠের ফুটবল টুর্নামেন্ট খেলায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরাফাত রহমান শারীরিকভাবে অসুস্থ থাকায় তার বিপরীতে সহকারী কমিশনার (ভূমি) ডাঃ কাজী নাজিব হাসান’র সভাপতিত্বে উপস্থিতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, ২নং মাগুরা ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, ৯নং হাজিরবাগ ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু, ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান আজাদ, পৌর কাউন্সিলর নিমাই চন্দ্র ঘোষ, ঝিকরগাছা স্পোর্টস ক্লাবের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুগ্ম সম্পাদক ফিরোজ্জামান তুলী, জাতীয় ফুটবল টিমের সাবেক গোলকিপার মোস্তাফিজুর রহমান মুন্না, সাংবাদিক আফজাল হোসেন চাঁদ, উপজেলা পরিষদের হিসাব সহকারী তপন রায়, অফিস সহকারী কাম কম্পিউটার (মুদ্রক্ষরিক) শাহ জালাল প্রমুখ।

উল্লেখ্য, আজ শনিবারের ২য় রাউন্ডের খেলায় ৪গ্রুপে ৮টি ইউনিয়নের খেলা অনুষ্ঠিত হয়েছে। ১ম খেলায় পানিসারা ইউনিয়নকে ০-৪ গোলে হারিয়ে ঝিকরগাছা ইউনিয়ন চাম্পিয়ান, ২য় খেলায় নির্বাসখোলা ইউনিয়নকে ০-১ গোলে হারিয়ে হাজিরবাগ ইউনিয়ন চাম্পিয়ান, ৩য় খেলায় দুই দলের খেলোয়ার ১-১ গোল করায় টাইব্রেকারের মাধ্যমে ঝিকরগাছা পৌরসভাকে ৩-৫ গোলে হারিয়ে মাগুরা ইউনিয়ন চাম্পিয়ান ও ৪র্থ খেলায়দুই দলের খেলোয়ার ১-১ গোল করায় টাইব্রেকারের মাধ্যমে নাভারণ ইউনিয়নকে ৩-৪ গোলে হারিয়ে বাঁকড়া ইউনিয়ন চাম্পিয়ান হয়েছে।

আগামীকালকের (রবিবার) সেমি ফাইনাল খেলায় ঝিকরগাছা সরকারি এম.এল. মডেল হাই স্কুল মাঠে ২টি গ্রুপের ৪টি ইউনিয়নের মধ্যে খেলা অনুষ্ঠিত। ১ম খেলায় অংশ নিবে, দুপুর ২.৩০ মিনিটের ঝিকরগাছা ইউনিয়ন বনাম মাগুরা ইউনিয়ন, ২য় খেলায় অংশ নিবে, বিকাল ৪.৩০ মিনিটের সময় হাজিরবাগ ইউনিয়ন বনাম বাঁকড়া এর খেলা অনুষ্ঠিত হবে।

 ঝিকরগাছায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ঝিকরগাছায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আফজাল হোসেন চাঁদ :

যশোরের ঝিকরগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) এর শুভ উদ্বোধন হয়েছে। শুক্রবার সকাল ১০টায় যশোরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ঝিকরগাছা সরকারি এম.এল. মডেল হাই স্কুল মাঠের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন, ঝিকরগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরাফাত রহমান শারীরিকভাবে অসুস্থ থাকায় তার বিপরীতে সভাপতির দায়িত্ব পালন করেন, সহকারী কমিশনার (ভূমি) ডাঃ কাজী নাজিব হাসান। এসময় উপস্থিত ছিলেন, ২নং মাগুরা ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, ৪নং গদখালী ইউনিয়ন চেয়ারম্যান মিজানুর রহমান, ৯নং হাজিরবাগ ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু, ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান আজাদ, সাংবাদিক আফজাল হোসেন চাঁদ, উপজেলা পরিষদের হিসাব সহকারী তপন রায়, অফিস সহকারী কাম কম্পিউটার (মুদ্রক্ষরিক) শাহ জালালপ্রমুখ।

উল্লেখ্য, আজ শুক্রবারের উদ্বোধনী খেলায় ৪গ্রুপে ৮টি ইউনিয়নের খেলা অনুষ্ঠিত হয়েছে। ১ম গ্রুপের খেলায় গদখালী ইউনিয়নকে ৩গোলো হারিয়ে মাগুরা ইউনিয়ন চাম্পিয়ান, ২য় গ্রুপের খেলায় দুই দলের কোন খেলোয়ার গোল না করায় ট্রাইব্রেকারের শিমুলিয়া ইউনিয়নকে ৩-৪ গোলো হারিয়ে হাজিরবাগ ইউনিয়ন চাম্পিয়ান, ৩য় গ্রুপের খেলায় দুই দলের কোন খেলোয়ার গোল না করায় ট্রাইব্রেকারের গঙ্গানন্দপুর ইউনিয়নকে ১-৩ গোলো হারিয়ে বাঁকড়া ইউনিয়ন চাম্পিয়ান ও ৪র্থ গ্রুপের খেলায়, শংকরপুর ইউনিয়ন হাজির না হওয়ায় ঝিকরগাছা ইউনিয়নকে ঘোষনা করা হয়। 

আগামী কালকের (শনিবার) খেলায় ৪গ্রুপে ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভার খেলা অনুষ্ঠিত। ১ম গ্রুপের খেলায় অংশ নিবে, সকাল ১০টায় মাগুরা ইউনিয়ন বনাম ঝিকরগাছা পৌরসভা, ২য় গ্রুপের খেলায় অংশ নিবে, সকাল সাড়ে ১১টায় হাজিরবাগ ইউনিয়ন বনাম নির্বাসখোলা ইউনিয়ন, ৩য় গ্রুপের খেলায় অংশ নিবে, বিকাল সাড়ে ৩টায় বাঁকড়া ইউনিয়ন বনাম নাভারণ ইউনিয়ন ও ৪র্থ গ্রুপের খেলায় অংশ নিবে,  বিকাল ৫টায় ঝিকরগাছা ইউনিয়ন বনাম পানিসারা ইউনিয়ন।


 ঝিকরগাছায় কারাতে প্রশিক্ষক, বিচারক ও সংগঠক মরহুম হুমায়ুন কবীর জুয়েলের স্মরণে কারাতে সেমিনার অনুষ্ঠিত

ঝিকরগাছায় কারাতে প্রশিক্ষক, বিচারক ও সংগঠক মরহুম হুমায়ুন কবীর জুয়েলের স্মরণে কারাতে সেমিনার অনুষ্ঠিত

আফজাল হোসেন চাঁদ :

যশোরের ঝিকরগাছা আন্তর্জাতিক কারাতে প্রশিক্ষক, বিচারক ও সংগঠক, বাংলাদেশ কারাদের কিংবদন্তী মরহুম হুমায়ুন কবীর জুয়েলের স্মরণে এক সেমিনার  অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শেষে আন্তর্জাতিক কারাতে প্রশিক্ষক, বিচারক ও সংগঠক, বাংলাদেশ কারাদের কিংবদন্তী মরহুম হুমায়ুন কবীর জুয়েলের স্মরণে দোয়া অনুষ্ঠান পরিচালনা করা হয়।

ঝিকরগাছা কারাতে এসোসিয়েশনের আয়োজনে শনিবার বিকালে স্থানীয় বিএম হাই স্কুলের হল রুমে, ঝিকরগাছা কারাতে এসোসিয়েশনের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু, খুলনা ইয়াং কারাতে অর্গানাইজেশন মোতুর্জা এলাহী, যশোর জেলা কারাতে পরিষদের যুগ্ম সম্পাদক ইমরান হাসান টুটুল, ঝিকরগাছা কারাতে এসোসিয়েশনের সহ-সভাপতি শামিম রেজা, জাফিরুল হক, আব্দুর রহিম মৃধা, যুগ্ম সম্পাদক মাসুদ রানা, কার্যনির্বাহী কমিটির সদস্য রকিব উদ্দিন, রোজী মৃধা, মিতা রহমান, রনি সরদার প্রমূখ। উল্লেখ্য, সেমিনারে ৫০ জন প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে সনদপ্রদান বিতরণ করা হয়।


 ঝিকরগাছায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ব্যাডমিন্টন টুর্ণামেন্টে চাম্পিয়ান জাফরনগর

ঝিকরগাছায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ব্যাডমিন্টন টুর্ণামেন্টে চাম্পিয়ান জাফরনগর

আফজাল হোসেন চাঁদ :

যশোরের ঝিকরগাছায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ব্যাডমিন্টন টুর্ণামেন্ট অনুষ্ঠিত। এফজেইউবি উন্নয়ন সমিতির আয়োজনে বেনেয়ালী স্কুল মাঠে শুক্রবার রাত ৮টার সময় ১৬ দলের মধ্যেকার ফাইনাল খেলার চাম্পিয়ান হয়েছেন জাফরনগর খেলোয়ার এবং রানার্স আপ হয়েছে বোধখানা। ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন, নাভারণ সার্কেল'র সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান।

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বৃহত্তর যশোর উন্নয়ন ও বিভাগ বাস্তবায়ন পরিষদের সাধারণ সম্পাদক এড. মোঃ আব্দুল্লাহ আল মামুন’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, গদখালী ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক, মিতালী সংঘের সাধারণ সম্পাদক ও আসন্ন গদখালী ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী  মোঃ আলমগীর হোসেন মোল্লা, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ও গদখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম সাহাবুদ্দিন আহমেদের ছেলে প্রিন্স আহমেদ, এফজেইউবি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ও বেনেয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি গোলাম মোস্তফা, মেম্বর নুর হোসেন, মেম্বর তাজ উদ্দিন, মনিরুজ্জামান মনির, রফিকুল ইসলাম, যুবলীগ নেতা শাহিন আহমেদ, রাজা, গদখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শরিফুল ইসলাম তুতা, সাবেক গদখালী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান ডালিম, গদখালী ইউনিয়ন ছাত্রলীগের ইমন শেখ, সাংগঠনিক সম্পাদক জহির রায়হান, মাষ্টার এমামুল, জিমু, আক্তার, সাগর, আবুল হোসেন, সোহাগ, হাফিজুর, বিপ্লব, আরিফ, দেলোয়ার, ইন্তাজ, উজ্জ্বল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা গদখালী ইউনিয়ন ছাত্রলীগ নেতা প্রান্ত আরাফাত ও সৌরভ।


ঝিকরগাছায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ব্যাডমিন্টন টুর্ণামেন্ট অনুষ্ঠিত

ঝিকরগাছায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ব্যাডমিন্টন টুর্ণামেন্ট অনুষ্ঠিত

 আফজাল হোসেন চাঁদ :

যশোরের ঝিকরগাছায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ব্যাডমিন্টন টুর্ণামেন্ট অনুষ্ঠিত। এফজেইউবি উন্নয়ন সমিতির আয়োজনে বেনেয়ালী স্কুল মাঠে রবিবার রাত ৮টার সময় ১৬ দলের মধ্যেকার খেলার শুভ উদ্বোধন করা হয়েছে। আগামী ২৪ ডিসেম্বর ব্যাডমিন্টন টুর্ণামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। 

উদ্বোধনী খেলায় প্রধান অতিথি ছিলেন, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বৃহত্তর যশোর উন্নয়ন ও বিভাগ বাস্তবায়ন পরিষদের সাধারণ সম্পাদক এড. মোঃ আব্দুল্লাহ আল মামুন। মেম্বর তাজ উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, গদখালী ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক, মিতালী সংঘের সাধারণ সম্পাদক ও আসন্ন গদখালী ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী  মোঃ আলমগীর হোসেন মোল্লা, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ও গদখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম সাহাবুদ্দিন আহমেদের ছেলে প্রিন্স আহমেদ, এফজেইউবি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ও বেনেয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি গোলাম মোস্তফা, ঝিকরগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ ইমরানুর রশিদ, মেম্বর নুর হোসেন, মনিরুজ্জামান মনির, রফিকুল ইসলাম, যুবলীগ নেতা শাহিন আহমেদ, রাজা, গদখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শরিফুল ইসলাম তুতা, সাবেক গদখালী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান ডালিম, গদখালী ইউনিয়ন ছাত্রলীগের ইমন শেখ, সাংগঠনিক সম্পাদক জহির রায়হান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা গদখালী ইউনিয়ন ছাত্রলীগ নেতা প্রান্ত আরাফাত ও সৌরভ। 

 রাত্রিকালীন ফুটবল টুর্নামেন্টে চাম্পিয়ন ঝিকরগাছার হাড়িয়াদেয়াড়া মোল্লাপাড়া

রাত্রিকালীন ফুটবল টুর্নামেন্টে চাম্পিয়ন ঝিকরগাছার হাড়িয়াদেয়াড়া মোল্লাপাড়া

 আফজাল হোসেন চাঁদ :

যশোরের ঝিকরগাছা উপজেলার ঝিকরগাছা সদর ইউনিয়নের হাড়িয়াদেয়াড়া গ্রামের স্কুলপাড়া ও মোল্লাপাড়ার  আয়োজনে রাত্রিকালীন ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। হাড়িয়াদেয়াড়া স্কুলপাড়াকে ১-২ গোলে হারিয়ে চাম্পিয়ন হয়ে ট্রফি অর্জন করেছে হাড়িয়াদেয়াড়া মোল্লাপাড়া।

শুক্রবার রাত সাড়ে ৮টায় হাড়িয়াদেয়াড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি ছিলেন ঝিকরগাছা সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জাকির হোসেন।

বিশেষ অতিথি ছিলেন ঝিকরগাছা সদর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সাবেক ছাত্রনেতা কামরুল হাসান বাবু, বাঁকড়া ডিগ্রী কলেজের শিক্ষক ও হাড়িয়াদেয়াড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মাহমুদ মুকুল, ঝিকরগাছা মহিলা দাখিল মাদ্রাসার সহকারী সুপার মোঃ বিল্লাল হোসেন, হারুন অর রশিদ, তোফায়েল আহমেদ, ডা.বাবুল, জনি, মিন্টু, জিয়া প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ধারাভাষ্যকার ডা. আবু রায়হান রাজ। খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ- মোল্লাপাড়া দলের খেলোয়ার শশি।

 ঝিকরগাছায় রাত্রিকালীন ফুটবল টুর্নামেন্টে মোল্লাপাড়া চাম্পিয়ান

ঝিকরগাছায় রাত্রিকালীন ফুটবল টুর্নামেন্টে মোল্লাপাড়া চাম্পিয়ান

আফজাল হোসেন চাঁদ :

যশোরের ঝিকরগাছা উপজেলার ঝিকরগাছা সদর ইউনিয়নের হাড়িয়াদেয়াড়া গ্রামের স্কুলপাড়া ও মোল্লাপাড়ার  আয়োজনে রাত্রিকালীন ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। হাড়িয়াদেয়াড়া স্কুলপাড়াকে ১-২ গোলে হারিয়ে চাম্পিয়ান হয়ে ট্রফি অর্জন করেছে হাড়িয়াদেয়াড়া মোল্লাপাড়া।

শুক্রবার রাত সাড়ে ৮টায় হাড়িয়াদেয়াড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি ছিলেন ঝিকরগাছা সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জাকির হোসেন।

বিশেষ অতিথি ছিলেন ঝিকরগাছা সদর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সাবেক ছাত্রনেতা কামরুল হাসান বাবু, বাঁকড়া ডিগ্রী কলেজের শিক্ষক ও হাড়িয়াদেয়াড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মাহমুদ মুকুল, ঝিকরগাছা মহিলা দাখিল মাদ্রাসার সহকারী সুপার মোঃ বিল্লাল হোসেন, হারুন অর রশিদ, তোফায়েল আহমেদ, ডা.বাবুল, জনি, মিন্টু, জিয়া প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ধারাভাষ্যকার ডা. আবু রায়হান রাজ। খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ- মোল্লাপাড়া দলের খেলোয়ার শশি।

 ঝিকরগাছায় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্ণামেন্ট ফাইনালে চাম্পিয়ান লাউজানী স্পোর্টস ক্লাব

ঝিকরগাছায় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্ণামেন্ট ফাইনালে চাম্পিয়ান লাউজানী স্পোর্টস ক্লাব

আফজাল হোসেন চাঁদ :

যশোরের ঝিকরগাছা উপজেলার ৬নং ঝিকরগাছা সদর ইউনিয়নের চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

লাউজানী বন্ধু মহলের আয়োজনে শনিবার বিকালে লাউজানী এনএম মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণের খেলায়, ৬নং ঝিকরগাছা সদর ইউনিয়নের চেয়ারম্যান আমির হোসেনের সভাপতিত্বে ও ৬নং ঝিকরগাছা সদর ইউনিয়নের যুবলীগের আহবায়ক শাহিন কবীর শাহিনের সার্বিক ব্যবস্থাপনায় উপস্থিত ছিলেন, ঝিকরগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ মোঃ রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফ্ফার, লাউজানী এনএম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম সেলিম রেজা, সাবেক প্রধান শিক্ষক রইস উদ্দিন, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক আলিমুল মৃধা, সদস্য ফিরোজ্জামান তুলি, ৬নং ঝিকরগাছা সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলাম সহ ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্যবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ধারাভাষ্যকার ডা.আবু রায়হান রাজ, বাবু ও শাহ জামাল।


উল্লেখ্য, লাউজানী স্পোর্টস ক্লাব- ১, শিমুলিয়া স্পোর্টস ক্লাব-১ গোল হওয়ার পরে ৫টি ট্রাইবেকারে মাধ্যমে লাউজানী স্পোর্টস ক্লাব-৩, শিমুলিয়া স্পোর্টস ক্লাব-২ গোল করায় লাউজানী স্পোর্টস ক্লাব চাম্পিয়ান ট্রফি অর্জন করতে সক্ষম হন। খেলায় লাউজানী স্পোর্টস ক্লাবের গোলকিপার কিরণ ম্যান অফ দ্যা ম্যাচ হন।

 ঝিকরগাছা জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঝিকরগাছা জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

আফজাল হোসেন চাঁদ :

যশোরের ঝিকরগাছায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের উদ্যোগে আয়োজিত ৫ম জাতীয় বিজ্ঞান কলিম্পিয়াড কুইজ প্রতিযোগিতা ২০২০ অনুষ্ঠিত হয়েছে।

এ প্রতিয়োগিতার ১ম পর্বে অনলাইনের মাধ্যমে উপজেলার ১৫৬জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সেখান থেকে ২য় পর্বে মাধ্যমিকে ২৪জন শিক্ষার্থী ও উচ্চ মাধ্যমিকে ১২জন শিক্ষার্থীর অংশগ্রহণে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ১০জন শিক্ষার্থী জেলা পর্যায়ে অংশগ্রহণ করবে।

বৃহস্পতিবার সকাল ১০ টার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস প্রাঙ্গণে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এএসএম জিল্লুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহি অফিসার আরাফাত রহমান। বিশেষ অতিথি ছিলেন দেশ বরেণ্য সাহিত্যিক হোসেনউদ্দীন হোসেন, উপজেলা ব্যানবেইস অফিসার মোঃ তরিকুল ইসলাম, ঝিকরগাছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবিব, সহকারী শিক্ষক আমিরুল ইসলাম, মনিরুজ্জামান, ঝিকরগাছা বিএম হাই স্কুলের সহকারী শিক্ষক রোজী মৃধা, মনিরুল ইসলাম, শ্রীরামপুর সিদ্দিকিয়া আলিম মাদ্রাসার প্রভাষক রনি ইসলাম, সহকারী শিক্ষক তরিকুল ইসলাম, রঘুনাথনগর বাবর আলী বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আলী প্রমুখ।

উল্লেখ্য বৃহস্পতিবারের এই প্রতিযোগিতায় রঘুনাথনগর বাবর আলী বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আলীর মেয়ে জন্ম থেকেই দু'টি হাত আর একটি পা নেই, এক পা দিয়ে লিখে পিইসি, জেএসসি ও এসএসসি পরিক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-ফাইভ পাওয়া বর্তমানে উচ্চ মাধ্যমিকের পড়ুয়া সেই অদম্য কিশোরী তামান্না আক্তার নূরা। এই প্রতিযোগিতায় অংশনিয়ে জেলা পর্যায়ে অংশগ্রহণের কৃতত অর্জন করেছে। 


দুইদিনের কারাতে প্রতিযোগিতায় ঝিকরগাছা কারাতে এ্যাসোসিয়েশন চ্যাম্পিয়ন

দুইদিনের কারাতে প্রতিযোগিতায় ঝিকরগাছা কারাতে এ্যাসোসিয়েশন চ্যাম্পিয়ন

 

আফজাল হোসেন চাঁদ :
যশোরের ঝিকরগাছায় দু'দিনের ওয়াল্টন অল রাউন্ডার উন্মুক্ত কারাতে কাতার প্রতিযোগিতায় ঝিকরগাছা কারাতে এ্যাসোসিয়েশন চ্যাম্পিয়ন হয়েছে।
শুক্র ও শনিবারের এই প্রতিযোগিতায় ঝিকরগাছা কারাতে এ্যাসোসিয়েশনের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এএসএম জিল্লুর রশীদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, ঝিকরগাছা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাপ্পী, উপজেলা যুবলীগ নেতা এমামুল হাবিব জগলু, আরিফুজ্জামান সন্টু সহ বিভিন্ন জেলা থেকে আগত কারাতে টিম উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঝিকরগাছা কারাতে এসোসিয়েশন সিনিয়র সহ-সভাপতি শামীম রেজা।
 ঝিকরগাছায় পৌর মেয়র নিকট বাচ্চাদের দাবী : দাদু আমাদের একটা বল দিবেন !

ঝিকরগাছায় পৌর মেয়র নিকট বাচ্চাদের দাবী : দাদু আমাদের একটা বল দিবেন !

আফজাল হোসেন চাঁদ :

                করোনাকালীন সময়ে বাচ্চাদের অলস সময়টা খেলাধুলার মধ্যদিয়ে পার করার করানোর জন্য যশোরের ঝিকরগাছা পৌরসদরের মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের ফুটবল ও খোলাসামগ্রী বিতরণ করছেন পৌরসভার মেয়র আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামাল।
তারই ধারাবাহিকতার মঙ্গলবার সকাল সাড়ে ১১টার সময় পৌরসদরের ১২-১৫ জন বাচ্চারা একত্রি হয়ে পৌরসভার মেয়রের কার্যালয়ে হাজির হয়েই তাদের মুখে একটাই শব্দ উচ্চারিত দাদু আমাদের একটা বল লাগবে, একটা বল দিবেন ! এই কথা শুনে পৌরসভার মেয়র আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামাল আর হাঁসি থামাতে পারলো না।
তিনি অট্টো হাঁসি হেঁসে বাচ্চাদের জন্য একটি বলের ব্যবস্থা করে দেন। এসময় পৌর কার্যালয়ে উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র সাইফুল আলম সুজন, ঝিকরগাছা পৌরসভা সহকারী প্রকৌশলী মোঃ ইদ্রিস আলী সর্দার, কাউন্সিলর কফিল উদ্দিন, নাসিমা বেগম, আব্দুর রাজ্জাক, নিমাই চন্দ্র ঘোষ, মশিয়ার রহমান, কার্য সহকারী এনামুল কবির, পৌর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য জুলফিকার আলী ভুট্টো প্রমুখ।

ঝিকরগাছা পৌর মেয়রের উদ্যোগে খেলা সামগ্রী বিতরণ

ঝিকরগাছা পৌর মেয়রের উদ্যোগে খেলা সামগ্রী বিতরণ

আফজাল হোসেন চাঁদ :

যশোরের ঝিকরগাছা পৌরসভার মেয়র আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামাল’র উদ্যোগে খেলা সামগ্রী বিতরণ করা হয়েছে। করোনা কালীন সময়ে খেলার প্রতি আগ্রহী হওয়ার লক্ষ্যে বুধবার দুপুরের ঝিকরগাছা পৌর মেয়রের নিজেস্বে কার্যলয় হতে ঝিকরগাছা স্পোর্টস ক্লাবের কোমলমতি খেলোয়ারদের জন্য খেলা সামগ্রী ফুটবল বিতরণ করেন ঝিকরগাছা পৌরসভার মেয়র ও স্পোর্টস ক্লাবের সভাপতি আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামাল। এসময় উস্থিত ছিলেন ঝিকরগাছা পৌরসভার কাউন্সিলর কফিল উদ্দিন, নাসিমা বেগম, আব্দুর রাজ্জাক, নিমাই চন্দ্র ঘোষ, মশিয়ার রহমান, স্পোর্টস ক্লাবের সাধারণ সম্পাদক আবুল কালম আজাদ প্রমুখ।