যশোরের ঝিকরগাছা আন্তর্জাতিক কারাতে প্রশিক্ষক, বিচারক ও সংগঠক, বাংলাদেশ কারাদের কিংবদন্তী মরহুম হুমায়ুন কবীর জুয়েলের স্মরণে এক সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শেষে আন্তর্জাতিক কারাতে প্রশিক্ষক, বিচারক ও সংগঠক, বাংলাদেশ কারাদের কিংবদন্তী মরহুম হুমায়ুন কবীর জুয়েলের স্মরণে দোয়া অনুষ্ঠান পরিচালনা করা হয়।
ঝিকরগাছা কারাতে এসোসিয়েশনের আয়োজনে শনিবার বিকালে স্থানীয় বিএম হাই স্কুলের হল রুমে, ঝিকরগাছা কারাতে এসোসিয়েশনের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু, খুলনা ইয়াং কারাতে অর্গানাইজেশন মোতুর্জা এলাহী, যশোর জেলা কারাতে পরিষদের যুগ্ম সম্পাদক ইমরান হাসান টুটুল, ঝিকরগাছা কারাতে এসোসিয়েশনের সহ-সভাপতি শামিম রেজা, জাফিরুল হক, আব্দুর রহিম মৃধা, যুগ্ম সম্পাদক মাসুদ রানা, কার্যনির্বাহী কমিটির সদস্য রকিব উদ্দিন, রোজী মৃধা, মিতা রহমান, রনি সরদার প্রমূখ। উল্লেখ্য, সেমিনারে ৫০ জন প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে সনদপ্রদান বিতরণ করা হয়।

0 মন্তব্য(গুলি):