ঝিকরগাছায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫শ অসহায় মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করেন এমপি ফরিদ

SHARE

ঝিকরগাছায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫শ অসহায়

মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করেন এমপি ফরিদ 

আফজাল হোসেন চাঁদ :

যশোরের ঝিকরগাছা উপজেলায় ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে গরীব, অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ২৫ মে (সোমবার) সকাল ১১টায় উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ। এ সময় তিনি তার বক্তব্যে বলেন, কুরবানী আমাদের জন্য ত্যাগ ও মানবিকতার শিক্ষা বহন করে। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত ঈমানি দায়িত্ব।

উপজেলা নির্বাহী অফিসার সাফফাত আরা সাঈদ সভাপতির বক্তব্যে তিনি বলেন, ঈদুল আজহা উপলক্ষে সরকারের পক্ষ থেকে এই মানবিক সহায়তা কর্মসূচির আওতায় উপজেলায় মোট ৫০০ জন দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে জনপ্রতি ১,০০০ টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়েছে, যাতে তারা ঈদ উদযাপন করতে পারেন স্বস্তি ও স্বাচ্ছন্দ্যের সাথে।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের নায়েবে আমীর সহকারী অধ্যাপক হারুন অর রশিদ, সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম খান। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি অধ্যাপক মশিউর রহমান, কর্মপরিষদ সদস্য মাওলানা ফখরুল ইসলাম, অধ্যাপক আলমগীর কবির, পৌর আমীর আব্দুল হামিদ, শংকরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নিছার উদ্দিন, অ্যাডভোকেট হাবিব কায়সারসহ বিভিন্ন ইউনিয়নের আমীর-সেক্রেটারি ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।


SHARE

0 মন্তব্য(গুলি):