যথাযথ মর্যাদায় ঝিকরগাছায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
আফজাল হোসেন চাঁদ :
যশোরের ঝিকরগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বর্ণিল-বর্ণাঢ্য নানা উৎসবের মধ্য দিয়ে পালিত হয়েছে । অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন পৌর কার্যালয়, ঝিকরগাছা সরকারি এম.এল. মডেল হাই স্কুল ও যশোর পল্লী বিদ্যুৎ সমিতির-১ এর ঝিকরগাছা জোনাল অফিসসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে অফিস ভবনে জাতীয় পতাকা উত্তোলন উপজেলা মোড়স্থ মুক্তিযোদ্ধা ম্যুরালে সকল শহিদদের স্বরণে পুষ্প অর্পণ ও র্যালী বের হয়। সকাল ৮টায় স্থানীয় বিএম হাই স্কুল মাঠে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তলণ, শ্বেতপায়রা ও বেলুন উড়ানো, বর্ণাঢ্য কুচকাওয়াজ-ডিসপ্লে পদর্শনী, বীর মুক্তিযোদ্ধাদের রশি টানাটানি ও সংবর্ধনা।
এছাড়াও শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন, মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা সভা, শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল ও অফিস ভবন আলোকসজ্জা করেন যশোর পল্লী বিদ্যুৎ সমিতির-১ এর ঝিকরগাছা জোনাল অফিস, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও স্কুল-কলেজ।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আয়োজনে সভাপতিত্বে করেন, উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক মোছা. রনী খাতুন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, থানার অফিসার ইনচার্জ মো: শাহ জালাল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার আবদুর রশিদ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. নুরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ অফিসার মাসুমা আক্তার, যুব উন্নয়ন অফিসার তোফাজ্জেল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার অনিতা মল্লিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুলতান মাহমুদ, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ঝিকরগাছা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) প্রকৌশলী মো. গোলাম কাদির, এজিএম ইমাম হাসান, জুনিয়র ইঞ্জিনিয়ার লিটন ভুইয়া, আঃ মজিদ বিশ্বাস, ইসি বাসুদেব সেন, এমএসসি শৈলেন্দ নাথ পাল, লাইন টেকনিশিয়ান ইয়া হিয়া আমিন, মিজানুর রহমান, মিটার লিডার আবু তালেব, বিল্ডিং সুপারভাইজার রুমা পারভীন, এলএম-১ এনামুল হক, জনস্বাস্থ্য প্রকৌশলী অফিসার রাকিবুল ইসলাম, ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান আজাদ, সহকারী প্রধান শিক্ষক এএফএম সাজ্জাদুল আলম, সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম, আমিরুল ইসলাম, আফরোজা খানম, রাজিয়া সুলতানা, সুমা কর্মকার, স্বপন কুমার ঘোষ, উজ্জ্বল বিশ্বাস, দেবাশীষ বিশ্বাস, ঝিকরগাছা বিএম হাই স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) নাজমুল আলম, একাডেমিক সুপারভাইজার মোঃ কামরুজ্জামান, ইউডিএফ দুলাল পদ দেবনাথ, উপজেলা পরিষদের সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ইমদাদুুল হক ইমদাদ, উপজেলার মোবাইল কোর্টের পেশকার শহিদুল ইসলাম, ছাত্র প্রতিনিধি আখি খাতুন, সরকারি-বেসরকারি সকল দপ্তরের প্রধানগণ, রাজনৈতিক ও সামাজিক বিশিষ্ট ব্যক্তিবর্গ, সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ ছাত্র প্রতিনিধিবৃন্দ, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও জামায়াতের বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য(গুলি):