মাহে রমজান ব্যাপী ঝিকরগাছার মানবকল্যাণ ফাউন্ডেশনের সাফল্যের কার্যক্রম
আমাদের যা আছে তাই নিয়ে আমরা মানুষের পাশে দাঁড়াই -আফজাল হোসেন চাঁদ
চাঁদনী বিডি ডেস্ক :
যশোরের ঝিকরগাছার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে সাফল্যের কার্যক্রম পরিচালিত হচ্ছে। এবারের রমজান ব্যাপী কার্যক্রমে অসহায়, হতদরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে বিনামূল্যে খাদ্য সহায়তা, ইফতার সামগ্রী, গর্ভবর্তী মায়ের জন্য রক্ত সহায়তা এবং শেষ ঠিকানা কবর নামক একটা প্রতিষ্ঠানের মাঝে ব্যনার-চেয়ার বিতরণ করা হয়েছে।
পৌর সদরের পুরন্দরপুর রেলব্রীজ সংলগ্ন মসজিদ মার্কেটে শেষ ঠিকানা কবর’র অফিস কার্যালয়ের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান মানবকল্যাণ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা সাংবাদিক আফজাল হোসেন চাঁদ।
তিনি তার বক্তব্যে বলেন, আমাদের যা আছে তাই নিয়ে আমরা মানুষের পাশে দাঁড়াই। আর মানুষের পাশে দাঁড়ানোর যে কি শান্তি সেটা যারা দাঁড়াতে পারে না তার কি করে বুঝবে! মানুষ মানুষের জন্য এই স্লোগানটা যদি আমরা সবাই মনের মধ্যে লালন করতে পারি তাহলে হয়তো কোন অসহায় মানুষের কষ্ট থাকতো না। আসুন আমরা সবাই যার যা আছে সেখান থেকে অল্প হলেও অসহায় মানুষের মাঝে বিতরণ করি।
মানবকল্যাণ ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, সদস্য অংকন দাস, বাবু শেখ, শামীম মিয়া, ইমন মিয়া, হাফেজ মোঃ মাজহারুল ইসলাম, আরিফ হোসন, ইয়াসিন বিল্লাহ, সাগর হোসেন, শামীম হোসেন, জনি খান সহ শেষ ঠিকানা কবর এর সদস্য নুরু মিয়া, আকবার আলী, আক্কাজ আলী, মাছুম বিল্লাল, মিরালী, কামাল হোসেন, নুরজামাল, তরিকুল ইসলাম, আল-আমিনসহ আরও অনেকে।

0 মন্তব্য(গুলি):