বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা কামনায় উপজেলা-পৌর যুবদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে দোয়া মাহফিল

SHARE

বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা কামনায় উপজেলা-

পৌর যুবদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে দোয়া মাহফিল

আফজাল হোসেন চাঁদ :

যশোরের ঝিকরগাছায় বাংলাদেশ জাতীয়বাদী দল (বিএনপি) এর চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা কামনায় উপজেলা ও পৌর যুবদল এবং উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের যৌথ উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) আসরবাদ স্থানীয় কপোতাক্ষ সেতু সংলগ্ন যশোর বেনাপোল মহাসড়কের পাশে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়বাদী দল (বিএনপি) এর কেন্দ্রীয় সদস্য, উপজেলা বিএনপির সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী সাবিরা নাজমুল মুন্নি, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এ্যাড. মোহাম্মদ ইসহক, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোর্তজা এলাহী টিপু, সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুন, চৌগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ জহুরুল ইসলাম, ঝিকরগাছা উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি খোরশেদ আলম, সহ সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক সরদার শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ, সাংগঠনিক সম্পাদক কাজী আব্দুস সাত্তার, পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন সুজন, সাধারণ সম্পাদক রাশেদুল মমিন সুজন, সাংগঠনিক সম্পাদক আলী হোসেন লাল্টু, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক নাহিদ আক্তার, উপজেলা যুবদলের আহবায়ক মোনাজ্জেল হোসেন লিটন, সদস্য সচিব নাজমুল হক নাজু, সিনিয়র যুগ্ম আহবায়ক আরাফাত কল্লোল, পৌর যুবদলের আহবায়ক আরাফাত হোসেন কোমল, সদস্য সচিব মইনুল ইসলাম জনি, উপজেলা ছাত্রদলের আহবায়ক আশরাফুল আলম রানা, সদস্য সচিব শাহিন আলম বিপ্লবসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, কৃষকদল ও মহিলা দলের নেতৃবৃন্দ।

দোয়া মাহফিল পরিচালনা করেন মোবারকপুর পিরতলা জামে মসজিদের ইমাম মাওলানা মুশফিকুর রহমান রাব্বানী।


SHARE

0 মন্তব্য(গুলি):