ঝিকরগাছায় নতুন উপজেলা কমপ্লেক্স ভবনের শুভ উদ্বোধন করলেন ডিসি আজাহারুল ইসলাম

SHARE

 ঝিকরগাছায় নতুন উপজেলা কমপ্লেক্স ভবনের শুভ উদ্বোধন করলেন ডিসি আজাহারুল ইসলাম

আফজাল হোসেন চাঁদ :

যশোরের ঝিকরগাছায় নতুন উপজেলা কমপ্লেক্স ভবন, নবনির্মিত উপজেলা চেয়ারম্যানের বাসভবন, নবনির্মিত উপজেলা প্রশাসন স্কুলের ভবন, নবনির্মিত উপজেলা পরিষদ ওয়াকওয়ের শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১১টার সময় উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ রফিকুল হাসান, জেলা রেজিস্ট্রার মোঃ আবু তালেব। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নুরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সয়ফুল ইসলাম মোল্লা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ অলিয়ার রহমান, সমাজসেবা অফিসার মেজবাহ উদ্দিন, বিআরডিবি অফিসার মোঃ শাহ্ আলন, আইসিটি অফিসার মোঃ অহিদুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা অনিতা মল্লিক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ফাতেমা সুলতানা, ইন্সট্রাক্টর শিউলি খাতুন, পিআইও জালাল আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা তোফাজ্জেল হোসেন, প্রেসক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম সহ আরও অনেকে।


SHARE

0 মন্তব্য(গুলি):