ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মতবিনিময় সভা
আফজাল হোসেন চাঁদ :
যশোরের ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন ক্লিনিক, ডেন্টাল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের পরিচালকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মো. আব্দুর রশিদ’র সভাপতিত্বে উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন, এস.কে. ক্লিনিকের হাবিবুর রহমান হাবিব, পূর্বাশা ক্লিনিকের রাশেদুল মোমিন সুজন, ফেমাস ক্লিনিকের ইসমাইল হোসেন সোহাগ, জননী ডায়াগনস্টিক সেন্টারের জামাল উদ্দিন, আসিফ রেজা, এস.এস ক্লিনিকের সোনিয়া আক্তার, বাঁকড়ার সায়রা সার্জিকাল ক্লিনিকের মারুফ হোসেন, ঝিকরগাছা ক্লিনিকের আলাল হোসেন, ফাতেমা ক্লিনিকের দাউদ হোসেন, মাজেদা প্যাথলজির মামুন হোসেন, নিশান ডেন্টালের নয়ন হোসেন সহ আরও অনেকে।

0 মন্তব্য(গুলি):