জাতীয় যুবশক্তির যশোর জেলা কমিটির আত্মপ্রকাশ

SHARE

জাতীয় যুবশক্তির যশোর জেলা কমিটির আত্মপ্রকাশ

চাঁদনী বিডি ডেস্ক :

জাতীয় যুবশক্তি যশোর জেলা কমিটির আত্মপ্রকাশ উপলক্ষে পরিচিতি সভা ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) যশোর জেলা প্রেসক্লাবে পরিচিতি সভায় প্রধান অতিথি ছিলেন, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক মোঃ সজীব হোসেন।

এসময় তিনি তার বক্তব্যে বলেন, “জাতীয় যুবশক্তি পেশাশক্তির রাজনীতি করতে আসেনি। জাতীয় যুবশক্তি রাজনৈতিক চর্চার মাধ্যমে ইউনিয়ন থেকে ওয়ার্ড এবং ধাপে ধাপে জাতীয় নেতৃত্ব তৈরি করবে।” দেশের যুবসমাজের কর্মসংস্থান ও প্রশিক্ষণের মাধ্যমে বেকারত্ব দূর করাই সংগঠনের অন্যতম প্রধান লক্ষ্য।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় সদস্য খালিদ সাইফুল্লা।

এছাড়াও উপস্থিত ছিলেন, জাতীয় যুবশক্তির যশোর জেলা আহ্বায়ক ইমদাদ হুসাইন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেল মাহমুদ, যুগ্ম আহ্বায়ক নাদিম, সদস্য সচিব ফারহীব আহম্মেদ, সিনিয়র সদস্য সচিব সাঈদ সান, যুগ্ম সদস্য সচিব (দপ্তর) ইবনে সাহাদসহ স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা।

উল্লেখ্য, আত্মপ্রকাশ উপলক্ষে বক্তারা জাতীয় যুবশক্তিকে আরও শক্তিশালী ও সংগঠিত করার প্রত্যয়ে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন।

SHARE

0 মন্তব্য(গুলি):