ঝিকরগাছা প্রেসক্লাবের সংস্কার কাজের জন্য ২লাখ টাকার চেক দিলেন জামায়াতের প্রার্থী মোসলেহ উদ্দিন ফরিদ

SHARE

 ঝিকরগাছা প্রেসক্লাবের সংস্কার কাজের জন্য ২লাখ টাকার চেক দিলেন জামায়াতের প্রার্থী মোসলেহ উদ্দিন ফরিদ

আফজাল হোসেন চাঁদ :

যশোরের ঝিকরগাছা প্রেসক্লাবের সংস্কার কাজের জন্য ২লাখ টাকার অনুদানের চেক প্রদান করলেন ৮৬, যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের জামায়াত মনোনিত প্রার্থী মোসলেহ উদ্দিন ফরিদের পক্ষে উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ।

রবিবার রাতে ঝিকরগাছা প্রেসক্লাবে চেক প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল আলিম। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী নজরুল ইসলাম খান, সহকারী সেক্রেটারী শেখ আব্দুর রকীম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের পৌর সভাপতি আসাদুজ্জামান আসাদ,জামায়াত নেতা খাইরুল ইসলাম, মীর আরিফুর রহমান, প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, সহ-সভাপতি নজরুল ইসলাম বাবুল, আতাউর রহমান জসি, সেক্রেটারী তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তারিক মোহাম্মদ, দপ্তর সম্পাদক কে এম ইদ্রিস আলী, কোষাধ্যক্ষ শেখ আবিদুর রহমান, সদস্য মোহাম্মদ আলী জিন্নাহ, রাফিউল ইসলাম সহ আরও অনেকে।


SHARE

0 মন্তব্য(গুলি):