ঝিকরগাছা থানা পুলিশের ওপেন হাউজ ডে পালিত

SHARE

ঝিকরগাছা থানা পুলিশের ওপেন হাউজ ডে পালিত

আফজাল হোসেন চাঁদ :

শৃংখলা, নিরাপত্তা, প্রগতি ও পুলিশই জনতা, ছিনতাই পুলিশ এই স্লোগানকে সামনে রেখে যশোরের ঝিকরগাছা থানা পুলিশের ওপেন হাউজ ডে পালিত হয়েছে।  

সোমবার (১১আগস্ট) সকাল ১১টার সময় ঝিকরগাছা থানা পুলিশের অফিসার ইনচার্জের আয়োজনে স্থানীয় পর্যায়ে চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক, জঙ্গি, সন্ত্রাস, যৌতুক, ইভটিজিং, কিশোরগ্যাং, বাল্যবিবাহ প্রতিরোধে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক নাভিদ সারওয়ার।

‎‎থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর মোহাম্মদ গাজীর সভাপতিত্বে ও থানার সেকেন্ড অফিসার, এসআই (নি.) আলিমুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার মেসবাহ উদ্দিন, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার অলিয়ার রহমান, থানার তদন্ত অফিসার আবু সাঈদ, ‎উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী আব্দুল সাত্তার, উপজেলা জামায়াতের সেক্রেটারি নজরুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, সহ সভাপতি আতাউর রহমান জসি, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, সাংবাদিক ইসমাইল হোসেন, তারিক মাহমুদ, আফজাল হোসেন চাঁদ, ইদ্রিস আলী, সেলিম হুসাইন রনি, গঙ্গানন্দপুর ইউনিয়ন জামায়াতের আমির মাও. সাইফুল ইসলাম, শিমুলিয়া ইউনিয়ন জামায়াতের আমির মাষ্টার নুরুজামান, শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান আলী, গদখালি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাও. সাইফুল ইসলাম, গদখালি ইউনিয়ন বিএনপির সেক্রেটারি অহিদুজ্জামান লিটু, নাভারণ ইউনিয়ন বিএনপি যুগ্ম আহবায়ক মোশাররফ হোসেন, হায়দার আলী, নাভারণ ইউনিয়ন জামায়াতের আমির ও সাবেক ইউপি চেয়ারম্যান জিয়াউল হক, নির্বাসখোলা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী, ছাত্র প্রতিনিধি আখি খাতুন সহ ‎এছাড়াও উপস্থিত ছিলেন থানার সকল পুলিশ সদস্য, উপজেলা ও ১১টি ইউনিয়ন বিএনপি, জামায়াত ও বৈষম্য ছাত্র প্রতিনিধিবৃন্দ।

SHARE

0 মন্তব্য(গুলি):