ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ আসনে বিএনপির প্রার্থী হতে চান নিপুন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর প্রার্থী হতে চান ঝিকরগাছা উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুন।
বৃহস্পতিবার (৩ আগষ্ট) রাত ৮টায় ঝিকরগাছা প্রেসক্লাবে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভার মাধ্যমে তিনি নিজেই প্রার্থী হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এসময় তিনি বলেন, দেশনেতা তারেক রহমান এবং দলের নেতা আদিত্য ইসলাম অমিত যদি আমাকে মনোনয়ন দেন, তবে যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জনগণের সেবা, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং মানুষের ভোটাধিকার রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করব।
শুধু রাজনীতি নয়, জনগণের জীবনমান উন্নয়নে কাজ করাই হবে তার প্রধান লক্ষ্য। তিনি প্রতিশ্রুতি দেন যে, নির্বাচিত হলে এলাকার অবকাঠামো উন্নয়ন, শিক্ষার প্রসার, কৃষি ও ব্যবসায়িক খাতে সহায়তা এবং বিশেষ করে যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টিতে তিনি বিশেষ উদ্যোগ নেবেন। আমাদের এলাকার মানুষের প্রাপ্য অধিকার নিশ্চিত করাই আমার অঙ্গীকার। দেশের এই কঠিন সময়ে জনগণ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তন আনতে বিএনপির শক্তিশালী নেতৃত্ব ও সুদৃঢ় সংগঠনই সক্ষম।"
এসময় তিনি আরও বলেন, মনোনয়ন পেলে জনগণের সেবা ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার করে যশোরের রাজনৈতিক অঙ্গনে নীরব প্রতিযোগিতা শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে। সেই প্রতিযোগিতায় আনুষ্ঠানিকভাবে নিজের অবস্থান জানিয়ে নিজে প্রার্থী হয়ে জনগণের সেবায় আত্মনিয়োগের ঘোষণা দেন।
এসময় উপস্থিত ছিলেন, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, সাংবাদিক তারিক মাহমুদ, ইসমাইল হোসেন, কেএম ইদ্রিস আলী, যুবদলের আহবায়ক মোনাজ্জেল হোসেন লিটন, সদস্য সচিব নাজমুল হক নাজু, স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

0 মন্তব্য(গুলি):