ঝিকরগাছা হাসপাতলে রক্ত পরিসঞ্চালন কর্ণারের শুভ উদ্বোধন করলেন -ইউএনও ভুপালী সরকার
আফজাল হোসেন চাঁদ :
যশোরের ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (হাসপাতালে) রক্ত পরিসঞ্চালন কর্ণারের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক ভুপালী সরকার।
এসময় তিনি বলেন, আর রোগীর আত্মীয়-স্বজনদের জরুরী রক্তের জন্য জেলা সদর কিংবা দূর-দূরান্তের কোথাও ছোটাছুটি করতে হবে না। মুমূর্ষ রোগীর জরুরী রক্তের প্রয়োজন মেটাতে এই ব্লাড ব্যাংক মানবিক সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়াও সমাজের অসচ্ছল রোগীর পরিবার-পরিজন সাশ্রয়ীমূল্যে রক্তের প্রয়োজন মেটাতে পারবেন।
বুধবার (০৯ জুলাই) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমের অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবদুর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক নাভিদ সারওয়ার, উপজেলা সমাজসেবা অফিসার মেজবাহ উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনী কনসালটেন্ট ডা. আঞ্জুমান আরা, আবাসিক মেডিকেল অফিসার ( আরএমও) ডা. মেহেদী হাসান, ডেন্টাল সার্জন ডা. মীনাক্ষী, মেডিসিন বিশেষজ্ঞ ডা. রফিকুজ্জামান, শিশুরোগ বিশেষজ্ঞ ডা. আবু ইউসুফ, পৌর নির্বাহী কর্মকর্তা সন্তোষ কুমার হাজরা, বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ‘পল্লী প্রগতি’ সংস্থার নির্বাহী পরিচালক আবুল কালাম আজাদ, প্রেসক্লাবের সভাপতি মো. রফিকুল ইসলাম, সম্পাদক মো. তরিকুল ইসলাম, ছাত্র প্রতিনিধি মাহমুদ হাসান, আঁখি খাতুন, সেনেটারী ইন্সপেক্টর আব্দুল মতিন, স্বাস্থ্য সহকারী (ফিল্ড) কামরুজ্জামান, সিনিয়র স্টাফ নার্স নাজমা খাতুন, সনুকা ঘোষ, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মোঃ ফারুক হোসেন প্রমুখ।

0 মন্তব্য(গুলি):