ঝিকরগাছা প্রেসক্লাবের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন : ইউএনও ভুপালী সরকার
চাঁদনী বিডি ডেস্ক :
যশোরের ঝিকরগাছা প্রেসক্লাবের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৫ শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক ভুপালী সরকার।
আসুন বেশি করে গাছ লাগাই’ প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বিশ্বায়নের প্রত্যয়ে বুধবার (২জুলাই) বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের সহযোগিতায় অনুষ্ঠানে ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক নাভিদ সারওয়ার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম, মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মফিজুর রহমান, আইয়ুব হোসেন, জাহিদুল ইসলাম, রিয়াদ মাহবুব ও লাহাবুল ইসলাম, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড আহবায়ক এমরান রেজা খোকন, যুবদল আহবায়ক মোনাজ্জেল হোসেন লিটন, ছাত্রদল আহবায়ক আশরাফুল আলম রানা, সদস্য সচিব শাহীন আলম বিপ্লব, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তারিক মোহাম্মদ, দফতর সম্পাদক কেএম ইদ্রিস আলী ও সদস্য মো. রাফিউল ইসলাম অন্তর।

0 মন্তব্য(গুলি):