ঝিকরগাছায় তিনবন্ধু বেড়াতে এসে একজন পরপারে ও দুজন হাসপাতালে
আফজাল হোসেন চাঁদ :
সাতক্ষীরা জেলা থেকে ফুলের রাজধানী খ্যাত যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালি ও পানিসারা ইউনিয়নে তিনবন্ধু বেড়াতে এসে একজন পরপারে ও দুজন হাসপাতালে ভর্তি।
সূত্রে জানা যায়, শনিবার (৭ জুন) সকালে পারিবারিক ঈদ উল আযাহার নামাজ পড়ে তিন বন্ধু এক হয়ে একটি হাঙ্ক মোটরসাইকেল যোগে ফুলের রাজধানী বেড়াতে আসেন সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার কুলুপাড়া গ্রামের মোহাম্মদ ছেলে হৃদয় (১৮), মুস্তাফিজুর রহমানের ছেলে সাঈদ (১৫) ও নলতার মাগুরী গ্রামের মনিরুল ইসলামের ছেলে নীরব (১৩)।
তারা অনুমান বেলা ৩টার সময় ঘোরাঘুরি শেষে বাড়ি ফিরে যাওয়ার সময় শিওরদাহ টু গদখালী রোডের উপর রেললাইন সংলগ্ন মোড়ে পৌঁছালে অজ্ঞাতনামার একটি ইজিবাইকে সাইড দিতে গিয়ে হাঙ্ক মোটরসাইকেল আরোহীরা নিজেদের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পিলারের সাথে ধাক্কা লাগলে ঘটনাস্থলে তিনজনই গুরুত্বর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিক ভাবে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহতদের অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হৃদয় মারা যান। এছাড়াও অপর দুই বন্ধু আশঙ্কা মুক্ত আছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

0 মন্তব্য(গুলি):