ঝিকরগাছায় জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত

SHARE

 ঝিকরগাছায় জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত 

চাঁদনী বিডি ডেস্ক :

যশোরের ঝিকরগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা জামায়াতের আয়োজনে রবিবার ( ২৯জুন) বিকাল সাড়ে ৩টার সময় ঝিকরগাছা সদর ইউনিয়নের লাউজানী কমপ্লেক্সে এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, যশোর জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য মাওলানা আরশাদুল আলম। 

অনুষ্ঠানে উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলিমের সভাপতিত্বে ও উপজেলা সেক্রটারি নজরুল ইসলাম খানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াত কর্ম পরিষদ সদস্য  আধ্যপক জয়নাল আবেদীন, উপজেলা নায়েবে আমীর অধ্যাপক হারুন অর রশিদ, উপজেলা সহকারী সেক্রেটারির শেখ আব্দুর রকিম, উপজেলা কর্ম পরিষদ সদস্য ও অধ্যক্ষ মাওলানা দ্বীন ইসলাম, মাওলানা ফখরুল ইসলাম, আবিদুর রহমান, মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা রেজাউল ইসলাম সহ আরও অনেকে।

SHARE

0 মন্তব্য(গুলি):