ঝিকরগাছায় শেফা আইডিয়াল ইন্সটিটিউট এন্ড অরফানেজ'র শুভ উদ্বোধন
আফজাল হোসেন চাঁদ :
যশোরের ঝিকরগাছায় শেফা আইডিয়াল ইন্সটিটিউট এন্ড অরফানেজ'র শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১২টার সময় প্রফেসর ড. এমএ বারী মডেল মাদরাসার আয়োজনে উপজেলার গদখালি ইউনিয়নের ফতেপুর কাউন্সিল বাজারের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার।
এসময় তিনি বলেন, মানবকল্যাণে এমন একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠার উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতে এর উন্নয়নে সর্বস্তরের সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
শেফা আইডিয়াল ইন্সটিটিউট এন্ড অরফানেজের কো-অর্ডিনেটর ও প্রফেসর ড. এমএ বারী (রহ) মডেল মাদ্রাসা সহ-সভাপতি এম. হাবিবুর রহমান হাবিব'র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, থানার অফিসার ইনচার্জ নুর মোহাম্মদ, টাওরা আজিজুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ( ভারপ্রাপ্ত) ও উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ আব্দুল আলিম, ঢাকা এডুকেশন চেরিটেবল হিউম্যানিটি অর্গানাইজেশন (ইকো) কর্মকর্তা মোহাম্মদ ফজর আলী, শেফা আইডিয়াল ইন্সটিটিউট এন্ড অরফানেজের পরিচালক ও প্রফেসর ড. এমএ বারী (রহ.) মডেল মাদরাসার সেক্রেটারি আবু ফাইয়ায মুহাম্মদ গোলাম রহমান, থানা জামায়াতের অর্থ বিষয়ক সম্পাদক মোঃ আব্দুর রাকিম, আরএম রিসালাহ মডেল স্কুলের প্রধান শিক্ষক এসএম মশকুর আলম, মীর লূৎফর রহমান এতিমখানার সাধারণ সম্পাদক মীর ফারুক আহমেদ, স্থানীয় সাবেক ইউপি সদস্য ও ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক অহিদুজ্জামান লিটু, সাদা মনের মানুষ খ্যাত সায়েদ আলী, মাল্টিমিডিয়া ডট কম সার্ভিসের পরিচালক আফজাল হোসেন চাঁদ, শিক্ষাবিদ, সমাজসেবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য অনুষ্ঠান পরিশেষে প্রফেসর ড. এম এ বারী মডেল মাদরাসার ও অরফানেজের শিক্ষার্থীদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়।

0 মন্তব্য(গুলি):