ঝিকরগাছায় আদর্শ শিক্ষক ফেডারেশনের ঈদ পূনর্মিলনী ও শিক্ষক সমাবেশ
চাঁদনী বিডি ডেস্ক :
যশোরের ঝিকরগাছায় বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের উপজেলা শাখার আয়োজনে ঈদ পূনর্মিলনী ও শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদ্রাসা প্রাঙ্গনে শুক্রবার (১৩ জুন) বিকাল ৪ টায় ঈদ পুনর্মিলনী ও শিক্ষক সমাবেশে আদর্শ শিক্ষক ফেডারেশন ঝিকরগাছা উপজেলা শাখার সভাপতি অধ্যাপক মশিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট ট্রেজারার প্রফেসর ড. মোঃ ইসমাইল হোসেন।
আদর্শ শিক্ষক ফেডারেশন ঝিকরগাছা উপজেলা শাখার নেতা অধ্যাপক এস এম মিজানুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, আদর্শ শিক্ষক ফেডারেশন যশোর জেলা শাখার সভাপতি অধ্যাপক আবুল হাশিম রেজা, যশোর জেলা সদস্য অধ্যাপক মাওলানা আরশাদুল আলম, অধ্যাপক জয়নাল আবেদীন, ঝিকরগাছা উপজেলার প্রধান উপদেষ্টা মাওলানা আব্দুল আলীম, উপদেষ্টা অধ্যাপক হারুন অর রশিদ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন, মাহবুবুল আলম মন্টু, আব্দুস সামাদ, মাওলানা দ্বীনইসলাম, অধ্যাপক আব্দুল মতিন, আবিদুর রহমান সহ অনুষ্ঠানে আদর্শ শিক্ষক ফেডারেশন এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও মাদ্রাসা সুপার সহ তিন শতাবধি শিক্ষকবৃন্দ।

0 মন্তব্য(গুলি):