‎ঝিকরগাছায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালিত

SHARE

‎ঝিকরগাছায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালিত 

আফজাল হোসেন চাঁদ : 

‎যশোরের ঝিকরগাছায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে।

‎এ উপলক্ষে ঝিকরগাছা উপজেলা,পৌর ও ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের আয়োজনে ভিন্ন ভিন্ন স্থানে জাকজমকপূর্ণ ভাবে বিভিন্ন কর্মসূচি পালন করেছেন।

‎শুক্রবার (৩০মে) সকালে স্থানীয় সোনালী মার্কেট চত্ত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন (দলীয় পতাকা অর্ধনমিত) সহ কোরআন তেলোয়াত ও নেতাকর্মীরা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিজেদের মধ্যে আলোচনা এবং দিনব্যাপী মাইকে প্রচার করা হয়। এছাড়া দলের পক্ষ থেকে দোয়া ও মিলাদ মাহফিল এবং দারিদ্র ভোজের আয়োজন করেন নেতৃত্বরা।

‎এবারের আয়োজনে প্রয়োজনীয় অর্থ নিজেদের তহবিল থেকে স্বেচ্ছায় সংগ্রহ করে জাকজমকপূর্ণ ভাবে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা বিএনপির সভাপতি সাবিরা নাজমুল মুন্নি ও সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আশফাকুজ্জামান খান রনি।

এছাড়াও পৌর এলাকার বিভিন্ন স্থানে নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন সুজনসহ বিভিন্ন পর্যায়ে নেতৃত্বে।

SHARE

0 মন্তব্য(গুলি):