ঝিকরগাছায় জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকীর প্রস্তুতিমুলক সভা
চাঁদনী বিডি ডেস্ক:
আগামী ৩০মে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
পৌর সভার ২ ও ৩ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ঝিকরগাছা প্রেসক্লাবে অনুষ্ঠিত প্রস্তুতিমুলক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন সুজন।
সোমবার (১৯ মে ) বিকাল ৫টার আয়োজনে ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও বিএনপি নেতা হাফিজুর রহমানের সঞ্চালনায় প্রস্তুতিমুলক সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রাশেদুল মমিন সুজন, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান বাবলা ও আলী হোসেন লাল্টু।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডারের আহবায়ক এমরান রেজা খোকন, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক তৌফিক রেজা টোকন, পৌর বিএনপির যুগ্ম-সাধারন সম্পাদক আরমান হোসেন কাকন, মীর আফরোজ মনা, সাজ্জাদুল আলম লিটন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক তারিক মোহাম্মদ, মোস্তাফিজুর রহমান ফিজুর, লিপন, হাফিজুর রহমান, চন্দন খান, পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক এনামুল হক বাবু, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক রনোকুল ইসলাম প্রমুখ।
সভায় আগামী ৩০মে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পৌরসদরের সকল ওয়ার্ডে যথাযথ ভাবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

0 মন্তব্য(গুলি):